يحاول ذهب - حر
অবতরণের রাজনীতি
April 02, 2025
|Desh
কোম্পানি যখন ইলন মাস্কের, প্রশাসনে যখন ট্রাম্প, তখন বিষয়টি কেবলমাত্র মহাকাশ গবেষণায় সীমাবদ্ধ থাকে না।
-
গত বছরের জুন মাস, পাঁচ তারিখ। সুনীতা উইলিয়ামস আর বুচ উইলমোর যখন বোয়িং স্টারলাইনারে সওয়ারি হয়ে মহাকাশে যাচ্ছেন, তখন তাঁদের জানা ছিল দিন আষ্টেকের মধ্যেই ধরাধামে ফিরবেন। কিন্তু মহাযান্ত্রিক গোলযোগে সে গুড়ে বালি! দুশো ছিয়াশি দিন কাটিয়ে এই বছরের ১৮ মার্চ ফিরতে পারলেন তাঁরা। এক বছরের তিন-চতুর্থাংশে ঋতু বদল হবে, সে তো জানা কথা। কিন্তু এর মধ্যে আবার বদল হয়ে গেল আমেরিকার রাষ্ট্রনায়ক। চব্বিশের জুনেও ঠিক বোঝা যায়নি যে, একবার বিদায় নিয়েও আবার দ্বিতীয়বারের জন্যে আমেরিকার বোঝা টানবেন ট্রাম্প। সে দায়িত্ব তো নিলেনই, সঙ্গে দোসর হয়ে এলেন ইলন মাস্ক। ভোট প্রচারেই এই মহাজাগতিক বিষয় টেনে এনেছিলেন বর্তমান প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য ছিল দায়িত্বজ্ঞানহীন বাইডেন নভশ্চরদের মহাকাশে ফেলে রেখে দিয়েছেন, ফেরানোর কোনও চেষ্টা করছেন না। তখন থেকেই ট্রাম্প নাকি ‘বন্ধু’ ইলনের সঙ্গে কথা বলে রেখেছিলেন সুনীতাদের ফেরানোর বিষয় নিয়ে। ক্ষমতায় ফিরে এই বছরের আটাশ জানুয়ারি ট্রাম্প জনসমক্ষে মাস্ককে বলেন মহাকাশচারীদের ফিরিয়ে নিয়ে আসতে। কথাবার্তা চলে আকাশপাতায়, যার নাম আগে ছিল টুইটার, এখন হয়েছে এক্স। মালিক ইলন। সেই বৈদ্যুতিন দুনিয়ায় সকলে আবার আমেরিকান প্রেসিডেন্টকে ডাকে ‘POTUS' বলে, প্রেসিডেন্ট অফ দি ইউনাইটেড স্টেটস। পরের দিনেই ইলন উত্তর দিলেন পোটাসকে। ঘোষণা করলেন যে, দ্রুত নামিয়ে আনা হবে অভাগাদের। সঙ্গে আরও বললেন, ‘ভয়াবহ বিষয় হল বাইডেন প্রশাসন এতদিন তাঁদের সেখানে আটকে রেখে দিয়েছিল।' দু'ভাবে বিষয়টিকে দেখা যায়। এক হল সত্যিই বাইডেন প্রশাসন সঠিক গুরুত্ব দেয়নি সুনীতাদের ফিরিয়ে আনতে। দুই, ইলনের সংস্থা স্পেসএক্স বাইডেনের সরকারের সঙ্গে সহযোগিতা করতে বিশেষ উৎসাহী ছিল না। মহাকাশযানের সফল অবতরণের পর ইলন সাহেব অভিনন্দন জানালেন স্পেসএক্স এবং নাসাকে। অর্থাৎ কোম্পানি যখন ইলনেরই, সেখানে সিদ্ধান্ত ঠিক কী ভাবে নেওয়া হয়েছিল অতীতের বাইডেন এবং বর্তমানের ট্রাম্প প্রশাসনে, সেই নিয়ে রাজনৈতিক প্রশ্ন উঠবেই।
هذه القصة من طبعة April 02, 2025 من Desh.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

