Denemek ALTIN - Özgür
রাজার রাজা : মিঠুন চক্রবর্তী-অঞ্জন দত্ত
ANANDALOK
|12 April, 2025
একজন অভিনয় জগতের লেজেন্ড। অপরজন অভিনয় করে থাকলেও, তাঁর প্রধান পরিচিতি গানের জন্য। এই প্রথমবার ক্যামেরার সামনে একসঙ্গে আসছেন তাঁরা, মিঠুন চক্রবর্তী - অঞ্জন দত্ত। ছবির নাম, 'শ্রীমান ভার্সাস শ্রীমতী'। মুখোমুখি হলেন আসিফ সালাম
-
আপনাদের দু'জনের নামের পাশে কিংবদন্তি ট্যাগটা কিন্তু সর্বক্ষণের সঙ্গী। এই ট্যাগ বহন করে পারফর্ম করা কতটা কঠিন? অঞ্জন: দেখুন, এরকম একটা ট্যাগ থাকলে দায়িত্ব বাড়ে ঠিকই। তবে তা নিজের কাছে। আমি তো আনন্দ পাওয়ার জন্য এই কাজটা করছি। গান বলুন, অভিনয় বলুন, কিংবা পরিচালনা, আমি স্রেফ নিজেকে খুশি রাখার জন্য এই পেশায় যুক্ত হয়েছি। তাই ছবি হিট না হলে কী হবে, এই সিনেমায় মিঠুন কেন আমার চেয়ে বেশি দৃশ্য নিয়ে চলে গেল.....
এরকম ভাবনা ভেবে সময় নষ্ট করি না। তবে এটাও সত্যি যে আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম মানুষ রয়েছেন। মিঠুন: হ্যাঁ, এরকম অনেকেই আছেন। তবে আমি অঞ্জনের সঙ্গে একমত। আমরা প্রত্যেকেই দায়িত্ববান অভিনেতা। আমাদের উচিত কাজটা মন দিয়ে করা। পরিচালক যা চাইছেন, তা সততার সঙ্গে পালন করা। অন্য অভিনেতা কেন অমুক লাইনটা বললেন, আমাকে কেন ভাল সংলাপটা দেওয়া হল না... এসব ভাবি না। আমি তো জানি যে অঞ্জন অমুক লাইনটা বলবেন। আগে রাজি হলে, এখন অস্বীকার করব কেন? এ ধরনের অপেশাদারিত্ব ঠিক নয়।
কেরিয়ারের যে পর্যায়ে আপনারা আছেন, সেখানে কোনও চরিত্রে নিজেরা কনভিন্সড না হলে নিশ্চয়ই করবেন না। এই ছবিতে কী ভাল লেগেছিল? মিঠুন: একটি ডিভোর্স কেস ২৭ বছর ধরে চলছে। বিচারক কিছুতেই সিদ্ধান্তে আসতে পারছেন না, কারণ কেউ কারও উপর দোষ চাপাচ্ছেন না। মানে, ছবিতে আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিতে চান, কিন্তু কোনও অভিযোগ করছেন না আমার বিরুদ্ধে। আর স্ত্রী এত সুন্দরী যে, আমি ডিভোর্স দিতে চাইছি না। স্ত্রী চাইছেন আমি যেন ভাল থাকি, সে জন্যই ডিভোর্স দিতে চাইছেন। পারিবারিক সমস্যা এমন পর্যায়ে পৌঁছয় ছবিতে যে, স্ত্রীর মনে হচ্ছে আমাকে ছেড়ে দিলে আমি ভাল থাকব। এই ভাল লাগা থেকেই ডিভোর্সের সিদ্ধান্ত।
Bu hikaye ANANDALOK dergisinin 12 April, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
ANANDALOK'den DAHA FAZLA HİKAYE
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size

