Poging GOUD - Vrij
আসল অভিনেতা পালিয়ে যাওয়ায়, প্রথমবার অভিনয়ের সুযোগ পাই: ফয়জুল মালিক
ANANDALOK
|27 June, 2024
‘পঞ্চায়েত' সিরিজের সৌজন্যে তিনি ঘরে-ঘরে পরিচিত মুখ, সকলের প্রিয় ‘প্ৰহ্লাদ চাচা'। অথচ অভিনেতা হতে মুম্বই শহরে এসে হয়ে গিয়েছিলেন ক্যামেরার পিছনের কারিগর, খুশি ছিলেন সেই জীবনেই। ফয়জল মালিক শোনালেন তাঁর অভিনেতা হয়ে ওঠার গল্প, শুনলেন অংশুমিত্ৰা দত্ত
-
ফয়জলের সঙ্গে যখন প্রথম দেখা করতে যাই মুম্বইয়ের একটি সুন্দর ছিমছাম অফিসে, বিশ্বাস করতে অসুবিধে হচ্ছিল, ওই গামছা গলায় দেওয়া ‘প্রহ্লাদ পাণ্ডে' আদতে একজন প্রযোজক। নিজের একটি কোম্পানি চালান, পেল্লায় সব শো-এর নেপথ্যে রয়েছে ওই আটপৌরে মানুষটার হাত । কিন্তু মানুষ হিসেবে তিনি প্রহ্লাদের মতোই সাদামাটা, মাটির কাছাকাছি, জীবনকে দেখেন একটু অন্যরকমভাবে।
কলকাতা তথা বাংলার মানুষের কাছেও ফুলেরা গ্রামের উপ-প্রধান প্রহ্লাদ পাণ্ডে কত জনপ্রিয়, তা জানেন? হ্যাঁ জানি তো। ওখান থেকে কত মানুষ জানিয়েছেন! আসলে আমার কাকার বাড়ি কলকাতায়। অনেকবার গিয়েছি। পার্ক স্ট্রিটে পিটার ক্যাট, তার পাশে ফ্লুরিজ়ে খেয়েছি, সাম প্লেস এলসে গান শুনেছি। কলকাতার খাবারের তুলনা হয় না ।
অনেকেই জানেন না যে, আপনি খুব ঘষেমেজে তৈরি অভিনেতা নন। বরং ‘পঞ্চায়েত' আপনার হাতে গোনা কয়েকটি কাজের মধ্যে পড়ে। এই সিরিজে আপনি সুযোগ পেলেন কী করে? আসলে দীপক (সিরিজ়টির পরিচালক) ‘গ্যাংস অফ ওয়াসিপুর'-এ ওই পুলিশের ভূমিকায় আমাকে দেখেছিল। জানি না ওর কেন মনে হয়েছিল ‘প্রহ্লাদ'-এর চরিত্র আমি করতে পারব। আমার কাছে স্ক্রিপ্ট পাঠিয়েছিল। আমি যখন পড়লাম, মনে হল, এই সিরিজটা কোনওদিন তৈরি হবে না। কারণ এত সহজ-সরল গল্প, কোনও মারপ্যাঁচ নেই। থ্রিলার নয়, ভায়োলেন্স নেই, যৌনতা নেই। এটা ওটিটি-র দর্শক নেবে? কিন্তু গল্পটি পড়ে এত ভাল লেগেছিল যে না করতে পারিনি। আপনাকে জানাই, ‘পঞ্চায়েত'-এ প্রথম কাস্টিং আমারই হয়েছিল।
‘গ্যাংস অফ ওয়াসিপুর'- এ আপনি পুলিশের চরিত্রে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। বিশেষত পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে ওই আঙুল কাটার দৃশ্যটা... তারপর ‘পঞ্চায়েত'-এর জন্য এত বছর অপেক্ষা করতে হল কেন? কারণ ‘গ্যাংস...-এর পর থেকে আমার কাছে শুধু পুলিশের চরিত্র আসত। তাই আমি না করে দিতাম। ‘গ্যাংস...'-এ আমার কাস্টিংটা আর একটা মজার ঘটনা।
Dit verhaal komt uit de 27 June, 2024-editie van ANANDALOK.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN ANANDALOK
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size

