Facebook Pixel বিশ্বাসভঙ্গের রাজনীতি | Desh - culture - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

বিশ্বাসভঙ্গের রাজনীতি

Desh

|

December 02, 2024

মণিপুরের যথার্থ পরিস্থিতি নিয়ে সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে বসে কথা না-বললে সমাধান অসম্ভব।

বিশ্বাসভঙ্গের রাজনীতি

উত্তর-পূর্বের সঙ্গে বাকি ভারতের সম্পর্কের মধ্যে এক জটিল টানাপড়েন আছে। বিশেষ করে ভারতের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার শীর্ষ অলিন্দে উত্তর-পূর্বের আলো যে বিশেষ পৌঁছোয় না, এ সম্পর্কে দ্বিমত জানানোর কোনও সুযোগই নেই। গোটা উত্তর-পূর্ব ভারত অনুন্নয়নের ধুলোয় ধূসর। কয়েক বছর হল এই অঞ্চলে রেল ও অন্যান্য যোগাযোগ আগের তুলনায় অনেকটাই বেড়েছে, কিন্তু এখনও উত্তর-পূর্ব ভারতে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বাকি ভারতের তুলনায় শোচনীয় ভাবে দুর্বল।

মণিপুরে গত দেড় বছর ধরে যে-মারাত্মক হিংসা-প্রতিহিংসার রাজত্ব চলছে, তাকে বুঝতে হলে উত্তর-পূর্বের প্রতি দিল্লির এই ধারাবাহিক উদাসীনতার অধ্যায় মনে রাখতে হবে। উদাসীনতা অবশ্য এখানে পুরোপুরি ঠিক শব্দ নয়, কারণ রাষ্ট্র তার অধীনস্থ বিভিন্ন অঞ্চলের বিকাশ ও অনুন্নয়নের হিসেব করে পরিকল্পিত নানা উপায়ে। এই পুরো প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে রাজনীতি, রাজনীতির নানা অঙ্ক, উত্থানপতনের নানা জটিল সমীকরণ।

গত বছরের মে মাসের তিন তারিখ থেকে উত্তপ্ত মণিপুর। মেইতেই আর কুকি জনজাতির মধ্যে সংঘর্ষ বাঁধে। গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া হয়। ঘরছাড়া হন ৬০ হাজার মানুষ । ১৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। ছড়িয়ে পড়ে খুন, ধর্ষণ আর লুটপাটের ভিডিয়ো। সারা পৃথিবীর নজর পরে মণিপুরের দিকে।

মণিপুরে মেইতেই, কুকি, নাগা-সহ বিভিন্ন জনজাতির মানুষ বাস করেন। মেইতেই সংখ্যাগরিষ্ঠ, মোট জনসংখ্যার একান্ন শতাংশ। তাঁরা বেশির ভাগই হিন্দু, থাকেন মুখ্যত ইম্ফলে। কুকি আর নাগা জনজাতির মানুষরা মূলত খ্রিস্টান, জনসংখ্যার চল্লিশ শতাংশ তাঁরা।

এই প্রসঙ্গে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে অবশিষ্ট ভারতের সম্পর্কের পরিক্রমা একটু মনে রাখা দরকার। প্রথম ইঙ্গবর্মা যুদ্ধের পর, ১৮২৬ সালে, একটি বিশেষ চুক্তি করে ব্রিটিশের হাতে অসম, মণিপুর, জয়ন্তিয়া আর কাছাড় তুলে দেয় বর্মা। অবস্থানের কারণে এই অঞ্চল সব সময়ই স্পর্শকাতর বলে বিবেচিত হয়েছে।

Desh'den DAHA FAZLA HİKAYE

Desh

Desh

আবর্জনা

নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।

time to read

14 mins

December 02, 2025

Desh

Desh

গৌরববাবুর অবসর

যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।

time to read

15 mins

December 02, 2025

Desh

Desh

তোমার ভাষা বোঝার আশা

ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।

time to read

10 mins

December 02, 2025

Desh

Desh

হেমলতা

শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।

time to read

7 mins

December 02, 2025

Desh

Desh

ব্যোমকালী

মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড

খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?

time to read

3 mins

December 02, 2025

Desh

Desh

জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন

জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।

time to read

4 mins

December 02, 2025

Desh

Desh

কুরুক্ষেত্র

দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

করুণাধারায় এসো

পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

প্রেম ও পাচন

ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।

time to read

9 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size