Denemek ALTIN - Özgür
এক যাত্রাপথের ডায়েরি
SANANDA
|December 15, 2024
দেশ-বিদেশে বৈশাখী ঘোষের পরিচিতি ফ্লোরিস্ট হিসেবে। এমন শিল্পীর আবাসের অন্দরসাজ তাঁর সারা জীবনের সংগ্রহ ও শিল্পিত ভাবনায় সিঞ্চিত। তাঁর গৃহে অতিথি পারমিতা সাহা।
-
অন্দরসজ্জা আসলে এক অনুভূতি। দেশ-বিদেশ থেকে নানা জিনিসের সংগ্রহ বা স্বপ্নের লালন, যা একাধারে সম্মিলিত হয় গৃহসজ্জায় রূপদানে। ঠিক যে ভাবে বৈশাখী ঘোষের অন্দরসজ্জার মধ্য দিয়ে যেন বলা হয়েছে জীবনের যাত্রাপথ। কর্মসূত্রে ঘুরেছেন দেশের নানা প্রান্তে। তাঁর সাজানো ফুলে সেজে ওঠে অম্বানী, বিড়লা, গোয়েঙ্কাদের মতো শিল্পপতিদের আনন্দানুষ্ঠানের আসর। কলকাতার সব ক'টি পাঁচতারা হোটেলে পুষ্পসজ্জার দায়িত্ব তাঁর। ঘড়ির কাঁটা ধরে ছুটে চলা এহেন মানুষ কিন্তু বাইপাসের ধারে নিজের বাসস্থান সাজিয়েছেন সম্পূর্ণ নিজে, মাত্র ছ'মাসে। তাঁর কথায়, “আয়্যাম ভেরি ফাস্ট।” তাই তো ২১ তলায় তাঁর উন্মুক্ত আবাস জুড়ে প্রাণবায়ু ছড়িয়েছে জাভা থেকে আনা একখানি কাঠের খণ্ড থেকে বানানো হাতি, তুরস্কের ল্যাম্পশেড, অ্যান্টিক মূর্তি, রাজস্থানের কলসাকৃতি ভাস, ভিয়েতনাম থেকে কেনা ধাতব-রমণীর মতো অসংখ্য ছোট-বড় প্রপস। যাদের কৃত্রিমতায় প্রাণ সঞ্চার করেছে স্মৃতির পদসঞ্চার।
তবে সাড়ে ছ'হাজার স্কোয়্যার ফুটের এই ডুপ্লের প্রাণভোমরা বসত করে দেবীপ্রতিমায়, অন্দরে পা রাখতেই তাঁর সঙ্গে সাক্ষাৎ। শিল্পীর অন্তরের নান্দনিকতা যখন পার্থিব রূপ পায়, তখনই এমন শিল্পের জন্ম হয়। ব্রোঞ্জের জালি কাজের কাঠামোকে ধরে রেখেছে কাঠের সরু পাটাতন। ধাতুর অসংখ্য ছাঁটের সিঞ্চনে দেবীমূর্তি নির্মাণ করেছেন শিল্পী নারায়ণ সিংহ। তবে দেবীর মুখ নির্মিত ব্রোঞ্জে এবং দশ হাতের অস্ত্রে, অলঙ্কারে পিতলের সূক্ষ্মতা বিস্ময়কর! মৃন্ময়ী মূর্তির প্রাণ শিল্পী সঞ্চার করেছেন ধাতব প্রতিমাতেও। এমন মূল্যবান আর্টপিস বাছাই করার জন্য শুধু অর্থই যথেষ্ট নয়, ক্রেতারও থাকতে হয় শিল্পীমনের উদারতা। “যখন এই ফ্ল্যাট কিনি, প্রথমেই ঠিক করেছিলাম এখানে দেবীকে রাখব। তার পর আনুষঙ্গিক যা কিছু থাকবে। বাড়িতে ঢুকে মাকে দেখলে মনের মধ্যে ইতিবাচক প্রভাব পড়ে,” বললেন শিল্পী বৈশাখী।
Bu hikaye SANANDA dergisinin December 15, 2024 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
SANANDA'den DAHA FAZLA HİKAYE
SANANDA
গুড়-আচারের আদর-যত্নে
নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।
1 mins
December 30, 2025
SANANDA
নীলকণ্ঠ আকাশের নীচে
ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।
3 mins
December 30, 2025
SANANDA
পোশাকে প্রকৃতির ছাপ
ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?
1 mins
December 30, 2025
SANANDA
মাটির কাছাকাছি...
বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।
2 mins
December 30, 2025
SANANDA
শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া
সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।
3 mins
December 30, 2025
SANANDA
রূপান্তর
“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”
5 mins
December 30, 2025
SANANDA
স্বাদকাহনে সানন্দারা
‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।
1 mins
December 30, 2025
SANANDA
শিকড় ছুঁতে চাওয়া...
স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়
দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
বাংলা শীতের খেজুরে আলাপ
শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।
6 mins
December 30, 2025
Listen
Translate
Change font size

