يحاول ذهب - حر
দক্ষিণ ইতালির উষ্ণতা
October 02, 2024
|Desh
প্রতি মুহূর্তে উৎসবের আমন্ত্রণ দক্ষিণ ইতালিতে। পাহাড় আর সমুদ্র, পুরাপ্রস্তর যুগ আর একুশ শতাব্দ, রয়েছে গায়ে গা ঠেকিয়ে।
কমসূত্রে বহুদিন সুইডেন নিবাসী হওয়ায় ইউরোপে ধেই ধেই করে ঘুরে বেড়ানোর একটা অলিখিত ছাড়পত্র পাওয়া গেছে। তাই ঘষটে যাওয়া প্রেশার কুকার, ম্যাড়মেড়ে ভাতের হাঁড়ি আর অফিসের ল্যাপটপ সরিয়ে রেখে মাঝে মধ্যেই বেরিয়ে পড়ি। এবারের বেড়ানোর প্ল্যান করতে নেমেই বুঝলাম দিন পনেরোর কমে দাঁড়াচ্ছে না। অথচ ঠিক এই সময়েই ইউরোপে সাঙ্ঘাতিক একটা মুদ্রাস্ফীতির ঢেউ উঠেছে। দোকানে বাজারে আগুন লেগেছে। ইতালির ভেতরে নিজে ড্রাইভ করে ঘোরার প্ল্যানও আপাতত পকেটের কব্জায় নেই। সবাই মিলে ছ'জন। একটা বড় গাড়ি নিতে হলে এখন প্রায় ডবল খরচ পড়ছে। অগত্যা ঠিক করলাম বাসে আর ট্রেনেই ঘুরব। আর এগারো নম্বর তো আছেই।
ইতালি বেশ লম্বা একটা দেশ। তার মাথার দিকে অস্ট্রিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড, আর তার পা ধুয়ে দিচ্ছে ভূমধ্যসাগর। ঠিক এই কারণেই দক্ষিণ ইতালির জীবনযাত্রা-সংস্কৃতি, উত্তর ইতালির থেকে বেশ কিছুটা আলাদা। বিভিন্ন সময়ে পৃথিবীর নানা প্রান্তের মানুষ এখানে এসেছেন। বাসা বেঁধেছেন। তাঁদের স্পর্শে ইতালির এই অংশ আরও বেশি সমৃদ্ধ হয়েছে। আমাকে প্রথমেই যেটা করতে হল সেটা হল গন্তব্য বেছে নিয়ে এয়ার বি এন বি-র ব্যবস্থা করা। দলটা বড় বলেই বাজেটের মধ্যে হোটেল পাওয়া মুশকিল। ইউরোপের যেখানেই গেছি সেখানে আগে থাকতে এই ব্যাপারটা আমাকে বেশ ভাবিয়েছে। বিশেষ করে ইউরোপিয়ান সামার রীতিমত একটা উৎসব। এই সময় এখানকার মানুষরা পকেট খোলা রেখে বেরিয়ে পড়েন। পুরো একমাস ছুটি। স্কুল কলেজ অফিস সব বন্ধ করে বড় বড় গাড়ি নিয়ে হই হই করতে করতে বেরিয়ে যায় গোটা পরিবার। এইসব গাড়িকে বলে ক্যারাভান। এর ভেতরে শোয়া, খাওয়া, থাকা এবং আরও কিছু। আমাদের এখান থেকে জার্মানি হয়ে তিনটে ট্রেন পালটে ইতালি যাওয়া যায় বটে, কিন্তু সেটা সময় আর ব্যয় সাপেক্ষ। ইউরোপে অধিকাংশ সময়ই ট্রেনের থেকে প্লেনে যাতায়াত সস্তা। আমাদের এখানে সবচেয়ে কাছের এয়ারপোর্ট ডেনমার্ক। ঠিক হল, এখান থেকে রোম, রোম থেকে বারি; বাড়ি নয়, জায়গাটার নামই বারি। বারি থেকে যাব মাতেরা। মাতেরা অত্যন্ত একটা বিখ্যাত জায়গা। কেন, সেই গল্পে আসছি পরে। মাতেরা থেকে যাব অ্যামালফি কোস্ট তারপর সেখান থেকে নেপলস হয়ে ট্রেনে চলে যাব ভেনিস। এই সব মাথার মধ্যে ঘুরছে। হঠাৎ বউ জিজ্ঞেস করল, কী গো প্রেশার কুকার নেব?
هذه القصة من طبعة October 02, 2024 من Desh.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

