Facebook Pixel অনেকে ভাবেন, পর্দায় যাঁরা কমেডি করেন তাঁরা বাস্তবেও সর্বক্ষণ কমেডিই করে যান : মানসী সিনহা | ANANDALOK - celebrity - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

অনেকে ভাবেন, পর্দায় যাঁরা কমেডি করেন তাঁরা বাস্তবেও সর্বক্ষণ কমেডিই করে যান : মানসী সিনহা

ANANDALOK

|

27 June, 2024

কেরিয়ারে ২১ বছরের মাথায় এসে লোকেরা তাঁকে একটু হলেও সিরিয়াসলি নিতে শুরু করেছেন। নেপথ্যে, তাঁর প্রথম পরিচালনা ‘এটা আমাদের গল্প।' স্বপ্ন সফলের গল্প শোনালেন মানসী সিনহা। শুনলেন আসিফ সালাম

অনেকে ভাবেন, পর্দায় যাঁরা কমেডি করেন তাঁরা বাস্তবেও সর্বক্ষণ কমেডিই করে যান : মানসী সিনহা

ইন্ডাস্ট্রিতে আপনার ২১ বছর হয়ে গেল। অবশেষে ‘এটা আমাদের গল্প'-র পর আপনাকে সকলে সিরিয়াসলি নিতে শুরু করলেন। তাই না? হ্যাঁ, ২১ বছর অনেকটা সময়। ২০০৩-এ আমি তরুণ মজুমদারের 'আলো'-তে প্রথম কাজ করি। আপনি ঠিকই বলছেন, এই ছবির আগে অবধি অধিকাংশ মানুষের ধারণা আমার সম্পর্কে অন্যরকম ছিল। আমাকে একজন বলেছিলেন, ‘আপনি মানেই কমেডি, এটা আমরা জানি।' উনি ভাবতেই পারেননি আমি এত সিরিয়াস কথা সিনেমায় বলতে পারি! হয়তো তাঁরা ভাবেন, পর্দায় যাঁরা কমেডি করেন, তাঁরা বোধহয় বাস্তবেও কমেডিই করে যান সর্বক্ষণ! আর অভিনেত্রী হিসেবে আমি ভাল অভিনয় করি, ওটুকুই লোকের ধারণা ছিল। এর বেশি কিছু নয়। এমনও হয়েছে, কোথাও হয়তো আমি বক্তব্য রাখতে গিয়েছি। সেখানে আমার কথার কেউ গুরুত্বও দেননি। যাঁরা আমার থিয়েটার ব্যাকগ্রাউন্ড জানেন, তাঁদের কথা আলাদা। কিন্তু বাকিরা এই ছবির পরে হয়তো মনে করবেন, আমার মধ্যে সিরিয়াসনেস আছে, যেটা তাঁরা এতদিন ছুঁতে পারেননি।

আপনি কোন দলে থিয়েটার করতেন? আমি ‘সমীক্ষণ'-এর সঙ্গে অভিনয় করতাম। পঙ্কজ মুন্সী আমার থিয়েটারের গুরু। মা যদিও বাড়িতে শিক্ষাগুরু ছিলেন, তবে মায়ের গুরুত্ব পরে বুঝেছিলাম।

আপনাকে কি কখনওই সিরিয়াস চরিত্রের প্রস্তাব দেওয়া হত না? সংখ্যায় খুব কম। অদিতি রায়ের ‘অবশেষে’-তে করেছিলাম। রিনাদি (অপর্ণা সেন) বলেছিলেন, ওই চরিত্রের জন্য আমাকে নাকি জাতীয় পুরস্কারের মনোনয়নের জন্যও ভাবা হয়েছিল। আমার প্রথম মেগা সিরিয়াল 'ধ্যাত্তেরিকা', ওটা করার সময়ে ‘তমসারেখা' করি। ওটাও সিরিয়াস চরিত্র ছিল। কিন্তু তার পর থেকে আমাকে কমেডি চরিত্রেই সকলে ভেবেছেন।

কখনও ফ্রাস্ট্রেশন কাজ করেনি? না, সেরকম কিছু হয়নি। কারণ আমি অভিনয়টা খুব ভালবাসি। আমি আগে মার্কেটিংয়ে চাকরিও করেছি। কিন্তু বুঝেছিলাম, অভিনয়টাই হবে। চাকরি ছেড়েছিলাম রিহার্সালে যেতে দেরি হয়ে যেত বলে।

ANANDALOK'den DAHA FAZLA HİKAYE

ANANDALOK

ANANDALOK

সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর

তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত

time to read

3 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

মেসি তুমি কার?

ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

প্রয়াত কল্যাণ

সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু

time to read

1 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

‘প্রজাপতি ২'র লন্ডন সফর

বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী

time to read

2 mins

December 27, 2025

ANANDALOK

পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল

বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম

time to read

5 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

স্মৃতি কথা

২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

রক্ত দিয়ে লেখা

ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত

time to read

3 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

গুরু-শিষ্যা সম্বাদ

প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

সুর সম্রাজ্ঞী কবিতা

বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ

সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি

time to read

4 mins

December 12, 2025

Listen

Translate

Share

-
+

Change font size