Poging GOUD - Vrij
কপূর সাম্রাজ্য
ANANDALOK
|12 Dec, 2024
ভাই-বোনদের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অভিভাবকের মতো। কিন্তু অভিনেতা হয়ে উঠতে কাউকেই কখনও সাহায্য করেননি রাজ কপূর। ছেলে রাজীবের সঙ্গে দ্বন্দ্বের শুরু সেই থেকেই। রাজ কপূরের জন্মশতবর্ষে কপূর পরিবারের অন্দরের কথা লিখলেন সাগরিকা চক্রবর্ত্তী
-
পৃথীরাজ কপূর থেকে শুরু করে আজকের রণবীর কপূর... সিনেমা জগতের এক উজ্জ্বল নিদর্শন কপুর পরিবার। সেই পরিবারের অন্দরের গল্প পর্দার গল্পের চেয়ে কম আকর্ষণীয় নয়। এর প্রতিটি শাখা-প্রশাখাকে সিনেমাপ্রেমীরা মনে রেখেছে আজীবন। গোড়ার কথা দিয়ে শুরু করা যাক । আজকের কপূর পরিবার স্বাধীনতার আগে অধুনা ফয়জ়লাবাদের এক সম্ভ্রান্ত পঞ্জাবি পরিবার হিসেবেই পরিচিত ছিল। দেশভাগের সময়ে পেশোয়ারে গিয়ে বসবাস শুরু করেন তাঁরা। দুর্ভাগ্যবশত তা পরে অন্তর্ভুক্ত হয় পাকিস্তানে। সেই সময় একদিকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি। অন্য দিকে আজকের দাপুটে কপূররা ভিটেহীন। পরিবার নিয়ে রাজ কপুরের বাবা বসবাস শুরু করেন বোম্বেতেই, পাকাপাকিভাবে। তবে তার মাঝে প্রায় ছয় বছর কলকাতার কালীঘাটে বাস ছিল পৃথ্বীরাজ কপূরের। সেই সময় কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলে বেশ কিছু বছর পড়াশোনাও করেছেন রাজ। বাবার আদরের রাজুকে হাজরার সবাই চিনত ‘পৃথ্বীর ছেলে’ বলে। নিউ থিয়েটার্সে তখন প্রতিদিন যাতায়াত রাজ কপূরের বাবা পৃথ্বীরাজ কপূরের। বাবা ছিলেন একেবারে রাজ কপূরের বন্ধু, যে কোনও কথা নির্দ্বিধায় তিনি বলে ফেলতেন বাবার কাছে। বাবা তাঁর প্রিয় রাজুকে নিয়ে যেতেন পাড়ার এক পুকুরে, সাঁতার শেখাতে। মায়ের অমতে। দেখাতেন ভাল সিনেমা, থিয়েটার। ছোট থেকেই সিনেমা জগত এবং থিয়েটারের সঙ্গে মিশে থাকতেন রাজ কপূর। বাবা পৃথ্বীরাজ কপূর নির্বাক থেকে সবাক চলচ্চিত্র যুগের এক বড় পথিকৃৎ। সেই কারণে এই পেশায় প্রবেশের খুঁটিনাঁটি খুব সহজেই আয়ত্ত করেছিলেন রাজ। আদরের বড় ছেলে রাজ স্টুডিয়োতে গেলেই পৃথ্বীরাজের পর্দার সঙ্গীরা ব্যস্ত হয়ে পড়তেন তাঁকে নিয়ে। মহিলারা আদর করে কোলে বসাতেন। তবে ছোট থেকেই নিজেকে সংযত রাখার চেষ্টা রাজের মধ্যে ছিল মারাত্মক। বেঁচে থাকাকালীন রাজ কপূর বলেছিলেন, তিনি নগ্নতার পূজারী! মায়ের সঙ্গে একই স্নানাগারে স্নান করা থেকেই ‘পবিত্র নগ্নতা' তাঁর কাছে ছিল বহুল ব্যবহৃত একটি শব্দ। ওই বয়সেই প্রেমে পড়তেন প্রতি সপ্তাহে। মা রামসরণী রাজুর মধ্যে দেখতে পেতেন ঠাকুরদার ছায়া। মুম্বইয়ে বসবাস শুরু করলেও, পেশোয়ারে কাটানো দিনগুলো ছোট্ট রাজের কাছে ছিল সম্পদ।
Dit verhaal komt uit de 12 Dec, 2024-editie van ANANDALOK.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN ANANDALOK
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size

