Facebook Pixel হার্টের অবস্থা জানতে করাবেন যেসব পরীক্ষা | Sarir O Sasthya - health - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

হার্টের অবস্থা জানতে করাবেন যেসব পরীক্ষা

Sarir O Sasthya

|

July 15,2025

পরামর্শে বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টারের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাঃ তরুণ প্রহরাজ।

- লিখেছেন সুপ্রিয় নায়েক

হার্টের অবস্থা জানতে করাবেন যেসব পরীক্ষা

বয়স ৬০ পেরলে হার্টের রোগের ঝুঁকি বাড়ে। তা কমাতে রক্ত পরীক্ষা এবং ইমেজিং টেস্ট করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বয়সে হার্টের রোগের ঝুঁকি বেড়ে যাওয়ার বেশ কিছু কারণ আছে এবং নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা এই ঝুঁকি কমাতে সাহায্য করে। প্রশ্ন হল ৬০ বছর বয়সে কেন হার্টের রোগের ঝুঁকি বাড়ে ? বয়স: বয়স বাড়ার সঙ্গে রক্তনালীগুলো স্বাভাবিকভাবেই শক্ত হয়। কমতে থাকে স্থিতিস্থাপকতা। ফলে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে। ষাটে এই প্রক্রিয়া আরও তরান্বিত হয়।

দীর্ঘমেয়াদী রোগ: এই বয়সে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল এবং স্তুলতার মতো দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যাগুলে মাথাচাড়া দিতে শুরু করে যা সরাসরি হৃদরোগের কারণ।

জীবনযাত্রার প্রভাব: দীর্ঘদিনের ধূমপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, কায়িক শ্রমের অভাব এবং মানসিক চাপ হৃৎপিণ্ডের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এই অভ্যেসগুলো ৬০ বছর বয়সে এসে ক্ষতিকারক প্রভাব দেখাতে শুরু করে।

পারিবারিক ইতিহাস: যদি পরিবারের অন্য সদস্যদের (বাবা-মা, ভাই- বোন) অল্প বয়সে হৃদরোগের ইতিহাস থাকে, তাহলে পরিবারের সুস্থ সদস্যটিরও হার্টের রোগের ঝুঁকি বেড়ে যায়।

হরমোনের পরিবর্তন: মহিলাদের ক্ষেত্রে মেনোপজের পর ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যাওয়ায় হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায়।

রক্তের পরীক্ষা লিপিড প্রোফাইল লিপিড প্রোফাইল হল একটি রক্ত পরীক্ষা, যা রক্তে বিভিন্ন ধরনের লিপিড বা চর্বি এবং চর্বির মতো পদার্থের মাত্রা পরিমাপ করে। এই পরীক্ষাটি সাধারণত কার্ডিওভাসকুলার রোগের (যেমন হার্ট অ্যাটাক এবং স্ট্রোক) ঝুঁকি মূল্যায়নের জন্য করা হয়। রক্তে উচ্চমাত্রার কিছু লিপিড ধমনীতে প্লাক জমার কারণ হতে পারে, যা ধমনী শক্ত ও সরু করে তোলে (এই সমস্যাকে বলে অ্যাথেরোস্ক্লেরোসিস)। লিপিড প্রোফাইলের মাধ্যমে সাধারণত রক্তের নিম্নলিখিত উপাদানগুলির পরিমাপ করা হয়— টোটাল কোলেস্টেরল: রক্তে মোট কোলেস্টেরলের মাত্রা জানা যায়। মোট বা টোটাল কোলেস্টেরল এইচডিএল, এলডিএল এবং ভিএলডিএল কোলেস্টেরলের সমষ্টি। প্রতি ডেসিলিটার রক্তে টোটাল কোলেস্টেরলের মাত্রা থাকা দরকার ২০০ মিলিগ্রামের নীচে।

MEER VERHALEN VAN Sarir O Sasthya

Sarir O Sasthya

Sarir O Sasthya

প্যানিক কেন হয়?

কী কারণে হয় প্যানিক অ্যাটাক? প্রতিকারের উপায় কী? বিশদে জানালেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দিলীপ মণ্ডল।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

আলসার হলে কী করবেন?

পরামর্শে আরএন টেগোর হাসপাতালের বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং হেপাটোলজিস্ট ডাঃ সন্দীপ পাল

time to read

5 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

স্পন্ডাইলোসিসে আর ভয় নয়

আলোচনায় এন আর এস মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ও পশ্চিমবঙ্গ স্পাইন সোসাইটির সভাপতি ডাঃ কিরণ মুখোপাধ্যায়

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

টনসিলের ধাত থাকলে করবেন কী?

সারা বছর ধরে শিশু টনসিলে ভুগলে, পেরিটনসিলার অ্যাবসেস সহ নানা জটিলতা দেখা দিলে, সেপটিক টনসিল হলে অপারেশন ছাড়া আর কোনও পথ খোলা থাকে না।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

ছানি হলে করবেন কী?

পরামর্শে সুশ্রুত আই ফাউন্ডেশনের কনসালটেন্ট অপথ্যালমোলোজিস্ট ডাঃ হরিশঙ্কর নাগ

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

অদম্য রোনাল্ডো

বয়স? ফ্যাক্টরই নয় তাঁদের কাছে। স্ট্রেস, টেনশনে দ্রুত বুড়িয়ে যাওয়ার সময়ে কীভাবে পারেন ফিট অ্যান্ড ফাইন থাকতে? টিপস দিচ্ছেন তারকারা। এবারের ব্যক্তিত্ব রোনাল্ডো৷ লিখেছেন সৌগত গঙ্গোপাধ্যায়।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

বেশি বয়সে মা? অসম্ভব নয় মোটেই

পরামর্শে স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারে প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ডাঃ দেবলীনা ব্রহ্ম

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

কর্মরত মহিলাদের ডায়েট

অফিসের পাশাপাশি সংসারের ভারসাম্য রক্ষা করতে গিয়ে কতদিন যে মুখে কুটোটি কাটারও সময় হয় না মেয়েদের! কী করলে আর পুষ্টির অভাব হবে না তাদের? পরামর্শে পুষ্টিবিদ দেবাঞ্জলি ঘোড়ই।

time to read

3 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

মাইগ্রেন কি সারে?

পরামর্শে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজি-এর নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ বিমানকান্তি রায়

time to read

4 mins

January 2026

Sarir O Sasthya

Sarir O Sasthya

সিওপিডি এবং অ্যাজমার চিকিৎসায় হোমিওপ্যাথি

পরামর্শে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মৃণাল সরকার।

time to read

4 mins

January 2026

Listen

Translate

Share

-
+

Change font size