Facebook Pixel অহলদাঁড়ায় একদিন | Bhraman - travel - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

অহলদাঁড়ায় একদিন

Bhraman

|

April 2025

উত্তরবঙ্গের অহলদাঁড়া যেন প্রকৃতির তৈরি অপরূপ এক নজরমিনার। অহলদাঁড়া থেকে লাটপাঞ্চরের পথে গাছে গাছে পাখিদের ওড়াউড়ি।

- শ্যামল চক্রবর্তী

অহলদাঁড়ায় একদিন

লোয়ার সিটং, মিডল সিটং পেরিয়ে আপার সিটংয়ের অহলদাঁড়ায় পা রাখতেই মনে হল, পৃথিবীটা এই পাহাড়েই শেষ। এরপর আছে শুধু অতলান্ত খাদ। অহলদাঁড়া-র আদত অর্থ অবশ্য যার উপর আর ভূমি বা মাটি নেই।

দার্জিলিং থেকে ঘুম মনাস্ট্রি দেখে কার্শিয়াং হয়ে এলে অহলদাঁড়ার দূরত্ব ৬১ কিলোমিটার। আড়াই-তিন ঘণ্টা সময় লাগে। আসা যায় মংপু, বাগোড়া, শিবখোলা অথবা রংটং হয়েও। আমরা এই জানুয়ারিতে মংপু হয়ে অহলদাঁড়ায় এলাম। দার্জিলিং থেকে মংপু হয়ে অহলদাঁড়া পৌঁছতে সময় লাগল প্রায় সাড়ে চার ঘণ্টা। এর মধ্যে ঘণ্টাখানেক কেটে গেল মংপুতে প্রয়াত মৈত্রেয়ী দেবীর বাড়িতে এখন নতুন করে সাজানো ‘রবীন্দ্র ভবন’ দেখতে। রবীন্দ্র স্মৃতিধন্য এই ভবন প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে। গেট দিয়ে ঢুকতেই বাঁদিকে দুটো বিশাল শালগাছের মাথায় অপরূপ এক ট্রি হাউজ বা গাছবাড়ি। গাছবাড়িতে দু'দিকে দুটো দু'শয্যার ঘর, মাঝে প্রশস্ত ড্রয়িং ও ডাইনিং। এই স্যুইট রাজ্যের মন্ত্রী বা ভিআইপিদের জন্য সংরক্ষিত। মংপুর রবীন্দ্র ভবনের চারপাশের বাগান জুড়ে ফুলের আর গাছের বাহার মনকাড়া। ফেরার পথে বাঁদিকে অর্পণ তামাং-এর চায়ের দোকানে চা খেতে খেতে যুবক অর্পণের গলায় রবি ঠাকুরের গান মুগ্ধ করে। লাটপাঞ্চরে এখন বেশ কয়েকটা হোমস্টে হয়েছে। বাগোড়ার ফরেস্ট রেস্টহাউসের ঘরগুলো থেকে হাতছানি দেয় অরণ্য। বাইরের সুন্দর করে সাজানো লবি থেকে ভোরের সূর্যোদয় দেখা এক অনন্য অভিজ্ঞতা।

অহলদাঁড়ায় আমাদের হোমস্টেটি সার্থকনামা — থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি ভিউপয়েন্ট কটেজ। কয়েকটা সিঁড়ি বেয়ে = ভিউপয়েন্টে উঠে আসতেই দু'চোখে যেন - বিহঙ্গদৃষ্টি! দূরে একের পর এক পাহাড় ডিঙোতে ডিঙোতে মন চলে যাচ্ছে অসীম অনন্তের দিকে। মেঘ আর পাহাড়ের মাঝে চকিতে দেখা দিল তিস্তা নদী। ডান দিকে একের পর এক দীর্ঘ গাছ।

MEER VERHALEN VAN Bhraman

Bhraman

Bhraman

তেলকুপি দেখে জয়চণ্ডী পাহাড়ে

দামোদর নদে আধডোবা হয়ে দাঁড়িয়ে আছে তেলকুপির প্রাচীন মন্দির। হীরক রাজার দেশে চলচ্চিত্রের শ্যুটিং হয় পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ে। শীত-বসন্তে ঘুরে আসা যায়।

time to read

6 mins

January 2026

Bhraman

Bhraman

কেওলাদেও ঘানার জঙ্গলে

ভরতপুরের কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত খোলা থাকে। পক্ষিপ্রেমিকদের তীর্থপ্রতিম এ-অরণ্যে বেড়ানোর সেরা সময় শীতকাল।

time to read

7 mins

January 2026

Bhraman

Bhraman

চন্দ্রভাগায় রথসপ্তমী

মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে বিপুল ভক্তজনসমাবেশ হয় কোনারকের চন্দ্রভাগা সৈকতে। লোকবিশ্বাস, এই রথসপ্তমী তিথিতেই কোনারকে কৃষ্ণপুত্র শাম্বর তপস্যায় তুষ্ট হয়ে সূর্যদেব রথে চড়ে আবির্ভূত হন এবছরের রথসপ্তমী ২৫ জানুয়ারি।

time to read

4 mins

January 2026

Bhraman

Bhraman

শীতের ট্রেকে কুঁয়ারি পাস

হিমালয়ের বুকে কুঁয়ারি পাস ট্রেক—হাড় কাঁপানো শীত, তুষারঢাকা বন আর রাজকীয় শৃঙ্গের মাঝে এক স্বপ্নময় অভিযাত্রা। প্রকৃতির অনাবিল সৌন্দর্য, ক্লান্তি আর রোমাঞ্চ মিলিয়ে এই যাত্রা হয়ে উঠল আজীবনের স্মৃতি।

time to read

4 mins

January 2026

Bhraman

Bhraman

মুম্বই বেড়িয়ে এলিফ্যান্টা দ্বীপে

স্বপ্ননগরী মুম্বই—ঐতিহ্যবাহী স্থাপত্য, সমুদ্রতীর, মন্দির-দরগা আর আধুনিকতার মেলবন্ধনে ভরা এক প্রাণবন্ত শহর। গেটওয়ে অব ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা গুহা—প্রতিটি পথে লুকিয়ে আছে ইতিহাস, সৌন্দর্য আর বিস্ময়ের গল্প।

time to read

5 mins

January 2026

Bhraman

Bhraman

মাঘী পূর্ণিমায় আউলি

মাঘী পূর্ণিমার রাতে আউলির আকাশে সহস্র নক্ষত্রের ঝিকিমিকি। নন্দাদেবী ভেসে যাচ্ছে রুপোলি চাঁদের আলোয়। আউলিতে এই শীতে জমে উঠেছে স্কিয়িংয়ের আসর।

time to read

3 mins

January 2026

Bhraman

নোটবই

জি-আই তকমা পেল দার্জিলিংয়ের ম্যান্ডারিন কমলালেবু, যা এখন দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। কাশ্মীরের গুলমার্গে ১৪,০০০ ফুট উচ্চতায় চালু হল বিশ্বের সবচেয়ে উঁচু ঘূর্ণায়মান রেস্তোরাঁ। আরাবল্লি পাহাড়ের অস্তিত্ব রক্ষায় আগের নির্দেশ আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্ট। গরুমারা জাতীয় উদ্যানে জন্ম নিল একটি সুস্থ গন্ডার শাবক, খুশি বনকর্মী ও প্রকৃতিপ্রেমীরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর প্রথম হিমবাহ শূন্য দেশ হল ভেনেজুয়েলা। শীতকালীন মাকালু অভিযানের জন্য নেপালে পৌঁছেছেন এভারেস্ট-স্পর্শী পর্বতারোহী পিয়ালি বসাক। সুন্দরবনের বাদাবনে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়ল বিরল মেলানিস্টিক লেপার্ড ক্যাট।

time to read

3 mins

January 2026

Bhraman

Bhraman

সাহারায় শিহরণ

চতুর্দশীর চাঁদের আলোয় ভেসে যাচ্ছে সাহারা মরুভুমির নিশুতি রাত। জনমানবহীন সেই ধু ধু মরুতে তাঁবুতে দুই বান্ধবী। সাহারা মরুর আশ্চর্য ভূ-প্রকৃতি, মরূদ্যানের ক্যাফেটেরিয়া, বেদুইন গ্রামের জীবনযাপন, স্থানীয় মানুষের আন্তরিক সাহচর্য— সব মিলিয়ে এক অপরূপ ভ্রমণকথা।

time to read

9 mins

January 2026

Bhraman

Bhraman

পাহাড়-জঙ্গলের কোলে নেতারহাট রাঁচি

নেতারহাটে আরণ্যক পাহাড়ি প্রকৃতির মাঝে মন-ভরানো ডাকবাংলোয় থাকা, কোয়েল নদী, ঘাঘরি জলপ্রপাত দেখে পত্রাতু ভ্যালির পাহাড়ের কোলে পত্রাতু ড্যামের বিশাল জলাধারে নৌবিহার। রাঁচি শহর ছাড়ালেই ছোট-বড় টিলা আর একের পর এক জলপ্রপাত। এ-অঞ্চলে বেড়ানোর সর্বোত্তম ঋতু শীতকাল, তবে, বর্ষার পরে গেলে জলপ্রপাতগুলির উপচে পড়া রূপ ভোলার নয়।

time to read

5 mins

January 2026

Bhraman

Bhraman

সপ্তাশেষের সফর

জাঁকিয়ে পড়েছে শীত। বেরিয়ে পড়ুন এই বাংলার চেনা, অচেনা, অল্প চেনা গন্তব্যে। হাতে দু'-তিন দিন সময় থাকলেই হবে।

time to read

8 mins

January 2026

Listen

Translate

Share

-
+

Change font size