Intentar ORO - Gratis
নতুন থিয়েটারের ডাক
Desh
|February 02, 2025
স্বাধীনতা পরবর্তী রাজনীতি বোধসম্পন্ন নাট্যকার, কিন্তু কোনও গণনাট্যের ব্যাকগ্রাউন্ড নেই তাঁর। নিজেই বার বার বলেছেন থিয়েটার করতে করতেই তাঁর নাটক লেখায় আসা।
-
চা "র্লি চ্যাপলিন ১৯৩৬ সালে তৈরি করলেন তাঁর সিনেমা মডার্ন টাইমস। যার টাইটেল কার্ডে লেখা হল, A Story of industry, of individual enterprise-humanity crusading in the pursuit of happiness." ছবির প্রথম শটে পাল পাল ভেড়া চলেছে গায়ে গায়ে ধাক্কাধাক্কি করতে করতে। পরের শটে পিলপিল করে মানুষ ছুটে চলেছে শহরের রাস্তা দিয়ে, কয়েকটা শট পেরিয়ে যারা ঢুকে পড়ে একটা মেশিনের সাম্রাজ্যে। এই ছবির এক যুগ আগে শৈলশহর শিলং থেকে শুরু হয়েছিল একটি নাটকের জন্মযাত্রা— একজন মূর্তিকারের মতো বছরখানেকের মধ্যে কলমের ছেনি-হাতুড়ি দিয়ে শব্দকে, বাক্যকে কেটে-ছেঁটে, সংলাপের বিচিত্র ও বিভিন্ন স্তরকে স্থানে স্থানে সরিয়ে বসিয়ে এবং একেবারে শেষ পর্যায়ে আদ্যন্ত নতুন চরিত্র যোজনা করে দশ বার পাল্টিয়ে প্রকাশ পেল রবীন্দ্রনাথের রূপকনাট্য রক্তকরবী। সেখানেও আন্দাজ আছে এক যন্ত্রশহর আর তার এক সোনার খনির কথা, যার শ্রমিকরা মনে করে, ‘যক্ষপুরে কাজের চেয়ে ছুটি বিষম বালাই।' বলে, 'যক্ষপুরে অঙ্কের পর অঙ্ক সার বেঁধে চলেছে, কোনো অর্থে পৌঁছয় না। তাই ওদের কাছে আমরা মানুষ নই, কেবল সংখ্যা।' তারও চল্লিশ বছর পরে ১৯৬৩-র একটি নাটক বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ-এ লেখা হবে, ‘এই যে চলছে—তার কোনো মানে নেই? একটা বিরাট ঢাকা কেবল ঘুরছে আর ঘুরছে। আর আমরা তার সঙ্গে তালগোল পাকিয়ে ঘুরছি আর ঘুরছি...' দু'টি বিশ্বযুদ্ধোত্তর সভ্যতার যান্ত্রিকতার নানা জটিল এবং ভয়াবহ সময়ে এই তিনটি শিল্পসৃষ্টির কথা আমাদের শুরুতেই মনে এল। আধুনিক জীবনের মূল সঙ্কটকে এ ভাবেই দেখতে শিখেছিলাম আমরা যে, মানুষ থেকে মানুষটুকু বাদ দিয়ে কী ভাবে এক অর্থহীন যান্ত্রিক ব্যবস্থার শিকার হয়ে গেল আধুনিক মানুষ, লুপ্ত হল সরল সজল গ্রামীণ জীবন, তাকে গ্রাস করল নাগরিকতার অক্টোপাস। জীবনানন্দ দাশের কবিতা থেকে আরও বৃহত্তর ক্ষেত্রে ছড়িয়ে যাচ্ছিল এই সঙ্কট, বাংলা কবিতায়। এই অবস্থার সঙ্গে আদর্শের লড়াইয়ের কথা বলছিলেন শম্ভু মিত্র তাঁর নাট্যরচনায় এবং প্রযোজনায়, উৎপল দত্ত একে টেনে নিয়ে যাচ্ছিলেন বামপন্থী মতাদর্শের পরিসরে, যেখানে লড়াই আছে, হার আছে, কিন্তু হতাশা নেই। বলাই বাহুল্য, রক্তকরবী-তেও হতাশার জায়গা নেই, বরং আছে সেই তীব্র লড়াই। সেই অর্থে এবং ইন্দ্রজিৎ-ই সেই নাটক, যা স্বাধীনতা-উত্তর নগরায়িত জীবন-জটিলতার হতাশাকে রূপায়িত করছে।
Esta historia es de la edición February 02, 2025 de Desh.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

