يحاول ذهب - حر
বার্লিনের ডায়েরি
September 17, 2024
|Desh
বার্লিন শহরের মজ্জায় রয়েছে প্রতিবাদ। তার শৈল্পিক বহিঃপ্রকাশ দেওয়ালে ছড়ানো গ্রাফিতিতে—ব্রিজের নীচে, কাফের গায়ে, এমনকি ইউ-বান ট্রেনের দেওয়ালেও।
বার্লিন ফ্লাইটটা তুই মিস করবি। মনটা দমে গেল গোড়াতেই, কিন্তু বন্ধুটি যে হুঁশিয়ারি দিল তাতে যুক্তি আছে। ফ্রাঙ্কফুর্ট বিরাট বিমানবন্দর। ছড়িয়ে ছিটিয়ে একাধিক টার্মিনাল। সেখানে এক ঘণ্টায় কী ভাবে আন্তর্জাতিক বিমান থেকে নেমে ইমিগ্রেশন সেরে অন্তর্দেশীয় টার্মিনালে পৌঁছব? কিন্তু পারতেই হবে। ওটাই সে রাতের শেষ ফ্রাঙ্কফুর্ট-বার্লিন উড়ান।
অতএব, ভাগ সুদেষ্ণা ভাগ। কলকাতা থেকে দুবাই হয়ে ফ্রাঙ্কফুর্টে যখন যাত্রাপথের তৃতীয় ও শেষ বিমানটাতে পা রাখলাম, হৃদস্পন্দন তখনও ঘোড়ার বেগে ছুটছে। কিন্তু মনে শান্তি। সত্যিই তাহলে বার্লিন পৌঁছোচ্ছি।
জার্মানির গ্যেটে ইনস্টিটিউট-এর আমন্ত্রণে আমার যাত্রা। বিশ্বের বিভিন্ন প্রান্তের লেখিকাদের সমন্বয়সাধন ও ক্ষমতায়নই তাদের এই আয়োজনের লক্ষ্য। ইতিমধ্যেই ‘জুম’ বৈঠকে বাকিদের সাক্ষাৎ পেয়েছি।
ভারত থেকে আমি একা। এশিয়া থেকে আছে আর-একজন— সে ইন্দোনেশিয়ার মেয়ে।
বার্লিন বিমানবন্দরে পৌঁছে ঢুলুঢুলু নেত্রে যখন ট্যাক্সিতে শহরের কেন্দ্রস্থল আলেকজ়ান্ডারপ্লাজ স্টেশনের কাছে হোটেলে উঠলাম তখন মধ্য রাত পার হয়ে গেছে। পর দিন প্রাতরাশে দেখা হল বাকিদের সঙ্গে। ল্যাপটপের পর্দায় দেখা মুখগুলির সঙ্গে মিলিয়ে নিয়ে শুরু হল আলাপ-পর্ব। দেখা গেল আমাদের সবার চেয়ে লম্বা রাস্তা পেরিয়ে এসেছে বলিভিয়ার মারিয়া। পাক্কা ৩৫ ঘণ্টা। ফিনল্যান্ডের মরিয়ম বোধহয় তাতে একটু লজ্জাই পেল। ও হেলসিঙ্কি থেকে উঠেছে আর মাত্র দু'ঘণ্টায় বার্লিনে নেমেছে! আর চেক প্রজাতন্ত্রের হানা আগেই ঘোষণা করে দিয়েছে বার্লিন তার প্রিয় শহর। প্রতি বছরই সে ট্রেনে করে এখানে আসে ছুটি কাটাতে। ইতিমধ্যে আরও দুই চেনামুখের আবির্ভাব। গ্যেটে ইনস্টিটিউটের প্রতিনিধি ক্যাটরিনা ও ইয়র্গ। আগামী ন'দিন এরাই থাকবে আমাদের তদারকির দায়িত্বে। ক্যাটরিনা অপূর্ব সুন্দরী গ্রিক মহিলা। এখন জার্মান নাগরিক। বয়স তিরিশের কোঠায়। বছর পঁয়ত্রিশের যুবা ইয়র্গ। হাতের ফোল্ডারটা দেখিয়ে এক গাল হেসে সে জানাল, তার স্বভাব যে-কোনও জরুরি কাগজ চট করে ল্যামিনেট করা। তার ফোল্ডার ভর্তি পুরনো মানচিত্র ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেকার বার্লিনের ছবি। ল্যামিনেট করা সেই পাতাগুলিই দেখিয়ে সে বলতে শুরু করল শহরের গোড়ার কথা।
هذه القصة من طبعة September 17, 2024 من Desh.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

