يحاول ذهب - حر
সুশান্তের মৃত্যু রহস্য চার বছর পর
12 June,2024
|ANANDALOK
চার বছরে পা রাখল অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত-এর মৃত্যু। অথচ আজও এই মৃত্যু ঘিরে দানা বেঁধে আছে একাধিক প্রশ্ন, রহস্য ও সংশয়। দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থাও এই জট খুলতে ব্যর্থ। নাকি ইচ্ছে করেই খোলা হল না জট? কার বা কাদের ভয়ে ও প্রভাবে মুখে কুলুপ আঁটলেন সকলে? উত্তরের সন্ধান করতে মুম্বইয়ের কুপার হাসপাতালে গিয়ে উঠে এল চমকে দেওয়া চাঞ্চল্যকর কিছু তথ্য! লিখছেন আসিফ সালাম
-
হুর জেভিপিডি স্কিমে অবস্থিত কুপার হাসপাতালের প্রাঙ্গনে তখন প্রায় অন্ধকারের ছায়া নেমে এসেছে। সেদিন এমনিতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির জু পূর্বাভাস ছিল। তাই অধিকাংশ হাসপাতাল কর্মীই হয় ছুটি নিয়ে বাড়ি চলে গিয়েছিলেন আর যাঁদের জরুরী পরিষেবার আওতায় হাসপাতালে থাকতেই হত, তাঁরাও ছুটির মেজাজে হাসপাতালের ঘরের ভিতর বসে আড্ডা-গল্পে মেতে উঠেছিলেন। সেই হাসপাতালেরই পোস্ট মর্টেম বিভাগেও তখন ছুটির মেজাজ। হঠাৎ করেই সন্ধ্যার দিকে এক শবদেহ আসায় নড়ে-চড়ে বসেন সকলে। কারণ, পোস্ট মর্টেমের জন্য আসা সেই দেহটি নাকি ভিআইপি দেহ, তড়িঘড়ি করে পোস্ট মর্টেম করে ছেড়ে দিতে হবে। মৃত ব্যক্তির নাম, সুশান্ত সিংহ রাজপুত! সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর খবর নিয়ে সেদিন সকাল থেকে হাসপাতাল কর্মীদের মধ্যে বহু জল্পনা চললেও, তারকার দেহের পোস্ট মর্টেমের দায়িত্ব যে তাঁদের উপরেই এসে পড়তে চলেছে, সেটা তখনও তাঁরা আন্দাজ করেননি। সুশান্তের দেহ মর্গে ঢুকতে অনেকটা রাত হয়ে যাওয়ায়, সকলেই ধরে নিয়েছিলেন যে পরেরদিন সকালে পোস্ট মর্টেম করা হবে। কারণ, সন্ধে ছ'টার পর কোনও দেহ এলে, তার পোস্টমর্টেম পরেরদিন করাই দস্তুর। কিন্তু গোটা পোস্ট মর্টেম প্রসেসটি তাড়াতাড়ি সেরে ফেলার ‘নির্দেশ” থাকায়, সেই রাতেই পোস্ট মর্টেম সম্পন্ন করা হয়। সাধারণত, সন্ধে ছ'টার পর আমাদের দেশে পোস্ট মর্টেম করা হয় না কারণ ন্যাচারাল লাইট কমে আসার ফলে, শুধুই আর্টিফিশিয়াল লাইটের মাধ্যমে বডির সমস্ত ডিটেলিং পাওয়া যায় না। তার উপর যে প্রসেসটি করতে খুব কম করে হলেও ঘণ্টা চারেক সময় লাগে, সেটি সেদিন মাত্র আধঘণ্টার মধ্যে শেষ করা হয়! কিন্তু কীসের এত তাড়া ছিল? কেনই বা একটা বেলা অপেক্ষা করা গেল না? ফ্ল্যাশব্যাকে চার বছর আগের সেই অভিশপ্ত দিনে ফেরা যাক। ২০২০-র ১৪ জুন, সকাল হতেই স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। কোভিডের জন্য নয়, এক তরুণ অভিনেতার মৃত্যুতে। সুশান্ত সিংহ রাজপুতকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল তাঁর ফ্ল্যাটে। সকলে জানতেন আত্মহত্যা। এখনও হয়তো তাই জানেন। কিন্তু এত বছর পরেও কি রহস্যের পুরোপুরি সমাধান হল? চারটে বছর পেরিয়ে গেলেও কেন এখনও তাঁকে নিয়ে আলোচনা করছি আমরা? কেন এখনও ভাবাচ্ছে তাঁর মৃত্যু? কেন এখনও ইন্ডাস্ট্রির অলিন্দে ফিসফাস...সত্যিই আত্মহত্যা ছিল তো?
هذه القصة من طبعة 12 June,2024 من ANANDALOK.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من ANANDALOK
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size

