Facebook Pixel তোমার ভাষা বোঝার আশা | Desh - culture - Læs denne artikel på Magzter.com

Prøv GOLD - Gratis

তোমার ভাষা বোঝার আশা

Desh

|

December 02, 2025

ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।

- ন ন্দিতা বা গ চী

তোমার ভাষা বোঝার আশা

অদ্বৈত ভট্টশালী ইংরেজি সাহিত্যের অধ্যাপক। তাঁর ছোটবেলা কেটেছে ডুয়ার্সের চা বাগানে। সেখানে তাঁর বাবা উদ্ধব ভট্টশালী ছিলেন বড়বাবু। ওঁদের চা বাগানের মালিক ছিলেন সাদা চামড়ার সাহেব। থাকতেন ইংল্যান্ডে। তাই চা বাগানের ম্যানেজাররাও ছিলেন সাদা চামড়ার। চা বাগানের বাবুরা তাঁদের সঙ্গে ইংরেজি ও বাংলা মিলিয়ে এক অদ্ভুত ভাষায় কথা বলতেন। আর সাহেবরাও কোনও অজানা কারণে বাংলা সাধুভাষার অপব্যবহার করতেন।

যেমন এক বার ছোটবেলায় অদ্বৈতের টনসিল ফুলে গিয়েছিল। ডাক্তার জেঠু বলেছিলেন, “হাসপাতালে যাস, আয়োডিন লাগিয়ে দেব।” সেটাই নিয়ম ছিল তখন, টনসিল ফুলে গেলে তুলিতে করে আয়োডিন ঘষে দিতেন ডাক্তারজেঠু। তাই বয়ঃসন্ধির অদ্বৈত হাসপাতালে গিয়েছিল গলায় আয়োডিন লাগাতে। ঠিক সেই সময়েই বড় সাহেব হাসপাতালে এসেছিলেন একটা রাউন্ড দিতে। তিনি এসে দেখলেন, হাসপাতালের গেটের উপরের বাল্বটা ভাঙা। তিনি কম্পাউন্ডার কাকাকে জিজ্ঞেস করলেন, “এই বাল্বটি কেমন করিয়া ভাঙিল?” কম্পাউন্ডার কাকা হাত-পা নেড়ে উত্তেজিত হয়ে বলেছিলেন, “টু ক্রোজ় ফাইটিং ফাইটিং....

ফটাস... স্যর।” তাই শুনে ক্লাস এইটে পড়া অদ্বৈত লজ্জায় মাটিতে মিশে গিয়েছিল। এর কয়েক বছর পর অদ্বৈতের বন্ধু পুলকের দিদি পূরবীর বিয়ে। পূরবী জলপাইগুড়ির উইমেনস কলেজ থেকে বিএ পাশ করেছে তখন। বাংলায় অনার্স। বিয়ের নিমন্ত্রণপত্রটি ভারী সুন্দর করে লিখল নিজেই। যেহেতু সাহেবদেরও দেওয়া হবে সে চিঠি, তাই তার কলেজের ইংরেজির অধ্যাপককে দিয়ে ইংরেজিতে একটা তর্জমা করিয়ে নিয়ে আলাদা করে ছাপিয়েও নিয়ে এল জলপাইগুড়ি থেকে। বিয়েটা ছিল গোধূলি লগ্নে, তাই সেই চিঠি পড়ে পুলকের বাবা অর্থাৎ ওদের চা বাগানের বাগানবাবুকে বড়সাহেব জিজ্ঞেস করলেন, “গোডুলি কথাটির অর্থ কী?” বাগান কাকা উৎসাহের সঙ্গে বলেছিলেন, “ইট ইজ় এ ভেরি শুভ মুহূর্ত স্যর। অ্যাকচুয়ালি হোয়েন দি সান ইজ্ ডুবুডুবু বিহাইন্ড দি পাগলাঝোরা অ্যান্ড অল দি কাউস রিটার্ন টু দেয়ার গোয়ালঘর, জাস্ট দ্যাট মোমেন্ট।” বড়সাহেব কী বুঝেছিলেন জানে না অদ্বৈত। কিন্তু সে আর-এক বার লজ্জিত হয়েছিল এবং প্রতিজ্ঞা করেছিল যে, ইংরেজি নিয়েই উচ্চতর শিক্ষার্জন করবে সে।

FLERE HISTORIER FRA Desh

Desh

Desh

আবর্জনা

নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।

time to read

14 mins

December 02, 2025

Desh

Desh

গৌরববাবুর অবসর

যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।

time to read

15 mins

December 02, 2025

Desh

Desh

তোমার ভাষা বোঝার আশা

ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।

time to read

10 mins

December 02, 2025

Desh

Desh

হেমলতা

শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।

time to read

7 mins

December 02, 2025

Desh

Desh

ব্যোমকালী

মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড

খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?

time to read

3 mins

December 02, 2025

Desh

Desh

জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন

জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।

time to read

4 mins

December 02, 2025

Desh

Desh

কুরুক্ষেত্র

দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

করুণাধারায় এসো

পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

প্রেম ও পাচন

ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।

time to read

9 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size