Denemek ALTIN - Özgür
আলোছায়ার মঞ্চ
SANANDA
|September 15, 2024
দেবকান্তর ভিড় ঠেলে আসা হয় না। অসুস্থতা উদয়কে অনাগ্রহী করে তোলে।
'পু জোর যে নতুন ফ্লেক্সগুলো যাবে, তাতে ঋজুরেখ সান্যালের ছবি থাকবে তো?” রমানাথ ঘোষাল নস্যির ডিবেটা পকেট থেকে বার করে উপস্থিত সদস্যদের উদ্দেশে প্রশ্নটা ভাসিয়ে দিলেন। দেবকান্ত মজুমদার ধুতির কোঁচাটা ঝেড়ে বললেন, “অবশ্যই। কনফার্ম হয়ে গিয়েছে, তাই তো ঋজুর নমস্কারের ভঙ্গির ছবিটা দিয়ে দিয়েছি। আহা যেন মনে হচ্ছে, ঋজুই আমাদের পুজোয় আসার জন্য হাত জোড় করে আমন্ত্রণ জানাচ্ছে উৎসবমুখর মানুষজনকে।” সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত আগেই নেওয়া হয়ে গিয়েছে যে, এ বছর ঋজুকে সম্বর্ধনা দেওয়া হবে। ঋজুকে জানিয়েও দেওয়া হয়েছে। প্রীতম বলল, “আরও আগে ঠিক হলে যাবতীয় কাটআউট, ব্যানার, হোর্ডিংয়ে শুরু থেকেই ঋজুর ছবি রাখা যেত।” বছর চারেক আগে ঋজু এই ক্লাব ঘরে বসে আড্ডাও মেরে গিয়েছে। আজ না হয় ও সেলেব্রিটি। তখন সকলে জানত, ঋজু থিয়েটার করে আর ফিল্ম লাইনে টুকটাক কী সব কাজ করে। পার্থ, বুবানরা বলত, “ঋজু তুই টিভি সিরিয়াল করলে তো পারিস!” চঞ্চলদা ঘাড় নেড়ে সায় দিয়েছিল, “আমার বৌও বলে, “ঋজু ঠাকুরপোকে সিরিয়ালের হিরো যা মানাবে না! ব্যাপক।' ঋজু মৃদু হাসত। তখন কে জানত, ব্যাটার পেটে পেটে এত!”
ঋজুর স্বপ্ন ছিল সিনেমার অভিনেতা হওয়ার। সিনেমায় ছোটখাটো অথচ গুরুত্বপূর্ণ কাজও যদি করা যায়! সে চেষ্টার কসুর রাখত না। স্টুডিয়ো পাড়ায় ঘোরাঘুরি, ডিরেক্টর প্রোডিউসারদের কাছে নিয়মিত আপডেটেড পোর্টফোলিয়ো দেওয়া। তার পর এক দিন সত্যি বিড়ালের ভাগ্যে শিকে ছিঁড়ল। এক তরুণ পরিচালকের একটা সিনেমায় গুরুত্বপূর্ণ কাজ পেল। সেখান থেকে নজরে পড়ে আর এক পরিচালকের। তিনি রিয়ালিস্টিক ফিল্ম বানান। সেখানে মেয়ে পাচারচক্রের দালালের রোল করে হইচই ফেলে দেয় ঋজু। ভাগ্যক্রমে সেই ছবিটি হিন্দিতে হয়, সেখানেও ঋজুই নিজের রোলটা করে। আর তার নায়িকা জাতীয় পুরস্কার পায়। ঋজুও আসে লাইমলাইটে। গত বছর মুম্বইয়ে দু'তিনটে কম বাজেটের প্রোডাকশনে কাজ পায় ঋজু। তার মধ্যে একটা সুপারহিট। ঋজুর চরিত্রটাও। ইউটিউবে দুটো শর্ট ফিল্ম করেছে। একটা পপুলার টিভি সিরিজ় করছে। ভারত বিখ্যাত এক ফিল্মমেকারের সঙ্গে সদ্য কাজ শেষ করেছে। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, ওর চরিত্রটা গুরুত্বপূর্ণ।
Bu hikaye SANANDA dergisinin September 15, 2024 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
SANANDA'den DAHA FAZLA HİKAYE
SANANDA
গুড়-আচারের আদর-যত্নে
নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।
1 mins
December 30, 2025
SANANDA
নীলকণ্ঠ আকাশের নীচে
ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।
3 mins
December 30, 2025
SANANDA
পোশাকে প্রকৃতির ছাপ
ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?
1 mins
December 30, 2025
SANANDA
মাটির কাছাকাছি...
বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।
2 mins
December 30, 2025
SANANDA
শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া
সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।
3 mins
December 30, 2025
SANANDA
রূপান্তর
“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”
5 mins
December 30, 2025
SANANDA
স্বাদকাহনে সানন্দারা
‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।
1 mins
December 30, 2025
SANANDA
শিকড় ছুঁতে চাওয়া...
স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়
দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
বাংলা শীতের খেজুরে আলাপ
শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।
6 mins
December 30, 2025
Listen
Translate
Change font size

