يحاول ذهب - حر
পুষ্প চেয়ে কণ্টকিত
27 July, 2025
|ANANDALOK
প্রেম বা ভালবাসা নিয়ে বরাবরই তাঁর জীবনে ছিল দ্বন্দ্ব। ভালবেসে ঠকেছেন। এমনকি বৈবাহিক জীবনও সুখের ছিল না গুরু দত্তর। গীতার সঙ্গে প্রেম থেকে ওয়াহিদার সঙ্গে সম্পর্ক... কোন খাতে বয়েছিল তাঁর বিতর্কিত প্রেমজীবন? সেই পাতা উল্টে দেখলেন সায়ম বন্দোপাধ্যায়
-
শুটিং চলছে 'সিআইডি' ছবির। সেদিন শুট হবে ছবির একটি গান, ‘কহি পে নিগাহেঁ কহিঁ পে নিশানা'। তবে, পরিচালক রাজ খোসলা বেশ চিন্তিত। তাঁর আশঙ্কা, যাঁর উপর গানটি চিত্রায়িত হবে, নবাগত সেই অভিনেত্রী ওয়াহিদা রেহমান হয়তো বেঁকে বসবেন কস্টিউম তাঁর মনমতো না হলে। ওয়াহিদার এটিই প্রথম হিন্দি ছবি, তার আগে কয়েকটি মাত্র দক্ষিণী ছবিতে কাজ করেছেন। কিন্তু ইতিমধ্যেই ওয়াহিদার শর্তাবলি একাধিক — নিজের নাম অপরিবর্তিত রেখেছেন, মধুবালা বা নার্গিসের মতো পাল্টাতে দেননি। কনট্র্যাক্টে বলে নিয়েছেন, অভিনীত ছবির বেশভূষাও তাঁর পছন্দ হওয়া প্রয়োজন। রাজের আশঙ্কা সত্যি হল। গানের সিকোয়েন্সের জন্য যে-কস্টিউম নির্ধারিত, তা পরতে সরাসরি অস্বীকার করলেন ওয়াহিদা। কারণ, ব্লাউজ় অতিমাত্রায় লেসের, একটু লাইনিংও দেওয়া নেই। ওয়াহিদার দাবি, হয় লাইনিং দিতে হবে, নয়তো তাঁকে একটা দুপাট্টা দিতে হবে। ছবির কস্টিউম ডিজ়াইনার ছিলেন ভানু আথাইয়া, উত্তরকালে ‘গান্ধী’ ছবির জন্য যিনি অস্কার পেয়েছিলেন। ভানু ওয়াহিদাকে বোঝালেন, বোঝালেন রাজ খোসলাও—গানটি একটি সিডাকশন সং। গানের দৃশ্যে একজন নারী এক পুরুষকে মোহাবিষ্ট করছে, প্রলোভিত করছে, ফলে কস্টিউম তেমন হওয়াই তো দরকার। ওয়াহিদা অনড়। বেগতিক বুঝে রাজ খোসলা ফোন করলেন ছবির প্রযোজক গুরু দত্তকে। গুরু তখন শহর মুম্বইয়ের বাইরে। সব শুনে তিনি চলে এলেন। তিনিও বোঝানোর চেষ্টা করলেন। ওয়াহিদার সেই একই শর্ত—লেসের ব্লাউজ় তিনি পরবেন না। হয় দুপাট্টা দিতে হবে তাঁকে, নয়তো ব্লাউজ় লাইনিং দিয়ে নিয়ে আসতে হবে।
هذه القصة من طبعة 27 July, 2025 من ANANDALOK.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من ANANDALOK
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size

