Denemek ALTIN - Özgür
ইতিহাস, ঐতিহ্য ও দুই নায়িকার গল্প
ANANDALOK
|12 April, 2025
এই প্রথম কোনও বাংলা ম্যাগাজিনের প্রচ্ছদের শুটিং হল শর্মিলা ঠাকুর-এর দিল্লির বাংলোতে। কেমন ছিল সেই অভিজ্ঞতা? আসলে দীর্ঘ ১৪ বছর পর আবার বাংলা ছবিতে ফিরছেন সত্যজিতের ‘অপর্ণা'! ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে। এই নববর্ষে আসছে তাঁদের ‘পুরাতন’। সেই সূত্রে দুই প্রজন্মের দুই নায়িকা উজাড় করলেন মনের কথা। পুরনো সময় ঘুরে যা এসে দাঁড়াল বর্তমানে। তাঁদের মুখোমুখি কৌশিক পাল
-
নিউ দিল্লির বসন্ত বিহারে শর্মিলা নি ঠাকুরের সাদা তিন তলা বাংলোর বসার ঘরটি যেন একটা ছোটখাটো আর্ট গ্যালারি! এম এফ হুসেনেরই তিন-তিনটে পেন্টিং! এছাড়াও রয়েছে বিশ্ববরেণ্য শিল্পীদের কাজ। পৃথিবীর নানা প্রান্ত থেকে সংগ্রহ করা শিল্পকর্ম অত্যন্ত যত্ন সহকারে সাজানো গৃহকত্রীর নিপুণ হাতে। যে দিকে চোখ যায়, সেখানেই তা আটকে থাকে বেশ কিছুক্ষণ। বাঙালি পরিচারক এসে জানিয়ে গেলেন, “যে-কোনও কর্নারই আপনারা ব্যবহার করতে পারেন ব্যাকড্রপ হিসেবে।' স্বস্তির শ্বাস পড়ল যেন। এতক্ষণ বুঝে উঠতে পারছিলাম না, বসার ঘরের চারটি ভিন্নভিন্ন সিটিং অ্যারেজমেন্টের ঠিক কোন অংশটিতে পাওয়া যাবে ছবি তোলার অনুমতি। মার্বেলে মোড়া ফায়ার প্লেসের পাশাপাশি মনে ধরেছিল সবুজ ঘাসের গালিচা পাতা গার্ডেন এরিয়া লাগোয়া জানলার পাশটিও। গাছের সারি ভেদ করে, শ্যাওলা রংয়ের সোফায় এসে পড়ছে সকালের মিঠে রোদ... ও হ্যাঁ, বলা হয়নি, 'অন্তহীন'এর ১৪ বছর পর বাংলা ছবিতে আবারও কাজ করছেন সত্যজিতের ‘অপর্ণা'। নববর্ষে আসছেন ‘পুরাতন’ নিয়ে। ঋতুপর্ণা সেনগুপ্তর প্রযোজনায় যে ছবিটি পরিচালনা করছেন সুমন ঘোষ। সেই সূত্রেই আনন্দলোকএর দিল্লি যাওয়া। আনন্দলোক-এর এক্সক্লুসিভ কভারশুট, হবে শর্মিলার বাড়িতেই। শর্মিলা-ঋতুপর্ণা একত্রে।
বেয়ারা এসে চা-স্ন্যাক্স দেওয়ার ফাঁকেই অন্দরমহল থেকে বেরিয়ে এলেন শর্মিলা ঠাকুর। অফ হোয়াইট তসরের উপর সোনালি বাঘের মোটিফ। সঙ্গে লাল ব্লাউজের কনট্রাস্ট। কী অপূর্ব যে লাগছে তাঁকে! এসে বসলেন, সেই শ্যাওলা রংয়ের সোফাতেই। যেন আগে থেকেই আন্দাজ করতে পেরেছেন, ফোটো তোলার ব্যাকড্রপ হিসেবে এই জায়গাটিই পছন্দ আমাদের। শুরু হল কথোপকথন...
Bu hikaye ANANDALOK dergisinin 12 April, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
ANANDALOK'den DAHA FAZLA HİKAYE
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size
