Intentar ORO - Gratis
রত্নগর্ভা
Desh
|January 17, 2025
প্রবালের প্রশ্নে শান্ত, স্থির কিন্তু গভীর ছিল কিছু একটা। রত্না একদমই বিরক্তি অনুভব করলেন, তবে আজ আর কিছু বললেন না।
প্রবাল বাইরের দিকে তাকিয়ে বলল, “চিঠিটা তো তোমাকে লেখা নয়। সেটা কি তোমার পড়া উচিত?” ওর গলার স্বর শান্ত। উত্তেজনা বা রাগের কোনও রকম প্রকাশ নেই সেখানে। আছে একটা ছিমছাম প্রশ্ন। উচিত-অনুচিতের কৌতূহলহীন জিজ্ঞাসা। রত্নার মনে হল ওর ছেলের কথা বলার ধরনটা ঘোষেদের পুকুরটার মতো। ঘাটের শেষ ধাপে দাঁড়িয়েও ঠাহর হয় না সামনে জল আছে নাকি আয়না। এমন স্থির, নিশ্চল জলতল। দু'-একটা আম ঝরে পড়লে টুপ করে শব্দ হয়েই মিলিয়ে যায়। পাতলা পাতলা ঢেউগুলো ত্রস্ত পায়ে ছুটে আসে পাড়ের দিকে। তার পর পুকুরের জলভাগ আবার আগের মতো শান্ত হয়ে যায়।
রত্না, প্রবালের প্রশ্নের জবাব দিলেন না। বরং নিজের পায়ে খানিকটা শক্তি প্রয়োগ করে ঘরের ভিতরে ঢুকে এলেন অনায়াস ভঙ্গিতে। মাত্র তিন দিন আগেও এই ঘরে ঢুকতে সঙ্কোচ হত না তাঁর। দু'বেলা সংসারের হাজার কাজের মাঝে একটা নরম কাপড়ের টুকরো নিয়ে ধুলো ঝেড়ে দিতেন। ছেলেটা কত দিন পর বাড়ি ফিরবে, ঘরদোর নোংরা রাখলে চলে? মনে মনে নিজেকেই বলেছেন তিনি। মাঝে মাঝে চাদর পাল্টাতেন, বালিশের গায়ে নতুন জামা পরাতেন। কয়েকটা এমব্রয়ডারি করা রুমালও ধুয়ে কেচে রেখে গিয়েছেন জামাকাপড়ের সঙ্গে। ছেলে আসবে, এইটুকু না করলে হয়? যেমন-তেমন ছেলে তো নয়, রত্ন একেবারে। মেডিক্যাল কলেজের নামী ছাত্র। এখন কলেজের পাট মিটিয়ে সাক্ষাৎ দেবদূত। তার বসার চেয়ার সাদামাটা হবে কেন? তাই নিজের হাতে চেয়ারের একটা ঢাকাও করেছেন। ঘরটায় ঢুকেই যেন তাক লেগে যায় সকলের। যেমন তাঁর ছেলে ডাক্তার হয়েছে শুনে লেগেছে। সেই জেদ থেকেই ঘরে নতুন পর্দা। দেওয়ালে টাটকা রং। হালকা হলুদরঙা ঝকঝকে দেওয়ালের দিকে তাকিয়ে মনের ভিতরে খানিকটা জোর পেলেন রত্না। অভিমানী গলায় বললেন, “আর উচিতঅনুচিত! এই বড় পিসিই যা করেছে এক দিন...
ভুলে গিয়েছিস?”
Esta historia es de la edición January 17, 2025 de Desh.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

