Denemek ALTIN - Özgür
বড় ডাক্তার হতে জেদ লাগে!
Sarir O Sasthya
|July 15,2025
তিনি বিখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ অরুণ সিং। অথচ কোনওদিন নাকি ডাক্তারই হতে চাননি! হতে চেয়েছিলেন বিপ্লবী! চেয়েছিলেন সমাজ পরিবর্তন করতে! আবার যখন ডাক্তার হলেন, তখন সেই ৮৪৮৫ সালে অবস্থাপন্নদের কাছ থেকে ফিজ নিতেন ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা! তখন মাসিক আয় ছিল প্রায় ২ লক্ষ টাকা! সেই তিনিই সব চেম্বার ছেড়েছুড়ে সরকারি চাকরি করতে ছুটলেন পুরুলিয়া ! কেন? শরীর ও স্বাস্থ্যের জন্য একান্ত সাক্ষাৎকারে জানালেন বিস্ময়কর জীবনের কথা। শুনলেন বিশ্বজিৎ দাস।
-
• ছোটবেলায় আপনি অসুস্থ, খর্বকায়, প্রায়ই অসুস্থ ঘ্যানঘ্যানে বাচ্চা হিসেবেই পরিচিত ছিলেন। সেই অসুস্থ শিশুই আজ বড় হয়ে অসুস্থ বাচ্চাদের চিকিৎসায় এত নাম করেছে। কী অদ্ভুত না! •• তার চেয়েও বেশি অদ্ভুত বিষয়, আমাকে সুস্থ রাখার জন্য বাবাকে সেই সময় নানা পরামর্শ দিতেন চিকিৎসকরা। টনিক খেতে হবে, সোয়াবিন দুধ খেতে হবে। কোনওটাই আমার ভালো লাগত না। কেউ বলতেন, ওর লিভার খারাপ। ওর ডায়েটে সমস্ত ঘি, তেল বন্ধ করে দাও। আমার তখন মনে হতো, কেউ একবারও বাচ্চাটার কথা ভেবে দেখে না! যেমন ধরুন, আপনি যে পেশায় আছেন, আপনি আপনার জায়গা থেকে আমার ইন্টারভিউ নিচ্ছেন। আমার জায়গা থেকে আমায় দেখছেন না কিন্তু।
• হুমম...। •• বাচ্চারও তো মন আছে। তারও তো রুচি আছে। সেই কথা কেউ ভাবতেন না। ফলে খাবারের প্রতি আমার একেবারে বিতৃষ্ণা জন্মে গেল। কারণ, আমায় যেসব খাবার দেওয়া হতো, সেগুলির কোনওটাতেই স্বাদ ছিল না। আর তার কারণ হলেন ডাক্তাররা। তাঁরা ভেবেই দেখতেন না, বাচ্চারও ভালোলাগা খারাপলাগা আছে। তবে শুধু যে নিজের শরীর-স্বাস্থ্যের ব্যাপারে এইসব বৈপ্লবিক চিন্তাভাবনা মাথায় আসত, তাই না, পড়াশোনাতেও একই। স্কুলে ইতিহাস পড়ানো চলছে। ফরাসি বিপ্লব পড়ছি। প্রচুর প্রশ্ন মাথায় ঘুরছে। হঠাৎ ক্লাস শেষ। পরের ক্লাস ভূগোল। এদিকে আমি যে ইতিহাস নিয়ে প্রচুর প্রশ্নের উত্তর পেলাম না! রাস্তাঘাটে বেরিয়েও হুটপাট মিটিং-মিছিল দেখে দাঁড়িয়ে পড়তাম তখন। হাঁ করে শুনতাম। এদিকে দাদা তখন কিন্তু দুরন্ত ফল করে যাচ্ছেন।
• মানে, শরীর-স্বাস্থ্য বলুন বা জীবন, সবেতেই আপনাকে নিয়ে একটা অনিশ্চয়তা চলছে। •• একেবারেই। ছোট বোন পর্যন্ত ধারাবাহিকভাবে ভালো ফল করছে। কিন্তু আমার ফলের কোনও ধারবাহিকতা নেই। বাড়ির আশপাশেও আলোচনা হচ্ছে, 'মাস্টারদার সব ছেলেমেয়েই ভালো। ছোট ছেলেটা যেন কেমন একটা! বাড়িতেও শুনছি, ওকে নিয়ে আমাদের কোনও আশা নেই (বড়দা তখন আইআইটি খড়গপুরে চলে গিয়েছেন)। সেই সময় একটা জেদ চাপল । ওই জেদেই টেন, টুয়েলভ আর জয়েন্ট এন্ট্রান্স।
• জয়েন্টে ভালো ফল করলেন? • হ্যাঁ। বেশ ভালো ফল। একটুর জন্য কলকাতা মেডিক্যাল কলেজ পেলাম না। ১৯৭ কি ১৯৮ র্যাঙ্ক করলাম।
Bu hikaye Sarir O Sasthya dergisinin July 15,2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Sarir O Sasthya'den DAHA FAZLA HİKAYE
Sarir O Sasthya
প্যানিক কেন হয়?
কী কারণে হয় প্যানিক অ্যাটাক? প্রতিকারের উপায় কী? বিশদে জানালেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দিলীপ মণ্ডল।
3 mins
January 2026
Sarir O Sasthya
আলসার হলে কী করবেন?
পরামর্শে আরএন টেগোর হাসপাতালের বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং হেপাটোলজিস্ট ডাঃ সন্দীপ পাল
5 mins
January 2026
Sarir O Sasthya
স্পন্ডাইলোসিসে আর ভয় নয়
আলোচনায় এন আর এস মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ও পশ্চিমবঙ্গ স্পাইন সোসাইটির সভাপতি ডাঃ কিরণ মুখোপাধ্যায়
4 mins
January 2026
Sarir O Sasthya
টনসিলের ধাত থাকলে করবেন কী?
সারা বছর ধরে শিশু টনসিলে ভুগলে, পেরিটনসিলার অ্যাবসেস সহ নানা জটিলতা দেখা দিলে, সেপটিক টনসিল হলে অপারেশন ছাড়া আর কোনও পথ খোলা থাকে না।
3 mins
January 2026
Sarir O Sasthya
ছানি হলে করবেন কী?
পরামর্শে সুশ্রুত আই ফাউন্ডেশনের কনসালটেন্ট অপথ্যালমোলোজিস্ট ডাঃ হরিশঙ্কর নাগ
4 mins
January 2026
Sarir O Sasthya
অদম্য রোনাল্ডো
বয়স? ফ্যাক্টরই নয় তাঁদের কাছে। স্ট্রেস, টেনশনে দ্রুত বুড়িয়ে যাওয়ার সময়ে কীভাবে পারেন ফিট অ্যান্ড ফাইন থাকতে? টিপস দিচ্ছেন তারকারা। এবারের ব্যক্তিত্ব রোনাল্ডো৷ লিখেছেন সৌগত গঙ্গোপাধ্যায়।
3 mins
January 2026
Sarir O Sasthya
বেশি বয়সে মা? অসম্ভব নয় মোটেই
পরামর্শে স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারে প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ডাঃ দেবলীনা ব্রহ্ম
4 mins
January 2026
Sarir O Sasthya
কর্মরত মহিলাদের ডায়েট
অফিসের পাশাপাশি সংসারের ভারসাম্য রক্ষা করতে গিয়ে কতদিন যে মুখে কুটোটি কাটারও সময় হয় না মেয়েদের! কী করলে আর পুষ্টির অভাব হবে না তাদের? পরামর্শে পুষ্টিবিদ দেবাঞ্জলি ঘোড়ই।
3 mins
January 2026
Sarir O Sasthya
মাইগ্রেন কি সারে?
পরামর্শে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজি-এর নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ বিমানকান্তি রায়
4 mins
January 2026
Sarir O Sasthya
সিওপিডি এবং অ্যাজমার চিকিৎসায় হোমিওপ্যাথি
পরামর্শে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মৃণাল সরকার।
4 mins
January 2026
Listen
Translate
Change font size

