Prøve GULL - Gratis
১০-১২ দিনে উজবেকিস্তান
Bhraman
|July 2025
ইতিহাস আর সৌন্দর্যের মেলবন্ধন উজবেকিস্তান। নীলচে মাদ্রাসা, প্রাচীন দুর্গ আর সিল্ক রোডের গল্পে ভরা এই দেশ আপনাকে ফিরিয়ে নেবে মধ্যযুগে।
-
ইতিহাসের দেশ উজবেকিস্তান। | আলেকজান্ডার থেকে চেঙ্গিজ খান— উজবেকিস্তানের রোমাঞ্চকর অতীত বুনেছেন ইতিহাসের নামজাদা বীর বিজয়ীরা। আবার মার্কো পোলোর মতো দুঃসাহসী পর্যটকের পা পড়েছিল উজবেকিস্তানে। এই দেশে এসে মনে হবে যেন টাইম মেশিনে চড়ে ফিরে গেছেন সেই অতীতেই। আকাশী মাদ্রাসা ও মসজিদ, জমজমাট বাজার, হারিয়ে যাওয়া ক্যারাভান সরাই সবই যেন এক অন্য জগতে নিয়ে যাবে। নয়াদিল্লি থেকে তিন ঘণ্টার উড়ানে পৌঁছে যাওয়া যায় উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে। বসন্ত ও শরৎকাল উজবেকিস্তান ভ্রমণের আদর্শ সময়।
খিভা ভ্রমণ শুরু করা যাক উজবেকিস্তানের খোরেজম অঞ্চলের খিভা শহর থেকে। তাসখন্দ থেকে খিভার দূরত্ব প্রায় এক হাজার কিলোমিটার। দেড় ঘণ্টার উড়ানে উরগেঞ্চ বিমানবন্দরে নামতে হবে, উরগেঞ্চ থেকে খিভা ৩০ কিলোমিটার। তবে রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাদ পেতে হলে তাসকেন্দ থেকে উঠে পড়ুন রাতের স্লিপার ট্রেনে। কিজিলকুম মরুভূমির বুক চিরে খিভার উদ্দেশে ছুটে চলে সেই উজবেক রেলগাড়ি। কিংবদন্তি অনুসারে, খিভা শহরটির পত্তন করেছিলেন নোয়াহ-র ছেলে শেম। মরুভূমির বুকে একটি মিষ্টি জলের কুয়ো আবিষ্কার করেছিলেন তিনি। তাঁর অনুগামীরা সেই কুয়োর নাম দিয়েছিলেন ‘খেই ভাক’, তা থেকেই এসেছে খিভা নামটি। অ্যালজেব্রার প্রণেতা আল-খোওয়ারিজমি এবং প্রখ্যাত ঐতিহাসিক আল-বিরুনি দুজনেই ছিলেন খিভার নাগরিক। খিভা উজবেকিস্তানের প্রথম ইউনেস্কো স্বীকৃত বিশ্ব-ঐতিহ্যস্থল। প্রাচীন এই নগর দু'টি ভাগে বিভক্ত, দিচানকালা বা নতুন শহর এবং ইচানকালা বা দুৰ্গবেষ্টিত পুরনো শহর। মধ্যযুগীয় ইচানকালায় ছড়িয়ে আছে অগণিত মাদ্রাসা, মসজিদ, ক্যারাভান সরাই, প্রাসাদ ও কেল্লার অবশেষ। ইচানকালায় পা রাখতেই মনে হয় যেন ঘড়ির কাঁটা পিছিয়ে গেছে কয়েকশো বছর! বালুপাথরে বাঁধানো রাস্তার প্রতিটি বাঁকে যেন লুকিয়ে আছে ইতিহাসের হারিয়ে যাওয়া কোন অধ্যায় !
Denne historien er fra July 2025-utgaven av Bhraman.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Bhraman
Bhraman
তেলকুপি দেখে জয়চণ্ডী পাহাড়ে
দামোদর নদে আধডোবা হয়ে দাঁড়িয়ে আছে তেলকুপির প্রাচীন মন্দির। হীরক রাজার দেশে চলচ্চিত্রের শ্যুটিং হয় পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ে। শীত-বসন্তে ঘুরে আসা যায়।
6 mins
January 2026
Bhraman
কেওলাদেও ঘানার জঙ্গলে
ভরতপুরের কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত খোলা থাকে। পক্ষিপ্রেমিকদের তীর্থপ্রতিম এ-অরণ্যে বেড়ানোর সেরা সময় শীতকাল।
7 mins
January 2026
Bhraman
চন্দ্রভাগায় রথসপ্তমী
মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে বিপুল ভক্তজনসমাবেশ হয় কোনারকের চন্দ্রভাগা সৈকতে। লোকবিশ্বাস, এই রথসপ্তমী তিথিতেই কোনারকে কৃষ্ণপুত্র শাম্বর তপস্যায় তুষ্ট হয়ে সূর্যদেব রথে চড়ে আবির্ভূত হন এবছরের রথসপ্তমী ২৫ জানুয়ারি।
4 mins
January 2026
Bhraman
শীতের ট্রেকে কুঁয়ারি পাস
হিমালয়ের বুকে কুঁয়ারি পাস ট্রেক—হাড় কাঁপানো শীত, তুষারঢাকা বন আর রাজকীয় শৃঙ্গের মাঝে এক স্বপ্নময় অভিযাত্রা। প্রকৃতির অনাবিল সৌন্দর্য, ক্লান্তি আর রোমাঞ্চ মিলিয়ে এই যাত্রা হয়ে উঠল আজীবনের স্মৃতি।
4 mins
January 2026
Bhraman
মুম্বই বেড়িয়ে এলিফ্যান্টা দ্বীপে
স্বপ্ননগরী মুম্বই—ঐতিহ্যবাহী স্থাপত্য, সমুদ্রতীর, মন্দির-দরগা আর আধুনিকতার মেলবন্ধনে ভরা এক প্রাণবন্ত শহর। গেটওয়ে অব ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা গুহা—প্রতিটি পথে লুকিয়ে আছে ইতিহাস, সৌন্দর্য আর বিস্ময়ের গল্প।
5 mins
January 2026
Bhraman
মাঘী পূর্ণিমায় আউলি
মাঘী পূর্ণিমার রাতে আউলির আকাশে সহস্র নক্ষত্রের ঝিকিমিকি। নন্দাদেবী ভেসে যাচ্ছে রুপোলি চাঁদের আলোয়। আউলিতে এই শীতে জমে উঠেছে স্কিয়িংয়ের আসর।
3 mins
January 2026
Bhraman
নোটবই
জি-আই তকমা পেল দার্জিলিংয়ের ম্যান্ডারিন কমলালেবু, যা এখন দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। কাশ্মীরের গুলমার্গে ১৪,০০০ ফুট উচ্চতায় চালু হল বিশ্বের সবচেয়ে উঁচু ঘূর্ণায়মান রেস্তোরাঁ। আরাবল্লি পাহাড়ের অস্তিত্ব রক্ষায় আগের নির্দেশ আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্ট। গরুমারা জাতীয় উদ্যানে জন্ম নিল একটি সুস্থ গন্ডার শাবক, খুশি বনকর্মী ও প্রকৃতিপ্রেমীরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর প্রথম হিমবাহ শূন্য দেশ হল ভেনেজুয়েলা। শীতকালীন মাকালু অভিযানের জন্য নেপালে পৌঁছেছেন এভারেস্ট-স্পর্শী পর্বতারোহী পিয়ালি বসাক। সুন্দরবনের বাদাবনে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়ল বিরল মেলানিস্টিক লেপার্ড ক্যাট।
3 mins
January 2026
Bhraman
সাহারায় শিহরণ
চতুর্দশীর চাঁদের আলোয় ভেসে যাচ্ছে সাহারা মরুভুমির নিশুতি রাত। জনমানবহীন সেই ধু ধু মরুতে তাঁবুতে দুই বান্ধবী। সাহারা মরুর আশ্চর্য ভূ-প্রকৃতি, মরূদ্যানের ক্যাফেটেরিয়া, বেদুইন গ্রামের জীবনযাপন, স্থানীয় মানুষের আন্তরিক সাহচর্য— সব মিলিয়ে এক অপরূপ ভ্রমণকথা।
9 mins
January 2026
Bhraman
পাহাড়-জঙ্গলের কোলে নেতারহাট রাঁচি
নেতারহাটে আরণ্যক পাহাড়ি প্রকৃতির মাঝে মন-ভরানো ডাকবাংলোয় থাকা, কোয়েল নদী, ঘাঘরি জলপ্রপাত দেখে পত্রাতু ভ্যালির পাহাড়ের কোলে পত্রাতু ড্যামের বিশাল জলাধারে নৌবিহার। রাঁচি শহর ছাড়ালেই ছোট-বড় টিলা আর একের পর এক জলপ্রপাত। এ-অঞ্চলে বেড়ানোর সর্বোত্তম ঋতু শীতকাল, তবে, বর্ষার পরে গেলে জলপ্রপাতগুলির উপচে পড়া রূপ ভোলার নয়।
5 mins
January 2026
Bhraman
সপ্তাশেষের সফর
জাঁকিয়ে পড়েছে শীত। বেরিয়ে পড়ুন এই বাংলার চেনা, অচেনা, অল্প চেনা গন্তব্যে। হাতে দু'-তিন দিন সময় থাকলেই হবে।
8 mins
January 2026
Listen
Translate
Change font size
