Denemek ALTIN - Özgür
‘উত্তমকুমার দুঃখে কেঁদে ফেলেছিলেন’
Sukhi Grihakon
|September 2024
মহানায়ক ছিলেন তাঁর বিয়ের বরকর্তা। তাছাড়াও বিভিন্ন ছবিতে নায়ক নায়িকার ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁদের। তাই তিনি খুবই কাছ থেকে দেখেছেন উত্তমকুমারকে। মজা করতেন, খেপাতেন তবু মহানায়ক কখনও রুষ্ট হননি তাঁর আচরণে। উত্তমকুমারকে নিয়ে নানা ব্যক্তিগত ঘটনার কথা জানালেন মাধবী মুখোপাধ্যায়।
-
এমনই এক ঘটনার কথা বলব যা উত্তমকুমারকে রীতিমতো বেদনাহত করেছিল। উনি দুঃখে কেঁদে ফেলেন। না, শ্যুটিং বা কোনও পারিবারিক ব্যাপার নিয়ে নয়, সম্পূর্ণ ভিন্ন কারণে। ঘটনাটা ঠিক কী অনেকেই সেটা জানেন না। তাহলে এবার শুনুন। একসময় ‘অভিনেতৃ সংঘ’ নামে শিল্পীদের একটা সংগঠন ছিল। শ্রদ্ধেয় ছবি বিশ্বাস, জহর গাঙ্গুলি এঁরাই এই সংগঠন শুরু করেন। অভিনেতৃ সংঘের প্রেসিডেন্ট ছিলেন উত্তমকুমার। হঠাৎ তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি সংঘের প্রচুর টাকা নয়ছয় করেছেন। উত্তমবাবুর মতো এরকম সৎ ও বড় মনের মানুষকে ‘চোর' এই মিথ্যে অপবাদ দিয়ে একটা চিঠি পাঠানো হয়। অভিনেতৃ সংঘের বিশেষ মিটিংয়ে। আমাদেরই প্রথম সারির একজন নায়ক ছিলেন গোটা ব্যাপারটার চক্রান্তকারী। তিনি আরও দু'চারজন অভিনেতা- অভিনেত্রীকে সঙ্গে নিয়ে উত্তমবাবুর বিরুদ্ধে এই মিথ্যে অভিযোগ আনেন। এমনকী অভিনেতৃ সংঘের অফিসঘরের দেওয়ালে ‘উত্তমকুমার চোর’-এই কথাটা পোস্টারের মতো করে লিখে টাঙিয়ে দেওয়া হয়। শুনেছি, উত্তমবাবুর ময়রা স্ট্রিটের বাড়িতেও ‘চোর’ শব্দ লেখা পোস্টারটা দেওয়ালে কে বা কারা লাগিয়ে এসেছিল। এর থেকে খারাপ কিছু হয় বলুন?
উত্তমবাবু গোটা ঘটনায় স্তম্ভিত হয়ে যান। যে অভিনেতৃ সংঘের জন্য তিনি প্রাণপাত করতেন, সেই সংস্থারই কয়েকজন তাঁকে কি না চুরির অভিযোগে কাঠগড়ায় তুলতে পারল?
বলেছিলেন টাকা-পয়সার ব্যাপারে আমি তো ধারেকাছেও থাকি না। তাহলে? দুঃখ আর অপমানে কেঁদে ফেলেছিলেন। পরে বিকাশ রায়ের পরামর্শে উত্তমবাবু ‘শিল্পী সংসদ' তৈরি করেন। বিকাশবাবু নিজেও একজন আইনজীবী ছিলেন। ‘শিল্পী সংসদ’ শুরু করার ব্যাপারে বিকাশবাবু কাগজপত্র বানানো থেকে শুরু করে সবরকম সহযোগিতা করেন। আমি ইচ্ছে করেই নাটের গুরু ওই প্রয়াত নায়কের নাম আর মুখে আনলাম না। উত্তমবাবু এত বড় মাপের মানুষ ছিলেন যে দু'-চার কথায় তা বিশ্লেষণ করা সম্ভব নয়। বড় মন তো ছিলই, তাঁর মধ্যে মূল্যবোধও ছিল ভীষণরকম। বড়দের কতটা শ্রদ্ধা করতেন নিজের চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত। ছোটদের উজাড় করে দিতেন স্নেহভালোবাসা। উত্তমবাবু ছিলেন এমনই এক ব্যক্তিত্ব, যাঁকে দেখে আমার মন শ্রদ্ধায় ভরে উঠত।
একটা ঘটনার কথা বলি। ক্যালকাটা মুভিটোন স্টুডিওতে ‘বিরাজ বউ’ ছবির শ্যুটিং চলছে। উত্তমবাবু স্টুডিওয় আসার ব্যাপারে ভীষণ পাংচুয়াল ছিলেন।
Bu hikaye Sukhi Grihakon dergisinin September 2024 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Sukhi Grihakon'den DAHA FAZLA HİKAYE
Sukhi Grihakon
গৃহসজ্জা
শীতে ঘরের সাজবদলে কার্পেট খুবই উপযুক্ত। কেমন কার্পেট কোন ঘরের জন্য মানানসই? বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে জানালেন কমলিনী চক্রবর্তী।
2 mins
January 2026
Sukhi Grihakon
বেটার হাফ
অভিনয় পেশার সঙ্গে যুক্ত স্বামী বা পার্টনার। সঙ্গী একেবারে ভিন্ন পেশার পেশাদার। এহেন দাম্পত্য একে অপরকে কতটা পরিপূর্ণ করে তোলে? লিখছেন কবি প্রতিভা মুখোপাধ্যায়। সম্পর্কে তিনি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের স্ত্রী।
2 mins
January 2026
Sukhi Grihakon
‘দর্শকের নিঃস্বার্থ ভালোবাসা পাব বলেই অভিনয়ে এসেছি’
টেলিভিশনে ‘জগদ্ধাত্রী' ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ের কেরিয়ার শুরু করেন অঙ্কিতা মল্লিক। তাঁর প্রথম ছবি ‘গুনগুন করে মহুয়া'। কতটা ব্যস্ততায় কাটছে দিন? একান্ত সাক্ষাৎকারে জানালেন। লিখছেন স্বরলিপি ভট্টাচার্য।
6 mins
January 2026
Sukhi Grihakon
‘যা বলতে চাই
কারও অভিনয় জীবন দীর্ঘ, কারও বা সবে শুরু। কেউ আবার ক্যামেরার পিছনে কাজ করতেই বেশি ভালোবাসেন। ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা, ভালোলাগা-মন্দলাগা, চাওয়া-পাওয়া মন খুলে জানাচ্ছেন তাঁরা। এবার কলম ধরলেন নবনীতা দে৷
2 mins
January 2026
Sukhi Grihakon
ভাগ্যের পরিহাস
ভুল ভালোবাসা আর সঠিক মানুষকে না চেনার মাশুল দিতে হয়েছিল বিতানকে; সময় সব হিসাব চুকিয়ে দেয়। পিকনিক স্পটে শর্মিলির সুখী সংসার দেখে সে বুঝল—যা হারায়, তাই কখনও কখনও জীবনের সবচেয়ে বড় শিক্ষা
2 mins
January 2026
Sukhi Grihakon
ছোটবকুলপুরের যাত্রী
শুধু গোলমাল থামাবে বলে অতদূর থেকে তোমরা চলে এলে? তোমরা জানতে গ্রাম আমরা ঘিরে রেখেছি, তাও এলে! কীভাবে নিশ্চিত হলে যে, তোমাদের ঢুকতে দেব?
14 mins
December 2025
Sukhi Grihakon
ভাষা:
1️⃣ মনোলি নদীর গর্জন আর পাহাড়ি রাতের অশান্তিতে ঘুমহীন শুভার মনে বাজছে তিতলির কান্না। 2️⃣ প্রকৃতির রূদ্ররূপ আর বৃষ্টির শব্দে ঢাকা পাহাড়ি রাতে তিতলির অসহায় চিৎকারই সবচেয়ে জোরে শোনা যায়।
8 mins
December 2025
Sukhi Grihakon
অচেনা সমীকরণ
এখানকার হেমন্ত-সকালের নরম আলো, গাছপালা আর গান—সব মিলিয়ে সুরমার বারান্দায় বসা যেন এক শান্ত, উষ্ণ মমতার মুহূর্ত। বউরানির কীর্তনের সুর আর বাগানের ফুলের ঘ্রাণে তাঁর মনটা ধীরে ধীরে আলোয় ভরে উঠছে।
14 mins
December 2025
Sukhi Grihakon
নিঃশব্দে
১. পারিবারিক ভুলবোঝাবুঝি আর নীরবতার আড়ালে লুকিয়ে থাকা আতঙ্কের গল্প—এক দিনের ‘মৌনব্রত’ কীভাবে খুলে দিল গভীর সত্য। ২. সাগ্নিক-রাজীব-পরমিতার টানাপোড়েনের মধ্যেই ফুটে ওঠে ভয়, আবেগ আর অজানা আশঙ্কার মানবিক চিত্র।
8 mins
December 2025
Sukhi Grihakon
ইচ্ছাপত্ৰ
শুনানি শেষ? কাল রায় বের হবে? এতক্ষণে ও বাড়ির সকলের তড়িঘড়ি উকিলবাড়ি যাওয়ার কারণটা ধরা পড়ে দুর্গাশংকরের কাছে। ঘরের মেয়ে হলেও কাকলীকে ভরসা হয়নি ওদের।
16 mins
December 2025
Listen
Translate
Change font size
