Denemek ALTIN - Özgür
আমি অন্যের মতো হতে গিয়ে একটা খারাপ নকল হয়ে গেলাম: সোহিনী সরকার
ANANDALOK
|February 12, 2025
সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘অমরসঙ্গী'। বাস্তব জীবনেও নিজের সঙ্গীকে খুঁজে পেয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন। ইন্ডাস্ট্রিতে স্পষ্টবক্তা হিসেবেই পরিচিতি তাঁর, তাই বন্ধু সংখ্যাও কম। নায়িকা সোহিনী নন, মানুষ সোহিনী সরকার-এর সঙ্গে আলাপচারিতায় আসিফ সালাম
-
শোনা যায় ছোট থেকেই আপনার বন্ধু সংখ্যা কম ছিল। এখনও ইন্ডাস্ট্রিতে আপনাকে বেশি লোকজনের সঙ্গে দেখা যায় না। আপনি কি নিজের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করেন? ছোটবেলায় বন্ধু একেবারেই ছিল না, তা কিন্তু নয়। খেলাধুলো করতাম, আড্ডা দিতাম। এখন বড় হয়ে বরং চিত্রটা অনেক বদলেছে। সত্যি বলতে, কাজের জায়গায় প্রতিযোগিতা তো একটা থাকেই। হিউম্যান সাইকোলজিকে অস্বীকার করা যায় না। এছাড়া আমি মনে করি, সৎ বন্ধু তারা, যারা মুখের উপর সত্যি কথা বলতে পারবে এবং আপনার সৎ সমালোচনা করতে পারবে। এখানে অধিকাংশকেই দেখি, সামনে বলছে ‘ইউ লুক 'সো প্রিটি'...কিন্তু পিছনে গিয়ে বলছে 'বাবা কী খারাপ সেজে এসেছে!' এরকম বন্ধু থাকার চেয়ে নিজের সঙ্গে থাকা ভাল।
তার মানে আপনি বলতে চাইছেন M) ফিল্ম ইন্ডাষ্ট্রির অধিকাংশ লোকেরাই ফেক? আসলে এখানে অনেকেই অন্যের মতো হতে চান। অমুকের মতো সাজতে হবে, অমুকের মতো কথা বলতে হবে, অমুকের মতো দেখতে হতে হবে.... এইরকম ঝোঁক বেশি থাকে। তখন নিজস্বতা হারিয়ে যায়, অন্যের থার্ড বা ফোর্থ কপি মনে হয় নিজেকে। আমি অন্যের মতো হতে গিয়ে তার মতো হতে তো পারলামই না, উল্টে তার একটা খারাপ নকল হয়ে গেলাম। এই মানসিকতা যাদের, তাদের সঙ্গে আমার তাদের সঙ্গে বন্ধুত্ব হওয়া সম্ভব নয়। তাই হাতে গুনে যদি দু'জন সৎ বন্ধু থাকে আমি তাতেই খুশি। তারা অন্তত সারাজীবন আমার সঙ্গে থাকবে।
একটা সময়ে আপনি অভিনেত্রী হতে চাইতেন কারণ সুন্দর পোশাক পরতে পারবেন, আপনাকে দেখতে ভাল লাগবে আর আপনাকে লোকে চিনবে... এখন ধারণাটা কতটা ও কীভাবে বদলেছে? হ্যাঁ, প্রথমদিকে ভাবতাম আমি অভিনয়ে এলে একেবারে হইহই পড়ে যাবে! তবে অভিনয়ে এসে বুঝলাম, বিষয়টা অত সহজ নয়। অভিনয় করতে আলাদা মন, আলাদা মেধা লাগে। তখন অনেক ধারণা বদলে গেল। বুঝলাম, চরিত্র অনুযায়ী মেকআপ করতে হয়। বহু কৃতীদের সাক্ষাৎকার পড়ে ধারণা আরও পাল্টালো।
Bu hikaye ANANDALOK dergisinin February 12, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
ANANDALOK'den DAHA FAZLA HİKAYE
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size

