يحاول ذهب - حر
দুই বন্ধু
27 July, 2025
|ANANDALOK
কীভাবে বন্ধু হলেন গুরু দত্ত এবং দেব আনন্দ? একসঙ্গে দেখা স্বপ্ন কীভাবে সফল করলেন তাঁরা। বলিউডের ইতিহাসে এই অন্যতম হৃদয়গ্রাহী সম্পর্কের গল্প ফিরে দেখলেন সিজার বাগচী
-
গত শতাব্দীর চারের দশকের মাঝামাঝি। ভারত স্বাধীন হতে চলেছে। গোটা দেশ জুড়ে দমবন্ধ পরিস্থিতি। মহম্মদ আলি জিন্না ভারত ভাগ করে নতুন দেশ গড়ার ডাক দিয়েছেন। কী হবে বোঝা যাচ্ছে না। বাংলায় সদ্য মন্বন্তুর হয়েছে। নানা জায়গায় দাঙ্গা। মারামারি। গান্ধীজি ছুটছেন এক জায়গা থেকে আর এক জায়গায়। সুভাষচন্দ্র বসু নিরুদ্দেশ। সেই পরিস্থিতিতে বম্বে মানে এখনকার মুম্বই গড়ে উঠছে নতুন করে। আগে বেশির ভাগ হিন্দি ছবি তৈরি হত কলকাতায়। সেই কলকাতা তখন অশান্ত। মুম্বই হয়ে দাঁড়িয়েছে হিন্দি ছবি তৈরির নতুন ঠিকানা। অনেক বাঙালি শিল্পী-পরিচালক সঙ্গীত পরিচালক কলকাতা ছেড়ে পাড়ি দিতে শুরু করেছেন আরব সাগর উপকূলে। দেশের নানা প্রান্ত থেকে মানুষজন এসে উপস্থিত হচ্ছেন ওখানে। ঠিক তেমন ভাবে এসেছিলেন দুই তরুণ। গুরু দত্ত এবং দেব আনন্দ। প্রথমজনের বাড়ি কর্ণাটকে। দ্বিতীয়জনের পঞ্জাবের গুরদাসপুরে। এখন সেই জায়গা পাকিস্তানে। গুরু দত্ত এসেছিলেন পরিচালক হতে। দেব আনন্দ স্বপ্ন দেখতেন নায়ক হওয়ার। গুরু দত্ত শেষ পর্যন্ত প্রথম সারির পরিচালক হয়েছিলেন। ধাপে ধাপে প্রযোজক এবং নায়ক। দেব আনন্দ হয়ে উঠেছিলেন কিংবদন্তি নায়ক। সেখান থেকে প্রযোজক। পরে পরিচালক। স্বপ্নপূরণের প্রাথমিক পর্যায়ে বন্ধুত্ব হয়েছিল দু'জনের। যে বন্ধুত্ব দু'জনকে পেশাদার জীবনে এগিয়ে নিয়ে গিয়েছিল।
প্রথম পরিচয় ১৯৪৬ সাল। পুণেতে ‘হম এক হ্যায়' ছবির শুটিং চলছে। দেব আনন্দের প্রথম ছবি। যে গেস্ট হাউসে তাঁকে রাখা হয়েছিল, সেখানে আরও একজন অল্পবয়সি মহিলা ছিলেন। সুন্দরী। মহিলা একা থাকতেন। কিছুদিনের মধ্যে দেব আনন্দের সঙ্গে তাঁর শারীরী সম্পর্ক গড়ে উঠল। মহিলার প্রেমে পড়ে গেলেন অল্প বয়সি দেব। শুটিংয়ের ফাঁকে ফাঁকে ভুট্টা এবং আখের খেতে দু'জন লুকিয়ে দেখা করতেন। একদিন সেই মহিলা বললেন, “কাল আমার জন্মদিন। তোমার সেরা জামা পরে আসবে। আমিও আমার সবচেয়ে পছন্দের শাড়ি পরে আসব।” ঠিক হল সূর্যাস্তের সময় দু'জন দেখা করবে আখের খেতে। দেব তো উড়তে উড়তে রুমে ফিরলেন। কিন্তু পরদিন আলমারি তন্ন তন্ন করে খুঁজেও সেরা জামাটা পাওয়া গেল না। তার বদলে অন্য জামা রাখা। পুণের শুটিংয়ে তাঁর দিদি সঙ্গে ছিলেন। দিদি একটা জামা বের করে বললেন, “এই তো তোর জামা । ” “এটা আমার জামা নয়,” দেব জোর দিয়ে বললেন।
هذه القصة من طبعة 27 July, 2025 من ANANDALOK.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من ANANDALOK
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size

