يحاول ذهب - حر
সিনেগ্রাফ
12 May, 2025
|ANANDALOK
আড়ি রসদ সবই ছিল, কিন্তু জমল না। মৌসুমীর সাবলীল অভিনয়ও দিশাহীন চিত্রনাট্যের ঘাটতি পুষোতে পারল না।
-
আড়ি রসদ সবই ছিল, কিন্তু জমল না
পরিচালনা:জিৎ চক্রবর্তী অভিনয়: মৌসুমী চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, নুসরত জাহান
এত বছর পরে বাংলা ছবিতে কামব্যাক মৌসুমী চট্টোপাধ্যায়ের। এক শ্রেণির দর্শককে হলে টেনে আনার জন্য এটুকুই যথেষ্ট হতে পারত। তবে তার সঙ্গে চিত্রনাট্যকেও তো একটু সঙ্গত দিতে হবে! গল্প আগাগোড়া মাকেন্দ্রিক। অর্থাৎ যশ বা নুসরত যে-ই থাকুন না কেন, গল্পের শুরু ও শেষ মৌসুমী-ই। ছবির শুরু এক বন্দর শহরে। সেখানে মা জয়াকে (মৌসুমী) ঘিরে আবর্তিত ছেলে জয়ের (যশ দাশগুপ্ত) সংসার। জয়া বিধবা, ডিমেনশিয়ায় আক্রান্ত। একটি সময়ের পর সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। ছেলে কখনও তার কাছে স্বামী, কখনও ছোট্ট সোনা। মাঝেমাঝে রাস্তা ভুলে হারিয়ে যায়। মাকে নিয়ে ছেলের নিরন্তর লড়াই ও ভালবাসা এ ছবির মূল উপজীব্য। হঠাৎই পেশায় লেখিকা অদিতি (নুসরত) এসে পড়ে মা-ছেলের জগতে। নুসরতকে বেশ মিষ্টি দেখতে লেগেছে। আগের ছবির চেয়ে যশের অভিনয় এই ছবিতে অনেক উন্নত। মৌসুমী চট্টোপাধ্যায়ের কথা আলাদা করে বলার কিছু নেই। তাঁর সারল্য, রসবোধ, আবেগ সব একইরকম প্রাণবন্ত, ন্যাচারাল। কিন্তু দিশাহীন চিত্রনাট্যের খামতি কি আর অভিনয় দিয়ে পুরোপুরি ঢাকা যায়? ব্লগার উন্মেষ গঙ্গোপাধ্যায়ের এটি প্রথম অভিনীত ছবি। তিনি যথাযথ। কমলেশ্বর মুখোপাধ্যায় বেশ ভাল। ছোট চরিত্রে পার্থ ভৌমিক, অভিজিৎ গুহও জমিয়ে দিয়েছেন। শ্রাবন্তীর আইটেম নাচ ও ইমন চক্রবর্তীর গান জমল না, যদিও অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কণ্ঠে ‘মা’ গানটি শুনতে বেশ লাগে। কিন্তু অমিতাভ ভট্টাচার্যের চিত্রনাট্য বড়ই নিষ্প্রাণ। কমেডি, আবেগ ও মাঝেমধ্যে কিঞ্চিৎ অ্যাকশনের ককটেল প্রস্তুত করতে গিয়ে কোনওটিই ঠিকমতো জমল না। সম্পাদনা ও পরিচালনাও দুর্বল। দর্শকের বুঝতে অসুবিধে হয়, যা হচ্ছে তা কেন হচ্ছে? কোন দিকে এগোচ্ছে গল্প? যশ-নুসরতের কেমিস্ট্রিও আর একটু জমাটি হলে ভাল হত।
শ্রীমান ভার্সেস শ্রীমতী দেখতে ভাল লাগে পরিচালনা: পথিকৃৎ বসু অভিনয়: মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত, অঞ্জনা বসু, পরমব্রত চট্টোপাধ্যায়, মধুমিতা সরকার, তনিমা সেন
এক ছবিতে মিঠুন চক্রবর্তী ও অঞ্জন দত্ত....
هذه القصة من طبعة 12 May, 2025 من ANANDALOK.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من ANANDALOK
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size

