Facebook Pixel সেলেব বাজেট | Sukhi Grihakon - womens-interest - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

সেলেব বাজেট

Sukhi Grihakon

|

June 2024

কেউ অনেক দিন সংসার করছেন। কেউ বা সবে শুরু করেছেন। কীভাবে রোজকার খরচ সামলে নিয়ে সঞ্চয়ের দিকটা ভাবেন তাঁরা?

সেলেব বাজেট

জমা টাকা থেকে খরচ করি না : অপরাজিতা আঢ্য • ২০২৪-এ এসে সংসার খরচ আগে থেকে পরিকল্পনা করে করা খুব কঠিন। কারণ জিনিসপত্রের দাম এত বেড়ে গিয়েছে, তার সঙ্গে তাল রাখা মুশকিল। আমরা তো মধ্যবিত্ত। সুতরাং যেটা পরিকল্পনা করি, মাসের শেষে বেশিরভাগ সময়ই সবটা ভেস্তে যায়। আমি যেটা করি, সেটা বলতে পারি। একটা নির্দিষ্ট অঙ্কের টাকা মাসের শুরুতেই খরচের টাকা হিসেবে ধরে নিই। প্রাত্যহিক এবং মাসিক খরচ তার মধ্যে হিসেব করা থাকে। ধরুন, মাসে আমার যদি ১০০ টাকা খরচ হয়, আমি তার উপর ১০ টাকা অতিরিক্ত ধরে রাখি। ১০০ টাকা যে খরচ হতে পারে, সেটা আমি অভিজ্ঞতা থেকে জানি। এবার ১০ টাকা অতিরিক্ত রাখা, কারণ সব তো হিসেব করে হয় না। কিন্তু ওই ১১০ টাকা পর্যন্তই খরচ করব। তারপর যে উদ্বৃত্ত টাকাটা থাকল, সেটা নেই বলে ধরে নিই। আসলে সেটা জমার খাতে রাখলাম। ১১০ টাকা খরচের পর হাজার সমস্যা হলেও আমি জমা টাকা থেকে খরচ করি না। দরকার হলে কিছু পরিকল্পনা বাতিল করি। কিছু জিনিস কম কিনি। একদিন মাছ কম খাব, সপ্তাহে একদিন মাংস কম খাব। অথবা লোকলৌকিকতায় রাশ টানব। কিন্তু কোনও অবস্থাতেই যে উদ্বৃত্ত টাকা জমিয়েছি, তাতে হাত দেব না। আমার খরচের পরিকল্পনা ১১০ টাকার মধ্যেই রাখব। আমি অন্তত আমার জীবন এভাবেই চালাই। এর অন্যথাও হয়। ধরুন পুজোর মাসে। সকলকে কিছু না কিছু উপহার দিতে হয়। তখন আর পরিকল্পনার মধ্যে খরচ ধরে রাখা হয় না। আবার মার্চ মাসে ট্যাক্স দেওয়ার সময়ও খরচ নিয়ন্ত্রণে থাকে না। বাকি সময়টা জমানো টাকায় হাত দিই না। যদি বড় কোনও সমস্যা হয়, অসুখ বা অন্য কিছু— সেটার জন্যই তো এই টাকাটা বাঁচিয়ে রাখা। আমার শাশুড়িমা খুব সঞ্চয়ী। সেটা কখনও কখনও কৃপণতার পর্যায়ে পড়ে। আর আমার মা এমন ছিলেন যে, ৫০ লক্ষ টাকা দিলে একদিনে খরচ করে ফেলতেন। মা ভাবতেন, আছে টাকা তো খরচ করছি, নেই টাকা তো বসে আছি। তার মধ্যেও মা যতটুকু রেখে গিয়েছেন, করে গিয়েছেন, তা অনেকটাই। কিন্তু মা কোনওদিন হিসেবি ছিলেন না। হিসেব করে চললে হয়তো আর একটু গোছাতে পারতেন।

Sukhi Grihakon'den DAHA FAZLA HİKAYE

Sukhi Grihakon

Sukhi Grihakon

গৃহসজ্জা

শীতে ঘরের সাজবদলে কার্পেট খুবই উপযুক্ত। কেমন কার্পেট কোন ঘরের জন্য মানানসই? বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে জানালেন কমলিনী চক্রবর্তী।

time to read

2 mins

January 2026

Sukhi Grihakon

Sukhi Grihakon

বেটার হাফ

অভিনয় পেশার সঙ্গে যুক্ত স্বামী বা পার্টনার। সঙ্গী একেবারে ভিন্ন পেশার পেশাদার। এহেন দাম্পত্য একে অপরকে কতটা পরিপূর্ণ করে তোলে? লিখছেন কবি প্রতিভা মুখোপাধ্যায়। সম্পর্কে তিনি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের স্ত্রী।

time to read

2 mins

January 2026

Sukhi Grihakon

Sukhi Grihakon

‘দর্শকের নিঃস্বার্থ ভালোবাসা পাব বলেই অভিনয়ে এসেছি’

টেলিভিশনে ‘জগদ্ধাত্রী' ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ের কেরিয়ার শুরু করেন অঙ্কিতা মল্লিক। তাঁর প্রথম ছবি ‘গুনগুন করে মহুয়া'। কতটা ব্যস্ততায় কাটছে দিন? একান্ত সাক্ষাৎকারে জানালেন। লিখছেন স্বরলিপি ভট্টাচার্য।

time to read

6 mins

January 2026

Sukhi Grihakon

Sukhi Grihakon

‘যা বলতে চাই

কারও অভিনয় জীবন দীর্ঘ, কারও বা সবে শুরু। কেউ আবার ক্যামেরার পিছনে কাজ করতেই বেশি ভালোবাসেন। ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা, ভালোলাগা-মন্দলাগা, চাওয়া-পাওয়া মন খুলে জানাচ্ছেন তাঁরা। এবার কলম ধরলেন নবনীতা দে৷

time to read

2 mins

January 2026

Sukhi Grihakon

Sukhi Grihakon

ভাগ্যের পরিহাস

ভুল ভালোবাসা আর সঠিক মানুষকে না চেনার মাশুল দিতে হয়েছিল বিতানকে; সময় সব হিসাব চুকিয়ে দেয়। পিকনিক স্পটে শর্মিলির সুখী সংসার দেখে সে বুঝল—যা হারায়, তাই কখনও কখনও জীবনের সবচেয়ে বড় শিক্ষা

time to read

2 mins

January 2026

Sukhi Grihakon

Sukhi Grihakon

ছোটবকুলপুরের যাত্রী

শুধু গোলমাল থামাবে বলে অতদূর থেকে তোমরা চলে এলে? তোমরা জানতে গ্রাম আমরা ঘিরে রেখেছি, তাও এলে! কীভাবে নিশ্চিত হলে যে, তোমাদের ঢুকতে দেব?

time to read

14 mins

December 2025

Sukhi Grihakon

Sukhi Grihakon

ভাষা:

1️⃣ মনোলি নদীর গর্জন আর পাহাড়ি রাতের অশান্তিতে ঘুমহীন শুভার মনে বাজছে তিতলির কান্না। 2️⃣ প্রকৃতির রূদ্ররূপ আর বৃষ্টির শব্দে ঢাকা পাহাড়ি রাতে তিতলির অসহায় চিৎকারই সবচেয়ে জোরে শোনা যায়।

time to read

8 mins

December 2025

Sukhi Grihakon

Sukhi Grihakon

অচেনা সমীকরণ

এখানকার হেমন্ত-সকালের নরম আলো, গাছপালা আর গান—সব মিলিয়ে সুরমার বারান্দায় বসা যেন এক শান্ত, উষ্ণ মমতার মুহূর্ত। বউরানির কীর্তনের সুর আর বাগানের ফুলের ঘ্রাণে তাঁর মনটা ধীরে ধীরে আলোয় ভরে উঠছে।

time to read

14 mins

December 2025

Sukhi Grihakon

Sukhi Grihakon

নিঃশব্দে

১. পারিবারিক ভুলবোঝাবুঝি আর নীরবতার আড়ালে লুকিয়ে থাকা আতঙ্কের গল্প—এক দিনের ‘মৌনব্রত’ কীভাবে খুলে দিল গভীর সত্য। ২. সাগ্নিক-রাজীব-পরমিতার টানাপোড়েনের মধ্যেই ফুটে ওঠে ভয়, আবেগ আর অজানা আশঙ্কার মানবিক চিত্র।

time to read

8 mins

December 2025

Sukhi Grihakon

Sukhi Grihakon

ইচ্ছাপত্ৰ

শুনানি শেষ? কাল রায় বের হবে? এতক্ষণে ও বাড়ির সকলের তড়িঘড়ি উকিলবাড়ি যাওয়ার কারণটা ধরা পড়ে দুর্গাশংকরের কাছে। ঘরের মেয়ে হলেও কাকলীকে ভরসা হয়নি ওদের।

time to read

16 mins

December 2025

Listen

Translate

Share

-
+

Change font size