Intentar ORO - Gratis
‘সইয়ারা' ম্যাজিক
ANANDALOK
|27 July, 2025
ছবি মুক্তির আগে কোনও প্রচার নেই, নায়ক-নায়িকা দু'জনেই অপরিচিত। ঘটা করে ট্রেলার-মিউজ়িক লঞ্চও হয়নি। কিন্তু রিলিজের চার দিনের মাথায় ১০০ কোটির ক্লাবে! ‘সইয়ারা’ উন্মাদনার গল্পে আসিফ সালাম
-
সিনেমা হলের ভিতরে ছবি দেখতেদেখতে কান্নায় লুটিয়ে পড়ছেন তরুণী! এক যুবক দুঃখে নিজের টি-শার্ট ছিঁড়ে খালি গায়ে মাটিতে শুয়ে হাত-পা ছুড়ে কাঁদছেন! আর একটি হলে এক তরুণীকে এই ছবি এতটাই আঘাত করেছে যে, তিনি শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। শেষে হলের ভিতর উপস্থিত এক ডাক্তার এসে সিপিআর দিয়ে সেই তরুণীর প্রাণ বাঁচান! এই সবকিছুই হচ্ছে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘সইয়ারা’ ঘিরে। চার দিনে ১০০ কোটির ক্লাবে ঢুকে গিয়েছে ছবিটি! তাও আবার কোনও প্রতিষ্ঠিত তারকা, দক্ষিণী অ্যাকশন বা আকাশছোঁয়া বাজেটের ভরসায় নয়। নিছক দুই নতুন মুখকে লঞ্চ করে এমন অভূতপূর্ব সাফল্য আসবে, তা ভাবেননি কেউই। ২০২৫-এর সেরা ব্লকবাস্টার মোহিত সুরি পরিচালিত ‘সইয়ারা’। যশ রাজ ফিল্মসের ব্যানারে তৈরি এই ছবির ব্যবসা প্রতিদিন যেন নতুন করে তাক লাগাচ্ছে। ছবি মুক্তির আগে না ছিল আহামরি কোনও প্রচার কৌশল, না ছিল নায়ক-নায়িকার কোনও সাক্ষাৎকার। এমনকি, যেখানে বড় তারকাদের ছবিও মাল্টি সিটি টুর ছাড়া প্রচারপর্ব ভাবতে পারে না, সেখানে স্রেফ সমাজ মাধ্যমের প্রচারেই এল চূড়ান্ত সাফল্য। ছবির বিপুল সাফল্যের জেরে অজয় দেবগন অভিনীত 'সন অফ সর্দার ২'-এর মুক্তি পিছিয়ে গিয়েছে। হৃতিক রোশন-জুনিয়র এনটিআর-এর ‘ওয়ার ২’এর টিজ়ার লঞ্চের ডেট অবধি পিছিয়ে গিয়েছিল। একই জঁরের ছবি কার্তিক আরিয়ান-শ্রীলীলা অভিনীত ‘আশিকী ৩'র মুক্তির তারিখ নিয়েও সংশয় সৃষ্টি হয়েছে। তা হলে ‘সইয়ারা’র সাফল্য কি নতুন করে ভাবতে বাধ্য করবে প্রযোজক-পরিচালকদের? অন গ্রাউন্ড প্রোমোশনের জমানা কি সত্যিই শেষ? ছবির গল্প ভাল হলে তারকা-দ্যুতি না হলেও, ছবি সুপারহিট হওয়া সম্ভব? ঠিক কোন ফর্মুলায় সফল হল ‘সইয়ারা’, তা বোঝার আগে চোখ বুলিয়ে নেওয়া যাক এর তুঙ্গ ব্যবসায়িক অঙ্কের দিকে। ছবি মুক্তির আগেই ট্রেড বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছিলেন, অন্তত ২০ কোটি টাকার ওপে
Esta historia es de la edición 27 July, 2025 de ANANDALOK.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE ANANDALOK
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size

