Facebook Pixel লক্ষ্মীশ্রী ও লক্ষ্মীনিবাস পাঁচালি | Desh - culture - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

লক্ষ্মীশ্রী ও লক্ষ্মীনিবাস পাঁচালি

Desh

|

October 17, 2024

বাঙালিদের ব্যবসা করা নিয়ে আজ যতই ব্যঙ্গের তির ছুটে আসুক না কেন, বাঙালিরা সপ্তডিঙা নিয়ে ব্যবসা করতে বেরিয়ে পড়েছিল, বাংলার ইতিহাস-সাহিত্য, সেই প্রমাণ দিয়েছে একাধিকবার।

- পা য়ে ল সে ন গুপ্ত

লক্ষ্মীশ্রী ও লক্ষ্মীনিবাস পাঁচালি

“হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন...”, মাইকেল লিখেছিলেন ১৫৯ বছর আগে। তখন বাংলার রতন বলতে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য, যা চিরকাল অনেকখানিই নিয়ন্ত্রণ করেছে বঙ্গদেশের ভৌগোলিক অবস্থান। নদীমাতৃক বাংলাদেশের প্রধান অর্থনৈতিক অবলম্বন ছিল কৃষি। অবিভক্ত বাংলায় প্রকৃতির এই অবদান তার সম্পদকে একদিকে যেমন ঋদ্ধ করেছে, তেমনই, প্রকৃতি নির্ভরতা অনেক সময়েই ডেকে এনেছে ক্ষয়ক্ষতি। ভাল-মন্দের পারদের ওঠানামা নিয়ে বাংলায় সামাজিক ও অর্থনেতিক লেখচিত্র তৈরি হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে তার অভিযোজনও হয়েছে। কিন্তু মাতৃশক্তির জয়ধ্বজা উড়িয়ে তোলা বঙ্গদেশ কিন্তু চিরকালই মা লক্ষ্মীর আরাধনাস্থল। বাণিজ্যে বসতে লক্ষ্মী—এ-কথা বাংলাতেও সত্যি। কারণ কৃষি এবং বাণিজ্য দিয়েই তৈরি হয়েছে বাংলার অর্থনীতি। বাঙালিদের ব্যবসা করা নিয়ে আজ যতই ব্যঙ্গের তির ছুটে আসুক না কেন, বাঙালিরা সপ্তডিঙা নিয়ে ব্যবসা করতে বেরিয়ে পড়েছিল, বাংলার ইতিহাস-সাহিত্য, সেই প্রমাণ দিয়েছে একাধিকবার। বাংলার মঙ্গলকাব্যগুলির নায়করাও বাণিজ্যে সমৃদ্ধির কারণে বারবার বেরিয়ে পড়েছেন। বাণিজ্য মানেই তাঁদের কাছে সরাসরি ধনের আগমন, আভিজাত্যের প্রকাশ। তাই বঙ্গদেশে মা লক্ষ্মীর পূজার সঙ্গেও অর্থ ও সম্পদ অঙ্গাঙ্গি ভাবে জড়িত হয়ে আছে। বাঙ্গালীর ইতিহাস-এ নীহাররঞ্জন রায় লিখেছেন—“এই লক্ষ্মী কৃষিসমাজের মানসকল্পনার সৃষ্টি, শস্য প্রাচুর্যের এবং সমৃদ্ধির তিনি দেবী।” অবনীন্দ্রনাথ ঠাকুর বাংলার ব্রত বইতে লিখছেন—দেবীর কাছে ভাল ফলনের কামনা করাই আসলে এই পূজার নৃতাত্ত্বিক কারণ। দেবীর এই আহ্বান আসলে ‘কামনার প্রতিচ্ছবি'। বাংলায় আশ্বিনের এই পূজানিবেদিত শঙ্খমুখরিত পূর্ণিমাসন্ধ্যার নাম কোজাগরী। কে জাগে রে, ধন-সুখ-স্বাচ্ছন্দ্যের প্রত্যাশায় রাত্রিজাগরণ ঘটছে কার? তার ঘরেই আসবেন মা লক্ষ্মী। বাংলায় লক্ষ্মী তাই সন্ধ্যাদীপের শিখা, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। তাঁর পুজো মানে আঁধার পেরিয়ে আলোর পথে যাত্রা। পূর্ণচন্দ্রের আলোয় ভেসে যায় আকাশ, ঘরের কোণের প্রদীপ যদি না-ও জ্বলে, জ্যোৎস্নাই হয়ে ওঠে পথপ্রদীপ। লক্ষ্মীর পুজো তাই বাঙালির কাছে মূলত সন্ধ্যারাতেরই পুজো। আরও একটা কথা লিখেছিলেন নীহাররঞ্জন রায়, “আমাদের লোকধর্মে লক্ষ্মীর আর একটি পরিচয় আমরা জানি এবং তাঁহার পূজা বাঙালী সমাজে নারীদের মধ্যে বহুল প্রচলিত।” দেশের আর কোনও প্রান্তে হোক না হোক, বাংলার গৃহস্থ সংসারে মেয়ে

Desh'den DAHA FAZLA HİKAYE

Desh

Desh

আবর্জনা

নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।

time to read

14 mins

December 02, 2025

Desh

Desh

গৌরববাবুর অবসর

যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।

time to read

15 mins

December 02, 2025

Desh

Desh

তোমার ভাষা বোঝার আশা

ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।

time to read

10 mins

December 02, 2025

Desh

Desh

হেমলতা

শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।

time to read

7 mins

December 02, 2025

Desh

Desh

ব্যোমকালী

মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড

খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?

time to read

3 mins

December 02, 2025

Desh

Desh

জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন

জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।

time to read

4 mins

December 02, 2025

Desh

Desh

কুরুক্ষেত্র

দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

করুণাধারায় এসো

পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

প্রেম ও পাচন

ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।

time to read

9 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size