Poging GOUD - Vrij
বরফের দেশে সুমেরু প্রভা
ANANDALOK
|12 April, 2025
১৪ দিনের স্ক্যান্ডেনেভিয়া সফরে গেলেন রজতাভ দত্ত। বরফের দেশে অবাক করা কিছু জিনিস তাঁকে বিস্মিত করেছে। সুমেরু প্রভা থেকে সান্টা ক্লজ ভিলেজ... নিজের অভিজ্ঞতার গল্প লিখলেন অভিনেতা।
-
এক কথায় এটা ছিল আমাদের ড্রিম ডেস্টিনেশন! যাওয়া এ আসা মিলিয়ে মোট ১৬ দিনের টুর। এত লম্বা সফর এর আগে ইজিপ্টে করেছিলাম। কন্যাকে ছাড়া এই প্রথম স্বামী-স্ত্রী মিলে ঘুরতে গেলাম। সঙ্গে অবশ্য আরও অনেকে ছিলেন। বিভিন্ন দেশ থেকে এলেও, তাঁরা সকলেই বাঙালি। তাই সফর আরও খানিক সুন্দর হয়েছে, সে কথা বলতে পারি। স্ক্যান্ডেনেভিয়া ভ্রমণের উদ্দেশে রওনা দিলেও ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে এবং সুইডেনেই মূলত ঘুরেছি। ডেনমার্কটা এবারে বাদের খাতায় ছিল। প্রথমে গিয়ে পৌঁছই ফিনল্যান্ডের হেলসিনকি, সেখান থেকে আমাদের ডেস্টিনেশন ছিল হেলা অর্থাৎ আইসল্যান্ড। এরপরে সুইডেন ও নরওয়ের কিছু বিশেষ বিশেষ জায়গা। সেখানকার অভিজ্ঞতার কথা উল্লেখ না করলেই নয়। প্রথমেই বলব নর্দান লাইট অর্থাৎ সুমেরু প্রভার কথা। এর দেখা সব সময় পাওয়া যায় না। কিন্তু এবারে তো বিগত বেশ কয়েকদিন ধরে নর্দান লাইট দেখা গিয়েছে। আমরাও বিক্ষিপ্তভাবে মোট ছ'দিন দেখতে পেয়েছি। আমার এক বন্ধু ইউকে-তে থাকে, ওরা এর আগে দশ দিন ওখানে গিয়ে থেকেছিল শুধু এটার জন্যই। কিন্তু দেখতে পায়নি। অথচ গভীর রাতে ঘুমচোখে আমি আর আমার স্ত্রী ব্যালকনি থেকে সেই দৃশ্য উপভোগ করেছি। যাকে বলে, দুয়ারে অরোরা! আর একটা জায়গা আমাকে খুব অবাক করেছে। সেটা হল ফিনল্যান্ডের স্যান্টা ক্লজ় এক্সপ্রেস। স্যান্টা ক্লজ ভিলেজ, আর্কটিক সার্কেল.... এই সব জায়গাগুলো। ওখানের মানুষদের বিশ্বাস, স্যান্টা ক্লজ় এখনও ওই গ্রামেই থাকে
Dit verhaal komt uit de 12 April, 2025-editie van ANANDALOK.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN ANANDALOK
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size

