Intentar ORO - Gratis
নেতিবাচক আগ্রাসী সংস্কৃতি
Desh
|April 02, 2025
অপাঙ্ক্তেয় করে দেওয়ার প্রবণতা এক প্রকার সামাজিক ব্যাধি। জিশু থেকে গ্যালিলিও, সক্রেটিস প্রমুখ নিদারুণ কুৎসার শিকার হলেও পরবর্তী কালে সঠিক বলে প্রমাণিত হয়েছিলেন। এই কুৎসার সমর্থকরা মানসিক বিকারগ্রস্ত।
-
হিন্দোল ভট্টাচার্যর 'গণমাধ্যমের গিলোটিন' প্রচ্ছদনিবন্ধটি (১৭ মার্চ, ২০25) মনে করিয়ে দিল আমেরিকান সমাজবিদ ও সেনেট সদস্য ড্যানিয়েল প্যাট্রিক মইনিহান এর বিখ্যাত উক্তিটি—“মতামত নিজস্ব হতেই পারে, কিন্তু সত্য নিজস্ব হতে পারে না।” প্রসঙ্গত, আমেরিকার বিখ্যাত আইনজীবী ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের অধ্যাপক অ্যালান ডারশোভিত্ত্ব তাঁর দ্য ক্যান্সেল কালচার: দ্য লেটেস্ট অ্যাটাক অন ফ্রি স্পিচ অ্যান্ড ডিউ প্রসেস বইয়ে (প্রকাশক সাইমন অ্যান্ড শুস্টার, ২০২০) উগ্র ডানপন্থী ম্যাককার্থিবাদ ও উগ্র বামপন্থী স্তালিনবাদকেই আধুনিক ক্যানসেল কালচারের পূর্বপুরুষ বলে দাবি করেছেন। যদিও ম্যাককার্থিবাদ ও স্তালিনবাদের ক্ষেত্রে সরকারি ক্ষমতা ব্যবহার করা হয়েছে আর ক্যানসেল কালচারে ব্যবহৃত হচ্ছে জনমত, সামাজিক গণমাধ্যম। গণমাধ্যমের এই আঘাত কতটা আত্মঘাতী হতে পারে, সেটা বোঝাতে অধ্যাপক ডারশোভিজ তাঁর বইয়ে একটি বহু প্রচলিত গল্প বলেছেন। গল্পটা আমেরিকার কমিউনিস্ট-বিরোধিতার সময়কালের। ম্যানহাটান সিটি কলেজের সামনে কমিউনিস্ট ছাত্রদের বিক্ষোভ মিছিল হচ্ছে। পুলিশ এসেছে ছাত্রদের পেটাতে। এক পুলিশ তার লাঠি দিয়ে এক ছাত্রকে আঘাত করতে যাওয়া মাত্রই সেই ছাত্র চিৎকার করে উঠল, “আমাকে মারবেন না। আমি অ্যান্টি কমিউনিস্ট।” জবাবে পুলিশ বলল, “তুমি কোন ধরনের কমিউনিস্ট, সেটা জেনে আমার কোনও কাজ নেই।” বলেই বেদম মার। অর্থাৎ কমিউনিজম শব্দটাই তখন এতটা অভিযুক্ত ও দুষিত ছিল যে, এই সামান্য শব্দ দিয়ে যে কোনও কাউকে মুছে দেওয়া, এমনকি ধ্বংস করে দেওয়া যেত। আমেরিকান সমাজে ঘটে যাওয়া সেই সব অনাচার কি আমাদের সমাজে নতুন চেহারা নিয়ে ধরা দিচ্ছে না? এখন প্রশ্ন হচ্ছে, যাঁরা ক্যানসেল কালচারে অংশগ্রহণ করছেন সেই জনগণ এবং তাঁদের আদালত কতটা নির্ভুল? জনগণের আদালতের তো আর ‘কোর্ট অব ল' বা আদালতের মতো কোনও নির্দিষ্ট নিয়মও নেই, নীতিও নেই; কিন্তু অসীম ক্ষমতা আছে। সেই আদালতে তথ্যপ্রমাণ উপস্থিত করার কোনও সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল উপায় নেই। সেখানে সবাই মোড়ল। সবাই নিজেকে সবার চেয়ে বেশি বোদ্ধা ও জ্ঞানী বলে দাবি জানাতে পারে। নিবন্ধকার বলেছেন চণ্ডীমণ্ডপ, শুঁড়িখানা বললেও অত্যুক্তি হত না। শুধু তা-ই নয়, খুব জোরালো মতামত প্রকাশ করেও বেশির ভাগ সময় মতপ্রদানকারী দায় নিতে চান না। সমাজবিজ্ঞানীদের মতে, দায় সারা মন্তব্য ও দায়িত্বহীনতার ফলে সমাজে বিভাজন বাড়
Esta historia es de la edición April 02, 2025 de Desh.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

