يحاول ذهب - حر
পহেলগামে সন্ত্রাসবাদী হামলা
May 17, 2025
|Desh
কাশ্মীরের বৈসরনে ২২ এপ্রিল এক নির্মম সন্ত্রাসী হামলায় হিন্দু পুরুষ পর্যটকদের লক্ষ্য করে গুলি চালিয়ে হত্যা করা হয়। ২৬ জন নিহত হন, ঘটনার পরও কোনো সন্ত্রাসবাদী ধরা পড়েনি, প্রশাসনের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে।
গত এপ্রিল মাসের ২২ তারিখে, দুপুর আড়াইটে নাগাদ, কাশ্মীরের বৈসরন উপত্যকায়, সামরিক পোশাকে কয়েক জন সন্ত্রাসবাদী আসে, ধর্মীয় পরিচয় জেনে হিন্দু পুরুষ পর্যটকদের গুলি করে মারে, ছবি তোলে, সঙ্গের লোকদের নরেন্দ্র মোদীকে এ ঘটনার কথা বলতে বলে, চলে যায়। কাছাকাছি কোনও সেনা, আধাসেনা, পুলিশ বা প্রশাসনের লোক ছিল না। হামলায় ২৬ জন নিহত এবং অনেকে আহত হন। নিহতদের মধ্যে ২৪ জন হিন্দু, এক জন খ্রিস্টান, এক জন মুসলমান ছিলেন। স্থানীয় মুসলমান, সৈয়দ আদিল হুসেন শাহ পর্যটকদের ঘোড়ায় চড়িয়ে ঘোরাতেন। পর্যটকদের রক্ষা করার জন্য তিনি এক জন সন্ত্রাসবাদীর কাছ থেকে অস্ত্র কেড়ে নিতে চেষ্টা করেন। সন্ত্রাসবাদীরা তাঁকেও গুলি করে হত্যা করে। তারা মুসলমানদের ছেড়ে দিচ্ছিল। মধ্যপ্রদেশের খ্রিস্টান, সুশীল নাথানিয়েল মুসলমান ছিলেন না। কাজেই তাঁকে ওরা খুন করে। নিহতদের মধ্যে পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্যও ছিলেন। পশ্চিমবঙ্গের মনীশ রঞ্জন, হায়দরাবাদের এসআইবি অফিসে সেকশন অফিসার ছিলেন। অরুণাচল প্রদেশের তাগে হাইলিয়াং কাশ্মীরের শ্রীনগর এয়ারবেসে বিমান বাহিনীর কর্পোরাল হিসেবে কর্মরত ছিলেন। হরিয়ানার বিনয় নারওয়াল কেরালার কোচিতে নৌবাহিনীর লেফটেনেন্ট হিসেবে কাজ করছিলেন। নিহতদের মধ্যে পুরুলিয়ার মনীশ রঞ্জন ছাড়াও পশ্চিবঙ্গের আরও দু'জন ছিলেন—সমীর গুহ এবং বিতান অধিকারী। দু'জনই কলকাতার। নিহতদের মধ্যে এক জন নেপালি, আর বাকি সকলেই ভারতীয় নাগরিক ছিলেন।
هذه القصة من طبعة May 17, 2025 من Desh.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

