يحاول ذهب - حر
শিউলি পালিয়ে গেছে
August 17, 2025
|Desh
শিউলির স্বপ্নে নয়নের আদর তাকে অন্য জগতে নিয়ে যায়, কিন্তু চোখ খুলতেই বাস্তবের দারিদ্র্য আর দায়িত্ব তাকে কঠিন সত্যের সামনে দাঁড় করায়। স্বপ্নের মায়া কাটলেও জীবনের ভার তাকে প্রতিদিন নতুন করে লড়াইয়ে নামায়।
নয়ন শিউলিকে আদর করছে। আবছা আঁধারেও শিউলি স্পষ্ট দেখল নয়ন তার শরীরের উপর নিজের ভারী শরীরটা চেপে রেখেছে। পাগলের মতো তার সর্বাঙ্গ জুড়ে আদরের স্পর্শ রেখে যাচ্ছে নয়ন। মাত্রা ছাড়াচ্ছে আদরের তীব্রতা, নিজের দেহের আনাচে-কানাচে নয়নের ছোঁয়া শিউলিকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছে... নিবিড় এক আশ্লেষে নয়নকে নিজের আরও কাছে টেনে নিয়ে তার কানে কানে শিউলি বলল, “এসো।” আর ঠিক তখনই ঘুম ভেঙে গেল শিউলির।
ভুরু কুঁচকে চার দিকটা সে ভাল করে দেখল। স্বপ্ন সুন্দর হলে তো আর মানুষের পারিপার্শ্বিক অবস্থান পাল্টে যায় না। বরং স্বপ্ন যত সুন্দর হয়, সেই স্বপ্নের নটে গাছ মুড়োলে বাস্তবকে দেখায় ততটাই ম্যাড়মেড়ে, নিষ্ঠুর। তাই চোখ খুলেই শিউলি দেখল সেই ফ্যাটফেটে আলো আসা এক ফালি জানালাটাকে, মাটির স্যাঁতসেঁতে মেঝে আর ঘরের কোণায় খুক খুক করে কাশতে থাকা তার বুড়ো বাপকে। মা ভোররাত থাকতে উঠে বারান্দায় গিয়ে বসে আছে আর শিউলির ঠিক পাশেই নেতিয়ে পড়ে আছে তার ছোট বোনটা। শিউলির মেজাজ খারাপ হতে হতেও হল না, কারণ তার স্বপ্নের ঘোর এখনও কাটেনি। এই সময়ে মেজাজ খারাপ করা মানে অমন সুন্দর স্বপ্নটার অপমান করা। পা টিপে টিপে উঠে ঘরের লাগোয়া কলঘরে গেল শিউলি। বর্ষা পেরিয়ে শরৎকাল আসি আসি করছে দেশে, এ সময়ে হাওয়ায় থাকে এক তীব্র গা জ্বালা করা ভাব। বেলা সাতটার সময় স্নানের জল তার উনিশ বছরের যুবতী শরীর ছুঁতেই যেন গায়ে কাঁটা দিয়ে উঠল শিউলির। বার বার স্বপ্নটার কথাই শুধু মনে পড়ে যাচ্ছে তার। নয়ন ছেলেটার সঙ্গে তার ঘনিষ্ঠতা আছে এ-কথা সত্যি...একটু বেশিই ঘনিষ্ঠতা, কিন্তু এই পর্যায়ের মেলামেশা তাদের কখনও হয়নি। সেই নয়নকে সে নগ্ন দেখেছে। শেষ রাতের স্বপ্ন নাকি সত্যি হয়! শীত তো আগেই করছিল, এই কথা মনে হতে শিউলির কান দু'খানা হঠাৎই গরম হয়ে উঠল।
শিউলির মন বেশি ক্ষণ ভাল রইল না, স্নান সেরে বেরোতেই মায়ের সামনে পড়ল সে। বহু যুগের পুরনো হাঁটুর ব্যাথা বাড়তে বাড়তে গত এক বছর লাঠির সাহায্য ছাড়া এক পা-ও হাঁটতে পারে না মা। যে-কয়েক বাড়িতে কাজ করত, সে-সব কাজ তো গেলই, কেউ এক পয়সা দিয়ে সাহায্য পর্যন্ত করল না।
চাপ এসে পড়ল শিউলির উপর। বাবা আজ সাত-আট বছর পঙ্গু হয়ে বিছানায়। তার উপর মায়ের এই অবস্থায় এত দিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো শিউলি রাতারাতি ঠিকে-ঝি হয়ে উঠল।
هذه القصة من طبعة August 17, 2025 من Desh.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

