Facebook Pixel আলো থরথর, গৃহ প্রতিপক্ষ | Desh - culture - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

আলো থরথর, গৃহ প্রতিপক্ষ

Desh

|

April 17, 2025

সে এদিকেই আসেনি। মাঝে মধ্যে রাতে দরজা খুলে আলো জ্বালিয়ে দাঁড়িয়ে থেকেছে। বা সকালের আলোয় দেখেছে। দূর থেকে অবলোকন, না-গিয়ে। আজ মুখোমুখি হচ্ছে সে, মাতৃযোনিসদৃশ এক গহ্বরের।

- সা য় ম ব ন্দ্যো পা ধ্যা য়

আলো থরথর, গৃহ প্রতিপক্ষ

আলো কেঁপে উঠল। থরথর করে। দুই পায়ের মাঝে মাথা নামিয়ে বসে ছিল কুশ, বিছানায়। তাতেও সে বুঝতে পারল, আলোর হঠাৎ কম্পন। মুখ তুলে কুশ তাকিয়ে রইল কিছুক্ষণ। দেখল ঘরটাকে, যেন সে নতুন ঢুকেছে এ-ঘরে। দুটো বাল্ব আছে ঘরে। টিউবও দুটো। দুটো বাল্বই জ্বলছিল, টিউব একটা। এখন সেগুলো সব দপদপ করছে। ঘরের বাইরে বারান্দা। একতলা বাড়ির নিঃসঙ্গ বারান্দা। সে-বারান্দা কোথাও যায় না। যোগসূত্র স্থাপন করে না উপরের সঙ্গে বা নীচের সঙ্গে। এখানে বারান্দা কেবলই ঘরের বাইরে একটি পরিসর মাত্র। বারান্দায়ও আছে একটা টিউব। সেটাও জ্বলছিল। বিছানা থেকেই কুশ একটু ঘাড় বেঁকিয়ে দেখার চেষ্টা করল বারান্দার আলো। দেখা যায় কিছু অংশ। কুশ দেখল, সেখানেও টিউব থরথর।

আগে এমন কখনও হয়নি যে, এতগুলো আলো একসঙ্গে কাঁপছে। হতেই পারে, বিদ্যুৎসংযোগ কোনও কারণে বিঘ্নিত হবে। আসন্ন সে-বিঘ্ন, তারই জানান। হতে পারে যে, বাড়ির বিদ্যুতের লাইনে কোনও সমস্যা ঘটেছে। হতে পারে সমগ্র এলাকার বিদ্যুৎ সংযোগে কোনও বাধা এসেছে। হতে পারে। হতে পারে এসব কিছুই, বা কোনও একটি। হতে পারে। আলোর কম্পন চলছে। বিছানা ছেড়ে এবার নামে কুশ। একটু নেমে দেখা ভাল। সবকিছু বিছানায় বসে হয় না। নেমে দেখতে হয়। মাটিতে নেমে। মাটিতে নেমে, মেঝেতে পা রেখেই কুশ অনুভব করল কম্পন।

মাটির নীচে যেন কোনও চলন হচ্ছে। গতিময় নয়, ধীর সে-চলন—সমবেত ভাবে পা ফেলার, হেঁটে যাওয়ার অনুরণন। কুশের প্রথম চিন্তা হয়, ভূমিকম্প হচ্ছে! সে প্রায় দৌড়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। সেখানেও মাটির নীচে চলন অনুভব করে। তা হলে কি বেরিয়ে যাবে সে বাড়ির বাইরে, ভাবে কুশ। ভূমিকম্পের সময় বাড়িতে থাকতে নেই, রাস্তায় গিয়ে দাঁড়াতে হয়। না, পরক্ষণেই মনে হয়, এ ভূমিকম্প নয়। কারণ, তা হলে এতক্ষণ স্থায়ী হত না কম্পন, এত ধীর হত না তার চলন। অতি দ্রুত, কয়েক সেকেন্ডের মধ্যে অভিঘাত হানে ভূমিকম্প। তবে কী হচ্ছে?

Desh'den DAHA FAZLA HİKAYE

Desh

Desh

আবর্জনা

নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।

time to read

14 mins

December 02, 2025

Desh

Desh

গৌরববাবুর অবসর

যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।

time to read

15 mins

December 02, 2025

Desh

Desh

তোমার ভাষা বোঝার আশা

ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।

time to read

10 mins

December 02, 2025

Desh

Desh

হেমলতা

শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।

time to read

7 mins

December 02, 2025

Desh

Desh

ব্যোমকালী

মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড

খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?

time to read

3 mins

December 02, 2025

Desh

Desh

জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন

জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।

time to read

4 mins

December 02, 2025

Desh

Desh

কুরুক্ষেত্র

দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

করুণাধারায় এসো

পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

প্রেম ও পাচন

ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।

time to read

9 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size