Facebook Pixel পারাবারে সংসার | Desh - culture - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

পারাবারে সংসার

Desh

|

September 02, 2024

দূর মহাদেশের মধ্যে যোগাযোগ গড়ে দেয় জাহাজ, কিন্তু সেটি নিজেই এক ভাসমান মহাদেশ। সেখানে সংসার গড়ে তোলার অভিজ্ঞতাও যেন এক গল্প।

- রূ প লে খা ঘো ষ

পারাবারে সংসার

ঝকঝকে সকাল। আকাশের গায়ে বকের পালকের মতো মেঘ লেগে আছে, জলের রং একেবারে নীল। জাহাজ এসে দাঁড়িয়েছে সিঙ্গাপুর অ্যাঙ্করেজে। কেবিনটা বড্ড অগোছালো। সাড়ে তিন মাসের সংসার গোটানোর সময় এসে গেছে। বেডরুমের এক পাশে সুটকেসটা আধখোলা অবস্থায় পড়ে আছে। আসার সময় যা এনেছিলাম প্রায় সেগুলোই আছে, যোগ হয়েছে শুধু কয়েক বাক্স ব্রাজিলের গ্যারেটো চকলেট। আমার সাত বছরের ছেলে তার অসমবয়সী বন্ধুদের সঙ্গে দেখা করতে ব্যস্ত। প্রত্যেককে বাড়ির ঠিকানা দিয়ে বলছে, “কলকাতায় গেলে আমাদের বাড়িতে অবশ্যই যেও।”

সুদীপ্তও আমাদের সঙ্গে বাড়ি যাচ্ছে। আপাতত চাকরির মেয়াদ সম্পূর্ণ। রিলিভাররা স্পিডবোটে করে এসে গেল দেখতে পেলাম। আজ সমুদ্র শান্ত, তাই কোনও সমস্যা নেই। গ্যাংওয়ে নামানো হয়েছে। বোট দাঁড়িয়েছে একদম জাহাজের গা ঘেঁষে। সকলে অনায়াসে জাহাজে উঠছে নামছে। যাওয়ার সময় কিন্তু ব্যাপারটা এত সহজে হয়নি।

গন্তব্য ছিল সিঙ্গাপুর থেকে ব্রাজিল। আমার স্বামী জাহাজের চিফ ইঞ্জিনিয়ার। জাহাজের কাজের দুটো ভাগ, ইঞ্জিন আর ডেক। ইঞ্জিনের দিকের প্রধান হল চিফ ইঞ্জিনিয়ার। ঐ লিস্টের ক্রু একদম শেষে আমাদের নামের পাশে লেখা ‘সুপারনিউমেরারি, অর্থাৎ অতিরিক্ত।

ছোটবেলায় আন্দামানে দেখেছিলাম একটা জাহাজ অনেকদিন ধরে পোর্টে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ একদিন ভোঁ বাজিয়ে হেলেদুলে চলতে শুরু করল, যেন বিশেষ তাড়া নেই। জাহাজ মানেই গদাইলস্করি চালের একটা কিছু, এটা মনের মধ্যে যেন কী ভাবে গাঁথা হয়ে গিয়েছিল। কিন্তু প্রথম বার জাহাজে আসার পর ধারণাটা সম্পূর্ণ পাল্টে গেল। কী সাংঘাতিক ব্যস্ততার জগৎ এটা! এক মুহূর্তের দেরি মানে কয়েক লক্ষ টাকার লোকসান, কোম্পানির কাছে জবাবদিহির দায়। গোটা জাহাজ যেন একটা ছোটখাটো টাউনশিপ। নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জল, সবকিছু সমান জরুরি। প্রথম দিন সকালে পোর্টহোলের পর্দা সরিয়ে দেখেছিলাম সামনে প্রসারিত দক্ষিণ চিন সাগর। আগের রাতের সমুদ্রের সঙ্গে এর কোনও মিল নেই। আজ সে শান্ত, মসৃণ। বিশাল জলরাশির মাঝে জাহাজটা নেহাতই ছোট্ট। চেনা জগৎ থেকে বিচ্ছিন্ন।

MÁS HISTORIAS DE Desh

Desh

Desh

আবর্জনা

নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।

time to read

14 mins

December 02, 2025

Desh

Desh

গৌরববাবুর অবসর

যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।

time to read

15 mins

December 02, 2025

Desh

Desh

তোমার ভাষা বোঝার আশা

ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।

time to read

10 mins

December 02, 2025

Desh

Desh

হেমলতা

শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।

time to read

7 mins

December 02, 2025

Desh

Desh

ব্যোমকালী

মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড

খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?

time to read

3 mins

December 02, 2025

Desh

Desh

জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন

জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।

time to read

4 mins

December 02, 2025

Desh

Desh

কুরুক্ষেত্র

দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

করুণাধারায় এসো

পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

প্রেম ও পাচন

ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।

time to read

9 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size