Facebook Pixel হিংসা, আধিপত্যের বাইরে | Desh - culture - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

হিংসা, আধিপত্যের বাইরে

Desh

|

July 17, 2025

দাদাগিরি’ নামের আড়ালে আমরা ছোটবেলা থেকেই যে পুরুষতান্ত্রিক উন্মাদনাকে স্বাভাবিক করে নিই, আজ সেই স্বাভাবিকতাই নোংরা আধিপত্য আর নির্যাতনের রূপ নিচ্ছে। শরীর দেখানো বা শক্তি জাহির করার শিক্ষা শেষমেশ গিয়ে দাঁড়াচ্ছে নারীর ওপর দখল আর সহিংসতার বিকৃত আনন্দে।

- দী প্সি তা ধর

হিংসা, আধিপত্যের বাইরে

‘দাদাগিরি’ শব্দটা শুনলে আমার অবচেতনে একটি টিভি কমার্শিয়ালের সুর ভাসতে থাকে, মেয়েবেলার রাতগুলোতে ওই অনুষ্ঠানটির বড় ক্রেজ ছিল। শুধু ফরম্যাটের জন্য নয়, বরং সঞ্চালক মশাইকে নিয়ে বাড়তি উন্মাদনা ছিল আমাদের রিফিউজি কলোনির ঘেঁষাঘেঁষি বাড়িতে। চোখ বুজলেই, বিলেত কাঁপানো, ফ্লিন্টফকে বাপি বাড়ি যা বলা, একবুক লোম এবং মাদুলি সমেত, আদুল গায়ের বঙ্গসন্তানের জার্সি ঘোরানো চোখে ভাসত, সে এক দারুণ রোমাঞ্চকর ব্যাপার। এই ধরনের ম্যাসকুলিনিটির আমরা উদ্যাপন করতে শিখি ছোট থেকেই। সাদা চামড়ার মাটিতে সাদা চামড়াকেই হারিয়ে দেওয়ার মধ্যে আমাদের উপনিবেশ-বিরোধী আবেগ, প্রতিশোধের আগুন ঝলমল করে ওঠে। পুরুষের অন্দরে আনন্দ, বিজয় এবং অবশ্যই ক্রোধ বোঝাতে পরনের জামা খুলে ফেলার একটা দীর্ঘ দিনের ট্র্যাডিশন আছে। দোল খেলার সময়, শেষ পাতে জামা ছিঁড়ে ইলেকট্রিকের তার বা গাছের ডালে ঝুলিয়ে দেওয়ার রিচুয়াল আমাদের মফস্সলে এখনও বেশ হিট। রেগে গিয়ে জামা ছিঁড়ে ফেলা, বা মারপিটের আগে শার্ট খুলে ফেলা, সলমন খান থেকে পাড়ার সন্তু সবাই মোটামুটি রপ্ত করে ফেলেছে। বড় হওয়ার সময় এতে গন্ডগোল খুঁজে পাইনি কিছু, শরীর দেখানো, পেশি ফোলানো এসব পুরুষালি হওয়ার লক্ষণ, একমাত্র ‘লেডিস’ ছেলেরা ঢেকেঢুকে থাকে, গরমকালের দুপুরে খালি গায়ে বারমুডা পরে রাস্তায় বেরোয় না। ‘নরমাল’ ছেলেদের আদুল গায়ে থাকাটাই নরমাল। গোল করার পর আনন্দে জার্সি খুলে ফেলাটাই নরমাল। দূরপাল্লার ট্রেনের গরমে বাবার স্যান্ডো গেঞ্জিতে শিফট করে যাওয়াটাই নরমাল, অফিস থেকে ফিরে খালি গায়ে লুঙ্গি পরে আরাম করাটাই নরমাল। আর মায়েদের? উনুনের সামনে গরম কিছুটা কম, শ্বশুর ভাসুরের সামনে তো প্রখর গ্রীষ্মেও বেশ শীত, মাথায় আঁচল, গায়ে ঢাকা, ইত্যাদি ইত্যাদি। মেয়েদের ঢেকে থাকাটাই নরমাল।

MÁS HISTORIAS DE Desh

Desh

Desh

আবর্জনা

নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।

time to read

14 mins

December 02, 2025

Desh

Desh

গৌরববাবুর অবসর

যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।

time to read

15 mins

December 02, 2025

Desh

Desh

তোমার ভাষা বোঝার আশা

ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।

time to read

10 mins

December 02, 2025

Desh

Desh

হেমলতা

শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।

time to read

7 mins

December 02, 2025

Desh

Desh

ব্যোমকালী

মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড

খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?

time to read

3 mins

December 02, 2025

Desh

Desh

জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন

জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।

time to read

4 mins

December 02, 2025

Desh

Desh

কুরুক্ষেত্র

দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

করুণাধারায় এসো

পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

প্রেম ও পাচন

ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।

time to read

9 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size