Poging GOUD - Vrij
'শোলে': রূপকথার রোজনামচা
ANANDALOK
|12 August, 2025
৫০ বছরে পড়ল রমেশ সিপ্পির 'শোলে'। কিন্তু কেন আজও জনপ্রিয় এবং প্রাসঙ্গিক এই ছবি? শুধু কি বিনোদনের কারণে? নাকি অন্য কোনও দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা যায় এই সিনেমাকে? বিশ্লেষণ করলেন সঞ্জয় মুখোপাধ্যায়
-
লে' ছবিটির ৫০ বছর পার হল। এটি একটি বিবৃতি মাত্র। আসলে ভারতীয়দের ৫০ বছরের স্বপ্ন পর্যটন পূরণ হতে যাচ্ছে। ‘শোলে'কে আমরা কতটা ‘শুধুই একটি চলচ্চিত্র' বলে বিচার করতে পারব? এটা ঠিক যে, ১৯৭৫ সালে কলকাতা শহরের জ্যোতি সিনেমাহলে যখন আমি প্রথমবার 'শোলে' দেখেছিলাম, তখন তার ৭০ মিলিমিটার স্ক্রিন ও স্টিরিয়োফোনিক সাউন্ড আমাকে অভিভূত করে দিয়েছিল। কিন্তু সে তো কারিগরির চমৎকারিত্ব। বাকিটা? আজও কেন 'শোলে' কিংবদন্তির মতো ঘরে-ঘরে ঘোরে? কিংবদন্তি কথাটা যখন উচ্চারণ করলাম, তখন বলতেই হবে, ব্যাপারটি আদতে কী? আমার মতে, কিংবদন্তির একটি নির্দিষ্ট মতাদর্শগত প্ররোচনা থাকে এবং এটি ভাষাগত পরিসর থেকে মুক্ত হয়ে এক ধরনের সীমাহীনতার মধ্যে ঘুরতে পারে। ‘শোলে'র ক্ষেত্রে এই দু'টি বিষয়ই ভিন্ন-ভিন্নভাবে সত্য। যদি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের দিকে তাকাই, তা হলে দেখব, ১৯৫৫ সালে 'পথের পাঁচালী'র মুক্তি এবং তার ঠিক ২০ বছর বাদে 'শোলে'র মুক্তি ইতিহাস ও নন্দনতত্ত্বের মধ্যে এক বিমূর্ত সমীকরণ তৈরি করে ফেলে। ‘শোলে' ছবিটি কতখানি সিনেমা? আজ মনে হয় একে সিনেমার বদলে শহুরে লোকনাট্য বলা যায়। অথবা যদি আমরা এক ধরনের জাতীয় রূপকের কথা ভাবি, তা হলেও ‘শোলে' অদ্ভুতভাবে এই শব্দের যথার্থ উদাহরণ হিসেবে উঠে আসতে পারে। এই ছবির প্রতিটি পরতে সমকালীনতা গল্পকথার মুখোশ পরে মানুষের সামনে হাজির হয়েছে। 'শোলে' মুক্তি পেয়েছিল ১৯৭৫ সালে। তখন দেশে জরুরি অবস্থা। কঠিন সময়, তাও এই ছবি ইতিহাসের সঙ্গে করমর্দন করে। পুরাণের সঙ্গেও।
Dit verhaal komt uit de 12 August, 2025-editie van ANANDALOK.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN ANANDALOK
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size

