Facebook Pixel দাঁতের যত্নে আধুনিক চিকিৎসা | Sarir O Sasthya - health - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

দাঁতের যত্নে আধুনিক চিকিৎসা

Sarir O Sasthya

|

September 15,2025

পরামর্শে আর আহমেদ ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডাঃ তপনকুমার গিরি।

- লিখেছেন মনীষা মুখোপাধ্যায়

দাঁতের যত্নে আধুনিক চিকিৎসা

একটা সময় ছিল, যখন দাঁতের চিকিৎসা বলতে দাঁত তোলা ও বাঁধানো শুধু এটুকুই বোঝানো হতো। দাঁত খারাপ হলে বা দাঁতের কোনও সমস্যা দেখা দিলে তা তুলে ফেলাই ছিল আশু সমাধান। তবে এখন যুগ ও প্রযুক্তি বদলেছে। আধুনিক নানা চিকিৎসাপদ্ধতি ও সরঞ্জামের উপর ভিত্তি করে দাঁতের বিভিন্ন চিকিৎসা ইদানীং জনপ্রিয় হয়েছে। এর মধ্যে অন্যতম দাঁতের ইমপ্লান্টেশন। দাঁত নড়লে তা তুলে ফেলে বাঁধিয়ে নেওয়া এক সময় স্থায়ী সমাধান ছিল। কিন্তু এখন দাঁত তুলে ফেলার পরেও বাঁধানো দাঁতের বদলে স্থায়ী দাঁত চাইছেন অনেকেই। একটি বাঁধানো দাঁতের প্রধান সমস্যা হল আলগা হয়ে যাওয়া। তাছাড়া নিয়ম মেনে তার রক্ষণাবেক্ষণের ঝামেলাও অনেক। এই ধরনের দাঁতের ক্ষমতাও যে কোনও সুস্থ দাঁতের চেয়ে অনেকাংশে কম। তাই ইমপ্লান্ট জনপ্রিয় হয়ে উঠছে। তবে ইমপ্লান্ট তো পরের কথা, আগে প্রয়োজন দাঁতকে সংরক্ষণ করা। তার অন্যতম উপায় ক্রাউন ও ব্রিজ।

ক্রাউন: দাঁত তুলে কৃত্রিম দাঁত বাঁধানোর চেয়ে পুরনো দাঁত রেখে দেওয়াই বৈজ্ঞানিক নিয়ম। তাই রুট ক্যানাল পদ্ধতি অবলম্বন করে অনেকেই দাঁত রেখে দিতে চান। এতে দাঁতের আয়ু অনেক দিন বাড়ে। ইদনীং ধাতুর বদলে সেরামিকের তৈরি ক্রাউন ক্যাপ দাঁতের উপর বসিয়ে দাঁতের রুট ক্যানাল করা হয়। তাই এমআরআই করার সময় আর ধাতুর তৈরি রুট ক্যানাল বাধা হয়ে দাঁড়ায় না। এখন ক্রাউন ক্যাপ তৈরি করাতেও এসেছে আধুনিক প্রযুক্তি। কম্পিউটার এডেড ডিজাইন (ক্যাড) ও কম্পিউটার এডেড ম্যানুফ্যাকচারিং (ক্যাম)-এর মাধ্যমে ক্রাউন ক্যাপ তৈরি করা হয়। এই ধরনের আধুনিক ক্রাউন তৈরি করাও সহজ।

ব্রিজ: এটিও দাঁত সংরক্ষণের পদ্ধতি। ব্রিজ যেমন দু'টি দিকের সঙ্গে সংযোগ স্থাপন করে, দাঁত সংরক্ষণে ব্রিজও তেমন। চোয়ালে যে দাঁত পড়ে গিয়েছে, তার আগে ও পরে শক্তিশালী যে দাঁত, তার উপর ভর করে একটি দাঁত প্রতিস্থাপন করতে হয়। কথা বলতে ও চিবিয়ে খেতে এই ব্রিজ পদ্ধতি খুব কাজে আসে। একসময় নিকেল ও ক্রোমিয়ামের দ্বারা ওই ব্রিজ করা হতো। এখন তার বদলে উন্নতমানের সেরামিক ব্যবহার করা হয়। ব্রিজের ক্ষেত্রে পাশের দাঁতের সহযোগিতা প্রয়োজন। তবে যেখানে আশপাশে দাঁত নেই বা আশপাশের দাঁত এতই দুর্বল যে ব্রিজের ভার বইতে পারবে না, তখন ব্রিজ করা সম্ভব নয়। সেখানে ইমপ্লান্ট করতে হবে।

MEER VERHALEN VAN Sarir O Sasthya

Sarir O Sasthya

Sarir O Sasthya

প্যানিক কেন হয়?

কী কারণে হয় প্যানিক অ্যাটাক? প্রতিকারের উপায় কী? বিশদে জানালেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দিলীপ মণ্ডল।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

আলসার হলে কী করবেন?

পরামর্শে আরএন টেগোর হাসপাতালের বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং হেপাটোলজিস্ট ডাঃ সন্দীপ পাল

time to read

5 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

স্পন্ডাইলোসিসে আর ভয় নয়

আলোচনায় এন আর এস মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ও পশ্চিমবঙ্গ স্পাইন সোসাইটির সভাপতি ডাঃ কিরণ মুখোপাধ্যায়

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

টনসিলের ধাত থাকলে করবেন কী?

সারা বছর ধরে শিশু টনসিলে ভুগলে, পেরিটনসিলার অ্যাবসেস সহ নানা জটিলতা দেখা দিলে, সেপটিক টনসিল হলে অপারেশন ছাড়া আর কোনও পথ খোলা থাকে না।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

ছানি হলে করবেন কী?

পরামর্শে সুশ্রুত আই ফাউন্ডেশনের কনসালটেন্ট অপথ্যালমোলোজিস্ট ডাঃ হরিশঙ্কর নাগ

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

অদম্য রোনাল্ডো

বয়স? ফ্যাক্টরই নয় তাঁদের কাছে। স্ট্রেস, টেনশনে দ্রুত বুড়িয়ে যাওয়ার সময়ে কীভাবে পারেন ফিট অ্যান্ড ফাইন থাকতে? টিপস দিচ্ছেন তারকারা। এবারের ব্যক্তিত্ব রোনাল্ডো৷ লিখেছেন সৌগত গঙ্গোপাধ্যায়।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

বেশি বয়সে মা? অসম্ভব নয় মোটেই

পরামর্শে স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারে প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ডাঃ দেবলীনা ব্রহ্ম

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

কর্মরত মহিলাদের ডায়েট

অফিসের পাশাপাশি সংসারের ভারসাম্য রক্ষা করতে গিয়ে কতদিন যে মুখে কুটোটি কাটারও সময় হয় না মেয়েদের! কী করলে আর পুষ্টির অভাব হবে না তাদের? পরামর্শে পুষ্টিবিদ দেবাঞ্জলি ঘোড়ই।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

মাইগ্রেন কি সারে?

পরামর্শে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজি-এর নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ বিমানকান্তি রায়

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

সিওপিডি এবং অ্যাজমার চিকিৎসায় হোমিওপ্যাথি

পরামর্শে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মৃণাল সরকার।

time to read

4 mins

January 2026

Listen

Translate

Share

-
+

Change font size