Intentar ORO - Gratis
‘তোমায় ভালবাসি'
Desh
|December 17, 2024
গণতন্ত্রের সমর্থক হিসেবে এ কথা বলার দায় থেকে যায়, যে-কোনও দেশেই বিরোধীরা, তা তিনি রাজনৈতিক দলের হন বা সংবাদমাধ্যমের, তাঁকে, তাঁদের বিনা কারণে কারাগারে বন্দি করা গণতন্ত্রের চরম লঙ্ঘন, মানবতাকে অস্বীকার করা শাস্তিযোগ্য অপরাধ।
জেঠুর এক বন্ধু এসে দাঁড়ালেন গেটের কাছে। কী যেন বললেন। আর জেঠু, বড়জেঠু (পূর্ব পাকিস্তান থেকে আসা উদ্বাস্তু) দু'হাত তুলে চেঁচিয়ে উঠল 'জয় বাংলা, জয় বাংলা'। পাড়ায় শাঁখ বাজতে শুরু করল। উপলক্ষটা বুঝেছিলাম বড় হয়ে—সে ছিল নতুন এক দেশের জন্ম, যার নাম বাংলাদেশ, যার সঙ্গে আক্ষরিক অর্থেই পাড়ার অনেক পরিবারেরই নাড়ির টান এবং ছিল ভারতের বিজয় উদযাপন। তবে নিতান্তই শিশু বয়সের দৃশ্য-স্মৃতি এখনও টাটকা।
এই তো সে দিন ভারত-বাংলাদেশের ওয়ান ডে বা টি টোয়েন্টির আগে ভারতের জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়ে থাকা বাঙালিরা দাঁড়িয়েই শুনতেন পরের গান—'আমার সোনার বাংলা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত। যে-সমাজমাধ্যম গরল উগরে দেয়, সে-ই ভরে ওঠে বারবার মাঠের সেই দু'টি গানের দৃশ্য দিয়ে, অপু-বিস্ময় প্রকাশ করে উদ্যাপন করে রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরাধিকার। এখন রবীন্দ্রনাথকে টেনে ওপড়ানোর জন্য একাংশ সরব, আর এপার বাংলার একাংশ সরব বিষ ঢালতে। একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের সাহায্যকে অস্বীকার করা যেমন ইতিহাসকে অস্বীকার, এক মিথ্যাচার, শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের ইতিহাস থেকে উৎপাটিত করা, লালন ফকিরের মেলা বন্ধ করা মূর্খামি এবং অপরাধ, তেমন ‘আমরা তোমাদের স্বাধীনতা দিয়েছি, এখন অস্বীকার করছ, এত সাহস' বলাটাও অন্যায়, অন্যায়ই। ওদের চিকিৎসা করব না, ওদের হোটেলে থাকতে দেব না' বলাটাও তেমনই মূর্খামি এবং পাপ। আর বালিতে মুখ গুঁজে থাকার মতো তেমনই ভয়ানক ভুল বাংলাদেশে সংখ্যালঘুর উপর অত্যাচারের ঘটনাকে ভারতের সাংবাদিকদের কল্পনা ও মিথ্যাচার বলে দাগিয়ে দেওয়া। অথচ দুই বাংলায় সেই দ্বেষ ও মিথ্যাচারের চাষ করে চলেছে মৌলবাদী, সুযোগসন্ধানী, রাজনীতিক আর জনতার গরলপ্রেমী একাংশ।
Esta historia es de la edición December 17, 2024 de Desh.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

