Intentar ORO - Gratis
আত্মপ্রতারক
Desh
|April 02, 2025
ছেলেবেলার দুঃসহ অভিজ্ঞতা আমাকে গড়ে তুলেছিল সংযমী, আত্মনিয়ন্ত্রণে দক্ষ এক মানুষে—যে নিজেকে চরিত্রবান রাখতে শিখেছে সব লোভ ও মোহের ঊর্ধ্বে। কিন্তু সেই সংযমের আড়ালেই চাপা ছিল এক আনচান করা আকাঙ্ক্ষা, যা আমাকে একসঙ্গে গর্বিত ও অপরাধবোধে জর্জরিত করেছে।
আমার কোনও পিছুটান ছিল না। সরকারি অফিসের বড়বাবুর কাজে আমি ছিলাম অত্যন্ত জনপ্রিয়। সকলকে নিয়ে, একসঙ্গে চলার আমার অভ্যাস ছিল। এর কারণ বোধহয় আমার শৈশব। আমি আমার শৈশব কাটিয়েছি আমার মামার বাড়িতে। পিতৃমাতৃহীন একটি অসহায় বালক মামার বাড়িতে যেমন দুঃস্থ অনাথ হিসেবে বড় হয়, আমিও তাই হয়েছিলাম। সেখানে স্নেহ ছিল না, শাসন ছিল। ভালবাসা ছিল না, অবজ্ঞা ছিল। ছিল কর্তব্য, আদর ছিল না। সেই বালক বয়সে উনুনে আগুন জ্বালিয়ে পাখার হাওয়া দিতে-দিতে উনুন জ্বালাতে আমি পটু হলাম যেদিন, সেদিন থেকেই মামিমা-রা উনুন ছেড়ে সকালের চা নিয়ে বসল। আমিই তা তৈরি করলাম। তারা চা খেয়ে ধন্যি ধন্যি করল, আর আমি বুঝে গেলাম এই উনুন জ্বালানো এবং প্রত্যেকের জন্য চা করে বিস্কুট সহযোগে তাদের সকালে চা পান করানোটা আমার একটি স্থায়ী কাজ জুটল। যে-সময়ে আমার মাথা দুলিয়ে দুলিয়ে পরীক্ষার পড়া করার কথা, সেখানে একটি বালক মস্ত ব্যাগ নিয়ে বাজার সরকার হল।
আর আমি বুঝলাম এটি না-করলে মামাবাড়ির বোঝা হয়ে যাব। এসবের মধ্যে আমার একমাত্র ভরসার জায়গা ছিল টুসি। তা যাই হোক, এসব কথা বলবার জন্য আজ কলম ধরিনি। আজ আমি জীবনের এমন একটি কথা বলব যা আমি আর কারওকে বলিনি। বরং বলা ভাল যে, বলতে পারিনি। অবশ্য বলব আর কাকে? এ বছর একখানা ডায়েরি পেয়েছি, তাতেই লিখতে শুরু করব ভাবছি। এই সময়ে চিন্তাটা ভাঙল।
Esta historia es de la edición April 02, 2025 de Desh.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

