Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

ঋজু দৃঢ় সঙ্গীতব্যক্তিত্ব

September 17, 2024

|

Desh

সুচিত্রা মিত্র (১৯২৪২০১১) কেবল গায়কের পরিচয়ে বাঁধা পড়েননি, পৌঁছে গিয়েছিলেন ‘শিল্পী’র আসনে।

ঋজু দৃঢ় সঙ্গীতব্যক্তিত্ব

শুরুতেই ১৩৫৬ বঙ্গাব্দে প্রকাশিত সংস্কৃতি-চিন্তা বিষয়ক একটি প্রবন্ধের অংশবিশেষের প্রতি চোখ রাখা যাক। প্রবন্ধকার ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়। গভীর মননশীল প্রবন্ধকার হিসেবে নতুন করে ধূর্জটিপ্রসাদের পরিচয়ের প্রয়োজন আছে বলে মনে করি না। এদেশের, বিশেষ করে বাংলা সংস্কৃতির প্রতি তাঁর উপলব্ধি ও প্রত্যয় থেকে যে বৈদগ্ধ্যের পরিচয় পাওয়া যায় সেখানে আলোচ্য অংশটি অতীব গুরুত্বপূর্ণ। তিনি লিখেছেন, একটি মাত্র মেয়ের গান ভালো লাগল। সুচিত্রা মুখার্জি চারখানা গান গেয়েছিল, তার মধ্যে একটি, “সার্থক জনম আমার” সত্যই ভালো হয়েছিল।' শুরুতেই ‘একটি মাত্র মেয়ের' কথা লিখে বুঝিয়েছিলেন অনেকের মধ্যে থেকে যে সে আলাদা, যা কিনা তিনি উহ্য রেখেছেন ওই শব্দবন্ধের মাধ্যমে। এরপর, কেন ভাল লেগেছে সেই বিশ্লেষণে লিখলেন, 'মেয়েটির গলায় জোর আছে, টপ্পার দানা আছে, আর ভাবও আছে, এবং প্রত্যেকটারই সংযত ব্যবহার করতে সে জানে।' আবারও ‘সংযত ব্যবহার করতে সে জানে' কথাটি মহামূল্যবান। এইটুকু লেখার মধ্যেই ধূর্জটিপ্রসাদ খুব পরিষ্কার করে সুচিত্রা মুখার্জি (বিয়ের পরে মিত্র হয়েছিলেন)-র রবীন্দ্রগানের গায়কি সম্পর্কে যা বলার যেন বলে দিয়েছিলেন। কিন্তু এই গায়কি অর্জন তো আর হঠাৎ করে পড়ে পাওয়া চোদ্দো আনা নয়, কীভাবে সুচিত্রা এমন গায়কির অধিকারী হলেন? তার উত্তরেও ধূর্জটিপ্রসাদের ছুঁয়ে যাওয়া ব্যাখ্যাটি ছিল এমন—‘শুনলাম মেয়েটি কমিউনিস্ট। কমিউনিজমে দেশে সাহিত্যের উন্নতি ঘটেছে কি না জানি না তবে ঐ মেয়েটির গলার কোনো ক্ষতি হয়নি।' একটু ব্যঙ্গ করে হলেও কিন্তু কথাটির মধ্যে স্পষ্টতার ছাপ আছে।

যদিও সুচিত্রার গায়কির আরও উন্নতির আশায় বলেছেন—‘বছর পাঁচেক প্রাণপণে ভালো লোকের কাছে শিখলে এ মেয়ে রীতিমত গায়িকা হবে, যদি ইতিমধ্যে গৃহিণী না হয়। কিন্তু গোখরোর সলুই এ-দেশে ঢোঁড়া-ঢ্যামনা হয়ে যায়। কথা আমার নয়, রবীন্দ্রনাথের।'

ধূর্জটিপ্রসাদের এই আশার ভবিষ্যৎটি শেষপর্যন্ত কী হয়েছিল তা আজ আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে 'যদি ইতিমধ্যে গৃহিণী না হয়' এমন আশঙ্কা এর আগে স্বয়ং রবীন্দ্রনাথও তাঁর প্রিয় দু'-একজন গায়িকা সম্পর্কেও করেছিলেন। প্রসঙ্গক্রমে সে ইতিহাসও জেনে রাখা ভাল।

المزيد من القصص من Desh

Desh

Desh

আবর্জনা

নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।

time to read

14 mins

December 02, 2025

Desh

Desh

গৌরববাবুর অবসর

যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।

time to read

15 mins

December 02, 2025

Desh

Desh

তোমার ভাষা বোঝার আশা

ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।

time to read

10 mins

December 02, 2025

Desh

Desh

হেমলতা

শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।

time to read

7 mins

December 02, 2025

Desh

Desh

ব্যোমকালী

মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড

খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?

time to read

3 mins

December 02, 2025

Desh

Desh

জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন

জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।

time to read

4 mins

December 02, 2025

Desh

Desh

কুরুক্ষেত্র

দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

করুণাধারায় এসো

পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

প্রেম ও পাচন

ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।

time to read

9 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size