Prøve GULL - Gratis
তারপর
SANANDA
|30 Nov, 2023
স্টেশন থেকে বাড়ি আসতে মিনিট পনেরো সময় লাগে। আর এই পনেরো মিনিট ধরে ঘটক লোকটি টানা চেতনকাকু কত ভাল, সেটা বলে গিয়েছে! আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, বিয়েটা কার হবে? চেতনকাকুর, নাকি চারভির! এই রেটে চেতনকাকুর প্রশংসা করলে তো ছেলের মা চেতনকাকুর প্রেমে পড়ে যাবে!
চারভি বলল, “উডি অ্যালান বলেছেন, ‘The only love that lasts is unrequited love.' | কথাটা শুনে আমি চোখ তুলে তাকালাম। আসলে এই কথাটা কতটা সত্যি আমি জানি না। কারণ, আমি দেখেছি প্রেম পাওয়ার পরেও সেই প্রেম টিকে থাকে। যেমন আমার বাবা আর মা। সেই কলেজে পড়তে পড়তে বাবা-মায়ের প্রেম হয়েছিল। তারপর বাড়ির সব বাধা কাটিয়ে বড়লোক বাড়ির মেয়ে এসে উঠেছিল সে সময় হতদরিদ্র আমার বাবার বাড়িতে।
বা বলা যায় বাবা, মা-কে একরকম বের করে নিয়ে এসেছিল দুর্গের মিনারে বন্দি রাজকুমারীর মতো! সেই থেকে গত তিরিশ বছর ধরে দু'জনে সংসার করছে। আর আমি অবাক হয়ে দেখেছি প্রেম শুধু টেকেইনি, বরং উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে দু’জনের। এখনও দু'জনে এক সঙ্গে বসে খায়। রবিবার করে একটু হলেও ঘুরতে বেরোয়। একসঙ্গে সিরিয়াল দ্যাখে। পালা করে চা বানায়। মানে প্রৌঢ় বয়সে এমন টিনএজ প্রেম আমি আর দেখিনি কোথাও। তাই উডি সাহেবের এই কথাটা আমি ঠিক মানতে পারি না। কিন্তু এর ঠিক উল্টোদিকে দাঁড়িয়ে এই কথাটাই সোচ্চারে বলে চারভি! কে জানে ওর প্রেমে বিশ্বাস আছে কিনা! আমাদের শিমুলতলির যে বড় প্লাইউড ফ্যাক্টরিটা আছে, তার মালিক চেতন কাঞ্জিলালের একমাত্র মেয়ে এই চারভি কাঞ্জিলাল! তবে ও একাই দশজনের সমান! ভাগ্যিস চেতনকাকু একটি মেয়ে জন্ম দিয়েই ক্ষান্ত দিয়েছিলেন, নাহলে এমন আর একটা পিস থাকলে আর দেখতে হত না!
Denne historien er fra 30 Nov, 2023-utgaven av SANANDA.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA SANANDA
SANANDA
গুড়-আচারের আদর-যত্নে
নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।
1 mins
December 30, 2025
SANANDA
নীলকণ্ঠ আকাশের নীচে
ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।
3 mins
December 30, 2025
SANANDA
পোশাকে প্রকৃতির ছাপ
ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?
1 mins
December 30, 2025
SANANDA
মাটির কাছাকাছি...
বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।
2 mins
December 30, 2025
SANANDA
শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া
সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।
3 mins
December 30, 2025
SANANDA
রূপান্তর
“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”
5 mins
December 30, 2025
SANANDA
স্বাদকাহনে সানন্দারা
‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।
1 mins
December 30, 2025
SANANDA
শিকড় ছুঁতে চাওয়া...
স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়
দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
বাংলা শীতের খেজুরে আলাপ
শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।
6 mins
December 30, 2025
Translate
Change font size

