Facebook Pixel ছাইরঙা আকাশ ও একটি আভাসিত সমাপ্তি | Desh - culture - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

ছাইরঙা আকাশ ও একটি আভাসিত সমাপ্তি

Desh

|

May 02, 2025

চাকরি চুরির শিকার শিক্ষকদের রক্তঝরা আর্তনাদে কেঁপে উঠেছিল কসবা ডিআই অফিস, অথচ রাজ্য প্রশাসনের নির্লজ্জ মুখ ছিল নির্বিকার। বসন্তের রঙ ছাপিয়ে গিয়েছিল বঞ্চিত শিক্ষকদের চোখের লাল — যাদের ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার অতল গহ্বরে।

- শ্বে তা চ ক্র ব র্তী

ছাইরঙা আকাশ ও একটি আভাসিত সমাপ্তি

সারা কলকাতা যখন চৈত্রের শিমুল-পলাশে বসন্তোৎসবের আলোড়নে দীঘল সৌন্দর্য ছড়িয়ে দুপুর প্লাবিত করছে, ঠিক তখনই স্কুলে বসে খবর পেলাম দলে দলে চাকরিহারা বঞ্চিত শিক্ষক নিজেদের শুকনো কুয়োয় পড়ে থাকা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আর অসহায়তার চূড়ান্ত সীমায় পৌঁছে কসবা ডিআই অফিসের সামনে জড়ো হয়েছেন। গত দু'বছরেরও বেশি সময় ধরে এই শিক্ষকরা কেউ পাঁচ বছর অথবা সাত বছর চাকরি করছেন সরকারি স্কুলে। যখন বিনা মেঘে বজ্রপাতের মতো তাঁদের ওপর নেমে এল নিয়তির পরিহাস, তখনও তাঁরা আশায় বুক বেঁধেছিলেন এই ভেবে যে, মহামান্য সুপ্রিম কোর্টের শেষ বিচারে হয়তো যাঁরা যোগ্য, তাঁরা চাকরি ফেরত পাবেন। হাইকোর্টের রায় বহাল থাকবে না সুপ্রিম কোর্টে, এমন একটি আধো-আলোছায়াময় আশ্বাস তাঁদের কে দিয়েছিলেন? অবশ্যই রাজ্য বা মুখ্যমন্ত্রী বা প্রশাসন! ঝড়ে যার চালা উড়ে যেতে থাকে, সে দাদুর আমলের যত্নে বড় হওয়া উঠোনের বটগাছের ছায়াকেই আপাত গৃহের আশ্রয় ভেবে লোটাকম্বল সমেত সেখানে আশ্রয় নেয়। মনে ভাবে, ঝড় তো ক'দিনের! তার পরেই আবার সব শান্ত হবে। নতুন চালা তৈরি হবে। মরণাপন্ন মানুষও আশায় বাঁচে। এই মরীচিকা সম্বল করে ২০২২এর বাতিল হওয়া ছাব্বিশ হাজারেরও বেশি শিক্ষক ভেবেছিলেন, রাজ্য, বিশেষ করে মাননীয়া মুখ্যমন্ত্রী যখন দায় নিয়েছেন, তখন নিশ্চয়ই সদর্থক কিছু ফল আশা করা যায়। তাঁর দু'খানি হাতের পিছনে লুকিয়ে থাকা আরও আটটি হাতের কল্যাণে, তাঁর অতিবুদ্ধির ভরসায় এ-যাত্রা সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায় টিকবে না, এমনই স্বপ্ন দেখেছিলেন তাঁরা। ছাত্রদের স্বপ্ন দেখানোর কারিগর শিক্ষকরা নিজেরাও তো স্বপ্ন দেখতে ভালবাসেন! পার ভেঙে আসা পদ্মার জলস্রোত যে একা রক্ষা করতে পারে না, বরং তার অসম্ভাব্যতা আরও প্রকট হয়, শিক্ষক সম্প্রদায় তা বুঝতে অক্ষম হয়েছেন সে-দিন। আসলে বিদ্যা তাঁদের যতই বুদ্ধি দান করুক, আশা-পরিটি যে প্যান্ডোরার বাক্সে রয়েই যায়! শিক্ষকরাও একটা ভাঙনের তীরে দাঁড়িয়ে প্রশাসনের মিথ্যা কথায় বিশ্বাস করে নিজেদের নিশ্চিত ভেঙে পড়া ভবিষ্যৎকে ঠেকা দিয়ে বাঁচাতে চেয়েছেন। কিন্তু আইন বড় কঠিন ঠাঁই। আরও কঠিন এই শিক্ষিত সহজ মানুষগুলির ভাগ্যবিধাতা। এ-দুয়ের যোগে দু'বছর নানা টানাপড়েন, নানা চাপানউতোর পেরিয়ে হাইকোর্টের নির্দেশই বহাল রইল সুপ্রিম কোর্টে। খবর আসতেই যোগ্য-অযোগ্য নির্বিশেষে শিক্ষকদের ভবিষ্যৎ শ্রাবণের খরতোয়া দামোদরের খড়কুটোর

Desh'den DAHA FAZLA HİKAYE

Desh

Desh

আবর্জনা

নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।

time to read

14 mins

December 02, 2025

Desh

Desh

গৌরববাবুর অবসর

যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।

time to read

15 mins

December 02, 2025

Desh

Desh

তোমার ভাষা বোঝার আশা

ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।

time to read

10 mins

December 02, 2025

Desh

Desh

হেমলতা

শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।

time to read

7 mins

December 02, 2025

Desh

Desh

ব্যোমকালী

মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড

খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?

time to read

3 mins

December 02, 2025

Desh

Desh

জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন

জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।

time to read

4 mins

December 02, 2025

Desh

Desh

কুরুক্ষেত্র

দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

করুণাধারায় এসো

পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

প্রেম ও পাচন

ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।

time to read

9 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size