Facebook Pixel আলো, আঁধার আর ধূসরতার গল্প | Desh - culture - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

আলো, আঁধার আর ধূসরতার গল্প

Desh

|

November 17, 2026

ধীরযাপন, পারমাণবিক বোমার আতঙ্ক ও অধিকার আদায়ের লড়াই। তিনটি সাম্প্রতিক ছবির আলোচনা।

- পৃথা বসু

আলো, আঁধার আর ধূসরতার গল্প

নধরের ভেলা বক্স অফিসের মেকি সংখ্যার লড়াইয়ে যখন রুদ্ধশ্বাস দৌড়ে ব্যস্ত বাংলা ছবির বড়, মেজ, সেজ কর্তারা, তখন হঠাৎ পরদায় আবির্ভাব স্লথ গতির ‘নধর’-এর। মিথ্যে বুলির ফুলঝুরির মুখে যেন এক অদৃশ্য লাগাম পরিয়ে দাঁড়ায় সে। বলে, তিষ্ঠ ক্ষণকাল। প্রায় এক যুগ আগে বাকিটা ব্যক্তিগত বলে, এক অদ্ভুত গল্প শুনিয়েছিলেন পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। নধরের ভেলা তাঁর তৃতীয় ছবি, যা গতির উন্মাদনা এবং স্থিরতার প্রতিবাদকে দাঁড় করায় মুখোমুখি। তৈরি করে এক অনন্য আখ্যান। ছবিটির ইংরেজি নাম The Slow man and his raft নামের সঙ্গে সামঞ্জস্য রেখে, ছবিটি শুরু থেকেই ইঙ্গিত দেয় তার ধীর-স্থির, অন্তর্মুখী যাত্রার। ইচ্ছাকৃত ভাবেই ছবিটি এমন এক অস্বস্তিকর ধীরতার ভিতর দিয়ে এগোয়, যা দর্শককে নাড়া দেয় ভিতর থেকে। আজকের পৃথিবীতে, যেখানে জীবন দৌড়চ্ছে উর্দ্ধশ্বাস গতিতে, ১৫ সেকেন্ডের রিলস যখন সর্বগ্রাসী ভূমিকায় অবতীর্ণ, সেখানে নধরের (অমিত সাহা) অবিশ্বাস্য ধীর গতি যেন এক অদ্ভুত বিলাসিতা! ছবিটি শুরু হয় নধরের মা-কে (কস্তুরি চট্টোপাধ্যায়) দিয়ে। তাঁকে দেখা যায় প্রতি দিনের ক্লান্তিকর কাজে, নধরের অগোছালো জীবন সামলানোয়, বাবুর বাড়িতে কাজ করে সামান্য অর্থ উপার্জনের চেষ্টায়। আর, বাড়তি রোজগারের আশায়, সাংঘাতিক ধীরগতির ছেলেকে ঈশ্বরের অবতার বানিয়ে বাড়ির উঠোনেই পুজো করতে। প্রতি দিনের সেই আচার কয়েক জন কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসীকে আকর্ষণ করে, যারা পটল-আলু এবং চাল দিয়ে অর্ঘ্য সাজায়। কিন্তু শ্লথ নধরের ধীর, শান্ত কণ্ঠও যখন এক দিন এই প্রহসনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়, মা তখন রেগে ওঠেন, বলেন, 'নাটক না করলে খাব কী?' এই 'নাটক' শব্দের অভিঘাত এখানে বড় গভীর, যা ক্রমশ দৃশ্যমান হয় ছবির বয়স বাড়ার সঙ্গে-সঙ্গে।

Desh'den DAHA FAZLA HİKAYE

Desh

Desh

আবর্জনা

নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।

time to read

14 mins

December 02, 2025

Desh

Desh

গৌরববাবুর অবসর

যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।

time to read

15 mins

December 02, 2025

Desh

Desh

তোমার ভাষা বোঝার আশা

ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।

time to read

10 mins

December 02, 2025

Desh

Desh

হেমলতা

শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।

time to read

7 mins

December 02, 2025

Desh

Desh

ব্যোমকালী

মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড

খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?

time to read

3 mins

December 02, 2025

Desh

Desh

জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন

জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।

time to read

4 mins

December 02, 2025

Desh

Desh

কুরুক্ষেত্র

দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

করুণাধারায় এসো

পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

প্রেম ও পাচন

ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।

time to read

9 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size