Facebook Pixel ক্র্যাকাতোয়া আগ্নেয়গিরিতে | Bhraman - travel - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

ক্র্যাকাতোয়া আগ্নেয়গিরিতে

Bhraman

|

April 2025

ইন্দোনেশিয়ার জীবন্ত আগ্নেয়গিরি আনাক ক্রাকাতোয়ার ভয়ংকর সৌন্দর্য দেখতে মেনে চলতে হয় নানা সাবধানতা। যে-কোনও সময় আগ্নেয় উদ্‌গরণ শুরু হতে পারে।

- লেখা: সুমনা মিত্র ছবি: দেবমাল্য মিত্র

ক্র্যাকাতোয়া আগ্নেয়গিরিতে

অগস্ট ১৮৮৩। ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রা দ্বীপের মধ্যে একটি ছোট দ্বীপের প্রায় হাজার তিনেক ফুট উঁচু পাহাড় থেকে হঠাৎই ভয়ংকর অগ্ন্যুৎপাত শুরু হয়। মানব জাতির ইতিহাসে সে এক অভিশপ্ত মুহূর্ত! ধারাবাহিক লাভা উদগিরণে ছত্রিশ হাজার মানুষের প্রাণনাশ ঘটে। ১৬৫টি শহর ও গ্রাম চিরতরে নিশ্চিহ্ন হয়ে যায়, মুছে যায় সাত মাইল লম্বা, পাঁচ মাইল চওড়া দ্বীপটিও ! বিধ্বংসী সেই আগ্নেয় পাহাড়টির নাম ছিল ক্র্যাকাতোয়া। দীর্ঘকালীন সুপ্তি সেদিন হঠাৎ ভেঙেছিল তার। আর এই দুর্যোগের ঠিক পঞ্চাশ বছর পর আবিষ্কৃত হয়, সেই একই জায়গায় সমুদ্রগর্ভ থেকে জেগে উঠেছে আর-একটি আগ্নেয়গিরি। নবজাতকের নাম রাখা হয় আনাক ক্র্যাকাতোয়া— ক্র্যাকাতোয়ার সন্তান। ২০১৮ সালের ২২ ডিসেম্বর আনাক তার সাবালকত্ব জানান দিল। ভয়াবহ অগ্ন্যুৎপাত, ফলস্বরূপ ভূমিকম্প ও সুনামিতে মৃত্যু ঘটল প্রায় পাঁচশো জনের। বিস্ফোরিত হয়ে আনাকশৃঙ্গের অর্ধেক সমুদ্রে বিলীন হয়ে গেল। এই ঘটনারও ৬ বছর পর, ২০২৪-এর জুন মাসে, সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় নামলাম, আনাক ক্র্যাকাতোয়ার সামনে গিয়ে দাঁড়াব বলে। বিষুবরেখার দুই পাশে, এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব কোণে ছড়িয়েছিটিয়ে থাকা সতেরো হাজার দ্বীপের সমষ্টি ইন্দোনেশিয়া। এক দিকে প্রকৃতি এখানে তার রূপের মোহজাল বিস্তার করেছে, অন্য দিকে, সারা দেশ ছেয়ে আছে অসংখ্য জীবন্ত ও সুপ্ত আগ্নেয়গিরিতে। ইন্দো-অস্ট্রেলীয় টেকটনিক প্লেট ও সুন্দা প্লেটের সংযোগস্থলে অবস্থানের দরুণ ধরণীও এখানে চঞ্চলা। প্রতি বছরই সহস্রাধিক ভূমিকম্প হয়। প্রথম দিনটা জাকার্তা শহরে ঘুরেফিরে কাটিয়ে, পরদিন ভোর পাঁচটায় যখন আনাক ক্র্যাকাতোয়ার উদ্দেশে রওনা হলাম, প্রশস্ত হাইওয়ে থেকে রাতের অন্ধকার পুরোপুরি সরেনি। কুয়াশাঢাকা সেই সড়ক ধরেই ভীমবেগে ছুটে চলল আমাদের গাড়ি। মাঝখানে অল্প সময়ের বিরতি নিয়ে দেড়শো কিলোমিটার দূরে ক্যারিতায় পৌঁছতে প্রায় তিন ঘণ্টা লাগল । সমুদ্র তীরবর্তী ছোট শহর ক্যারিতা। পূর্ব নির্ধারিত রেস্তোরাঁয় টোস্ট, অমলেট ও অতি সুস্বাদু জাভানিজ কফি দিয়ে প্রাতরাশ করার সময় আলাপ হল আমাদের পথপ্রদর্শক হেন্ডির সঙ্গে। জাভা ও সুমাত্রা দ্বীপের মধ্যবর্তী, ভারত মহাসাগর ও জাভা সমুদ্র সংযোগকারী প্রণালীটির নাম সুন্দা স্ট্রেট। এক কালে ইন্দোনেশীয় মশলা বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ ছিল এটি। ডবল ইঞ্জিনের একটি মা

FLERE HISTORIER FRA Bhraman

Bhraman

Bhraman

তেলকুপি দেখে জয়চণ্ডী পাহাড়ে

দামোদর নদে আধডোবা হয়ে দাঁড়িয়ে আছে তেলকুপির প্রাচীন মন্দির। হীরক রাজার দেশে চলচ্চিত্রের শ্যুটিং হয় পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ে। শীত-বসন্তে ঘুরে আসা যায়।

time to read

6 mins

January 2026

Bhraman

Bhraman

কেওলাদেও ঘানার জঙ্গলে

ভরতপুরের কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত খোলা থাকে। পক্ষিপ্রেমিকদের তীর্থপ্রতিম এ-অরণ্যে বেড়ানোর সেরা সময় শীতকাল।

time to read

7 mins

January 2026

Bhraman

Bhraman

চন্দ্রভাগায় রথসপ্তমী

মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে বিপুল ভক্তজনসমাবেশ হয় কোনারকের চন্দ্রভাগা সৈকতে। লোকবিশ্বাস, এই রথসপ্তমী তিথিতেই কোনারকে কৃষ্ণপুত্র শাম্বর তপস্যায় তুষ্ট হয়ে সূর্যদেব রথে চড়ে আবির্ভূত হন এবছরের রথসপ্তমী ২৫ জানুয়ারি।

time to read

4 mins

January 2026

Bhraman

Bhraman

শীতের ট্রেকে কুঁয়ারি পাস

হিমালয়ের বুকে কুঁয়ারি পাস ট্রেক—হাড় কাঁপানো শীত, তুষারঢাকা বন আর রাজকীয় শৃঙ্গের মাঝে এক স্বপ্নময় অভিযাত্রা। প্রকৃতির অনাবিল সৌন্দর্য, ক্লান্তি আর রোমাঞ্চ মিলিয়ে এই যাত্রা হয়ে উঠল আজীবনের স্মৃতি।

time to read

4 mins

January 2026

Bhraman

Bhraman

মুম্বই বেড়িয়ে এলিফ্যান্টা দ্বীপে

স্বপ্ননগরী মুম্বই—ঐতিহ্যবাহী স্থাপত্য, সমুদ্রতীর, মন্দির-দরগা আর আধুনিকতার মেলবন্ধনে ভরা এক প্রাণবন্ত শহর। গেটওয়ে অব ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা গুহা—প্রতিটি পথে লুকিয়ে আছে ইতিহাস, সৌন্দর্য আর বিস্ময়ের গল্প।

time to read

5 mins

January 2026

Bhraman

Bhraman

মাঘী পূর্ণিমায় আউলি

মাঘী পূর্ণিমার রাতে আউলির আকাশে সহস্র নক্ষত্রের ঝিকিমিকি। নন্দাদেবী ভেসে যাচ্ছে রুপোলি চাঁদের আলোয়। আউলিতে এই শীতে জমে উঠেছে স্কিয়িংয়ের আসর।

time to read

3 mins

January 2026

Bhraman

নোটবই

জি-আই তকমা পেল দার্জিলিংয়ের ম্যান্ডারিন কমলালেবু, যা এখন দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। কাশ্মীরের গুলমার্গে ১৪,০০০ ফুট উচ্চতায় চালু হল বিশ্বের সবচেয়ে উঁচু ঘূর্ণায়মান রেস্তোরাঁ। আরাবল্লি পাহাড়ের অস্তিত্ব রক্ষায় আগের নির্দেশ আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্ট। গরুমারা জাতীয় উদ্যানে জন্ম নিল একটি সুস্থ গন্ডার শাবক, খুশি বনকর্মী ও প্রকৃতিপ্রেমীরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর প্রথম হিমবাহ শূন্য দেশ হল ভেনেজুয়েলা। শীতকালীন মাকালু অভিযানের জন্য নেপালে পৌঁছেছেন এভারেস্ট-স্পর্শী পর্বতারোহী পিয়ালি বসাক। সুন্দরবনের বাদাবনে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়ল বিরল মেলানিস্টিক লেপার্ড ক্যাট।

time to read

3 mins

January 2026

Bhraman

Bhraman

সাহারায় শিহরণ

চতুর্দশীর চাঁদের আলোয় ভেসে যাচ্ছে সাহারা মরুভুমির নিশুতি রাত। জনমানবহীন সেই ধু ধু মরুতে তাঁবুতে দুই বান্ধবী। সাহারা মরুর আশ্চর্য ভূ-প্রকৃতি, মরূদ্যানের ক্যাফেটেরিয়া, বেদুইন গ্রামের জীবনযাপন, স্থানীয় মানুষের আন্তরিক সাহচর্য— সব মিলিয়ে এক অপরূপ ভ্রমণকথা।

time to read

9 mins

January 2026

Bhraman

Bhraman

পাহাড়-জঙ্গলের কোলে নেতারহাট রাঁচি

নেতারহাটে আরণ্যক পাহাড়ি প্রকৃতির মাঝে মন-ভরানো ডাকবাংলোয় থাকা, কোয়েল নদী, ঘাঘরি জলপ্রপাত দেখে পত্রাতু ভ্যালির পাহাড়ের কোলে পত্রাতু ড্যামের বিশাল জলাধারে নৌবিহার। রাঁচি শহর ছাড়ালেই ছোট-বড় টিলা আর একের পর এক জলপ্রপাত। এ-অঞ্চলে বেড়ানোর সর্বোত্তম ঋতু শীতকাল, তবে, বর্ষার পরে গেলে জলপ্রপাতগুলির উপচে পড়া রূপ ভোলার নয়।

time to read

5 mins

January 2026

Bhraman

Bhraman

সপ্তাশেষের সফর

জাঁকিয়ে পড়েছে শীত। বেরিয়ে পড়ুন এই বাংলার চেনা, অচেনা, অল্প চেনা গন্তব্যে। হাতে দু'-তিন দিন সময় থাকলেই হবে।

time to read

8 mins

January 2026

Listen

Translate

Share

-
+

Change font size