Denemek ALTIN - Özgür
মুছে দাও স্লেট
Desh
|March 17, 2025
কয়েক শতক পিছিয়ে গেলে, একঘরে করা বা সামাজিক ও সম্মিলিত বর্জন প্রক্রিয়া অনেক বেশি নির্মম ও হঠকারী, উদ্দেশ্যপ্রণোদিত ও অবিবেকী। এবং লক্ষণীয়, বর্জন বা একঘরে করা বা জনতার বিচার ও রায়দানের বিষয়গুলি সংখ্যাগরিষ্ঠের ক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত।
আন্তর্জালের সুবাদে বেশ কিছু নতুন শব্দ এসেছে গণজীবনে, অনেক শব্দ অর্থ পরিবর্তন করে নববেশে হাজির হয়েছে। সংযোজিত হয়েছে নব্য আন্তর্জালিক সংস্কৃতি। এসেছে প্রকাশ্যে মতদানের, অথবা বলা ভাল, মন্তব্যের জন্য বিনি খরচের বটতলা। পুরনো দিনকালের বিবরণে যেমন পাওয়া যায়, কতিপয় গ্রামবাসী জটলা করে হুঁকো টানছে, কূটকচাল করছে, কার বাড়ির বৌয়ের ঘোমটার আড়াল থেকে নাক দেখা গেছে, কার মেয়ে বিবাহযুগ্যি অথচ বাপমায়ের কোনও আক্কেল দেখা যাচ্ছে না, নিচুজাতের সঙ্গে কে ছোঁয়াছুঁয়ি করে ফেলেছে, এমন কত প্রসঙ্গ, যা গ্রামের জীবনে আজও কোথাও কোথাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সমস্ত অলজ্জতা, দায়িত্বজ্ঞানহীনতা বা অন্যায়ের বিরুদ্ধে দণ্ডাদেশের খসড়াও সেখানেই তৈরি হয়ে যেত, এখনও যায় যেখানে খাপ পঞ্চায়েত বসে। সেগুলি যে অত্যন্ত যুক্তিনিষ্ঠ ও সঠিক তথ্যনির্ভর, তেমনও নয়, অনেক ক্ষেত্রে কোনও ব্যক্তিগত রেষারেষির প্রতিহিংসা চরিতার্থ করার কারণেও ঘোঁট পাকিয়ে একের বিরুদ্ধে বহুকে প্ররোচিত করা হয়, যার একটি জোটবদ্ধ বিধান ছিল ধোপানাপিত বন্ধ, অর্থাৎ একঘরে করা। গ্রাম অথবা, সংশ্লিষ্ট সমাজ একটি পরিবারের সঙ্গে বাক্যালাপ, যাবতীয় লেনদেন, সম্বন্ধ ত্যাগ করে, এমনকি, সেই একঘরে পরিবারে কারও মৃত্যু হলে তাকে শ্মশানে নিয়ে যাবার জন্যও কেউ এগিয়ে আসে না। ধর্ম ও সামাজিক বিধি অনুযায়ী সামাজিক দণ্ড ও প্রতিকার, দুই-ই ছিল ভিন্ন। যেমন, জনসমক্ষে ক্ষমাপ্রার্থনা, নাকে খত দেওয়া, প্রায়শ্চিত্ত করা, অর্থদণ্ড প্রদান, চাবুকের ঘা, জনতার দ্বারা প্রস্তরখণ্ড নিক্ষেপ, কোথাও নারীদের ধর্ষণ করা বা নগ্ন করে জনসমক্ষে হাঁটতে বাধ্য করা।
Bu hikaye Desh dergisinin March 17, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Desh'den DAHA FAZLA HİKAYE
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

