Facebook Pixel OTTগ্রাফ | ANANDALOK - celebrity - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

OTTগ্রাফ

ANANDALOK

|

November 27, 2024

বিজয় ৬৯: জীবনের শেষ অধ্যায়ে এক নতুন শুরু। অনুপম খেরের অভিনয়ে অনুপ্রেরণামূলক গল্প। তালমার রোমিও জুলিয়েট: প্রেম, দ্বন্দ্ব, এবং সুরে মাখানো এক চেনা গল্পের নতুন প্রকাশ। ফ্রিডম অ্যাট মিডনাইট: স্বাধীনতার টানাপোড়েন আর ঐতিহাসিক দ্বন্দ্বের অনবদ্য চিত্রায়ণ। সিটাডেল: হানি বানি: অ্যাকশন, রোমাঞ্চ, আর জানা গল্পে ভারতীয়করণের ছোঁয়া।

OTTগ্রাফ

বিজয় ৬৯ 4.5 ভাল, তবে নতুন নয় পরিচালনা: অক্ষয় রায় অভিনয়: অনুপম খের, চাঙ্কি পাণ্ডে, একাবলী খন্না

কোন বয়সে, কোন ঘটনা থেকে থেকে মনে নতুন উদ্যম জাগবে, তা কেউ জানে না। এই যেমন বিজয় ম্যাথিউস। বন্ধুদের আয়োজিত এক অদ্ভুত শোকসভায় এসে, নিজের পরকালের কথা ভাবতে গিয়ে দেখলেন, কিছুই তো করেননি তিনি! কী লিখবেন এপিটাফ হিসেবে? এক কালে জাতীয় স্তরের সাঁতার প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছিলেন। স্বপ্ন ছিল, পরের বার সোনা জিতবেন। কিন্তু তারপর তো সব গুলিয়ে গেল স্ত্রীর অসুস্থতার কারণে! তাই তিনি ঠিক করলেন ৬৯ বছর বয়সে ট্রায়াথলনে অংশ নেবেন। ভারতের প্রবীণতম প্রতিযোগী হয়ে সাঁতার, সাইক্লিং ও দৌড়ের এই ইভেন্টে তাঁকে যে সাফল্য পেতেই হবে! মেয়ের রাগ, সমাজের ঠাট্টা, শরীর-স্বাস্থ্যের হাল সামলে, রেষারেষির রাজনীতি ভেদ করে পারবেন বিজয় ট্রায়াথলনে নজির গড়তে? সত্যি বলতে কী, এরকম অনুপ্রেরণামূলক ছবি কম হয়নি হিন্দি সিনেমার ইতিহাসে। টেমপ্লেটও মোটামুটি এক থাকে। তবে এই ছবি সেরা সম্পদ এর অভিনয়। ৬৯-এর বিজয় হয়ে উঠতে গিয়ে অনুপম যেন নিজের জীবনের অন্যতম সেরা অভিনয়টা করে ফেলেছেন। তাঁর অভিন্নহৃদয় বন্ধু অ্যাংলো ইন্ডিয়ান ফলি-র চরিত্রে চাঙ্কি পাণ্ডে অনবদ্য। বিজয়ের মেয়ে, কোচ কিংবা বন্ধু মিসেস বক্সীর চরিত্রে যোগ্য সঙ্গত দিয়ে গিয়েছেন সুলগ্না পাণিগ্রাহী, ব্রজেশ হিরজি এবং গুড্ডি মারুতি। বিজয়ের প্রতিদ্বন্দ্বী, ট্রায়াথলনে কনিষ্ঠতম প্রতিযোগী হতে চাওয়া, ১৮ বছরের আদিত্য জয়সওয়ালের চরিত্রে ভাল লাগে মিহির আহুজাকেও। কিন্তু পরিচালক শুধু আবেগের বশে ছবি উতরোতে চেয়েছেন। কারণ চিত্রনাট্য জুড়ে একাধিক ফাঁক। ট্রায়াথলনের নিয়মকানুন সঠিক ভাবে দেখানো হয়নি। শুধু অভিনয় ভাল বলে এই গতে বাঁধা ছবিটা আলাদা কোনও মাত্রা যোগ করে না।

তালমার রোমিও জুলিয়েট 5.5 গানে ভরবে মন পরিচালনা- অর্পণ গড়াই অভিনয়- দেবদত্ত রাহা, হিয়া দে, অনির্বাণ ভট্টাচার্য, অনুজয় চট্টোপাধ্যায়, পায়েল দে, জয়দীপ মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়

MÁS HISTORIAS DE ANANDALOK

ANANDALOK

ANANDALOK

সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর

তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত

time to read

3 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

মেসি তুমি কার?

ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

প্রয়াত কল্যাণ

সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু

time to read

1 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

‘প্রজাপতি ২'র লন্ডন সফর

বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী

time to read

2 mins

December 27, 2025

ANANDALOK

পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল

বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম

time to read

5 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

স্মৃতি কথা

২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

রক্ত দিয়ে লেখা

ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত

time to read

3 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

গুরু-শিষ্যা সম্বাদ

প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

সুর সম্রাজ্ঞী কবিতা

বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ

সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি

time to read

4 mins

December 12, 2025

Listen

Translate

Share

-
+

Change font size