Intentar ORO - Gratis
নতুন ভোরের স্বপ্ন
Desh
|December 17, 2024
পুরনো ইতিহাস সরিয়ে রাখলে ভারত ও বাংলাদেশ স্বতন্ত্র ও স্বাধীন আলাদা দু'টি দেশ। দু'দেশের মানুষের রুচি ও বৈশিষ্ট্য, ধর্ম ও সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য ভিন্ন। খাবার ও পোশাকে কিছু মিল থাকলেও সমাজ ও রাষ্ট্রব্যবস্থা সম্পূর্ণ আলাদা।
আমরা এমন একটা সময়ে বাস করছি, যে-সময়টা একই সঙ্গে অস্থির ও অনিশ্চিত। আমাদের সন্তানরা জানে না, কী তাদের ভবিষ্যৎ। পরিকল্পিত ভবিষ্যৎই-বা কতটা নিরাপদ ও লক্ষ্যভেদী, আমাদের জানা নেই। দেশপ্রেম, ধর্মীয় অনুভূতি, সামাজিক জীবনাচরণ ও সংস্কৃতি গভীরভাবে আমাদের জড়িয়ে ও তাড়িয়ে ফিরছে, কখন কী ঘটনা বা দুর্ঘটনা ঘটবে, আর তার অভিঘাত আমাদের উপর কী ভাবে এসে পড়বে, বোঝার উপায় নেই।
তথ্যপ্রবাহ ও গ্লোবালাইজেশনের এই যুগে যে কোনও খবর ও ছবি পাড়া থেকে শহর, শহর থেকে দেশ, দেশ থেকে দেশান্তরে মুহূর্তেই ছড়িয়ে পড়ছে। এর ভাল দিক যেমন আছে, মন্দ প্রভাবই বেশি আছড়ে পড়ছে— বিরূপ প্রভাব নিয়ে। সব জায়গায় হাতে গোনা কিছু মানুষ ওত পেতে থাকে, নেতিবাচক কথা, ছবি ও ঘটনা ভাইরাল করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে। ‘সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ হয়েছে’, ‘অমুক জায়গায় মসজিদ বা মন্দিরে হামলার ঘটনা ঘটেছে’, ‘ইসলাম ধর্মের নবিকে নিয়ে কটূক্তি করা হয়েছে'; এ ধরনের কোনও স্পর্শকাতর বিষয়ে যখন খবর বেরোয় বা কেউ উস্কানি দেয়—বাস্তবতা ও প্রমাণের আর দরকার হয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি, খবর বা ভিডিয়োতে রং-উস্কানি-ঘৃণা মিশিয়ে এমন ভাবে ছড়িয়ে দেওয়া হয়, তার ভয়াল থাবা বাস্তব জীবনে এসে পড়ে। ঘটনার সত্য-মিথ্যা ও গুরুত্ব বিবেচনায় না-এনেই প্রতিবাদ ও উস্কানির হাওয়া কাঁপিয়ে দেয় গোটা সমাজ, দেশ ও প্রতিবেশী রাষ্ট্রও।
কোনও রাষ্ট্র বা মানচিত্রের সব মানুষ একই সঙ্গে ভাল বা খারাপ হয় না। সমাজের সুসময় বা দুঃসময়ে সকলে শুভবোধের পরিচয় দিতে পারে না। পাড়ার পুকুরে ও ছোট নদীতে কিছু কুচকুচে কালো শিকারি ডুবুরি পাখি দেখা যায়। ওরা নিভৃতে কাদাখোঁচা পাখির মতো জলের গভীর থেকে মাছ বা পোকা ধরে জীবিকা নির্বাহ করে। কারও সাতে বা পাঁচে থাকে না।
Esta historia es de la edición December 17, 2024 de Desh.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size
