Prøve GULL - Gratis
দাঁতের সমস্যার সঙ্গে বড় অসুখের যোগ!
Sarir O Sasthya
|September 15,2025
পরামর্শে আর আহমেদ ডেন্টাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ তপনকুমার গিরি।
মুখগহ্বরের অন্দরে সমগ্র শরীরের মধ্যে মানুষের মুখই সকলের মন কাড়ে। মুখমণ্ডলের সৌন্দর্য নিয়ে লেখা হয়েছে কতশত কবিতা গান। মুখগহ্বরও কিন্তু কৌতূহলোদ্দীপক অংশ! দাঁত, জিভ, মাড়ি, লালাগ্রন্থি নিয়ে সে এক অন্য পৃথিবী! জানলে অবাক হবেন, এই মুখের ভিতরেও রয়েছে লক্ষ লক্ষ জীবের বসতি। আসলে আমাদের মুখগহ্বরে রয়েছে অসংখ্য ব্যাকটেরিয়া! আর পত্রপত্রিকায় প্রকাশিত নানা প্রবন্ধের মাধ্যমে আমরা ইতিমধ্যেই জানি ব্যাকটেরিয়াই আসলে মুখগহ্বরে ক্যাভিটি বা দাঁতের ক্ষয় ও গহ্বর তৈরির মূল ভিলেন। অথচ জানলে অবাক হবেন, কার দাঁতের ক্যাভিটি হবে আর হবে না তা অনেকখানি নির্ভর করে বংশগতির উপর। জানলে অবাক হবেন, সকলের দাঁতের গঠন এক নয়। আমাদের জিন বা বংশগতিই ঠিক করে দেয় কেমন হবে দাঁতের গঠন। এছাড়া মুখগহ্বরে থাকা লালার চরিত্রের উপরও নির্ভর করে দাঁত ও মাড়ির ভবিষ্যৎ। তবে এখানেই শেষ নয়। আরও নানা বিষয় আছে। যেমন দেখা গিয়েছে কারও দাঁত যদি উঁচুনিচু হয় তাঁদের দাঁতের ফাঁকে খাবার জমার প্রবণতা বেশি থাকে। সেক্ষেত্রে তার মুখগহ্বরে অ্যাসিডের প্রতি রেজিস্ট্যান্স বেশি থাকলে ক্যাভিটি হওয়ার ঝুঁকি কমবে। আবার কারও দাঁত উঁচুনিচু নাও হতে পারে, তা সত্ত্বেও তবে অ্যাসিডের প্রতি রেজিস্ট্যান্স কম থাকলে দাঁতের ক্ষয় বেশি হতে পারে। এছাড়া যাঁদের স্যালাইভা বা মুখের লালা খুব চটচটে প্রকৃতির, তাঁদের আবার খাদ্যগ্রহণের পর মুখগহ্বর ভালো করে ধোওয়ার পরেও খাবার লেগে থাকার আশঙ্কা থাকে বেশি। সেখান থেকেও দাঁতের ক্ষতি হওয়া বা মাড়িতে সংক্রমণ হওয়ার আশঙ্কা বাড়ে। সংক্রমণ করে মূলত ব্যাকটেরিয়া। সুতরাং মুখের ভিতরে থাকা মাইক্রোবায়োমের কথা একটা আলাদা করে বলতেই হয়। স্ট্রেপটোকক্কাস মিউট্যান্স, ল্যাকটোব্যাসিলাস ইত্যাদি ব্যাকটেরিয়া দাঁতের কণায় লেগে থাকা খাবারের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে যা দাঁতের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে ও দাঁতে কেরিজ তৈরি হয়। এগুলির সঙ্গে একজন ব্যক্তি কতবার খাবার খাচ্ছেন, কেমন ধরনের খাবার আমরা খাচ্ছেন তার উপরেও নির্ভর করে দাঁতে কেরিজ হবে কি না। খুব বেশি মিষ্টি খাবার খেলেও দাঁতে কেরিজ হওয়ার আশঙ্কা বাড়ে। এছাড়া দাঁত না মাজার অভ্যেসও থাকে অনেকের। এতগুলো কারণ থাকে দাঁতে ক্যাভিটি হওয়ার।
Denne historien er fra September 15,2025-utgaven av Sarir O Sasthya.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Sarir O Sasthya
Sarir O Sasthya
প্যানিক কেন হয়?
কী কারণে হয় প্যানিক অ্যাটাক? প্রতিকারের উপায় কী? বিশদে জানালেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দিলীপ মণ্ডল।
3 mins
January 2026
Sarir O Sasthya
আলসার হলে কী করবেন?
পরামর্শে আরএন টেগোর হাসপাতালের বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং হেপাটোলজিস্ট ডাঃ সন্দীপ পাল
5 mins
January 2026
Sarir O Sasthya
স্পন্ডাইলোসিসে আর ভয় নয়
আলোচনায় এন আর এস মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ও পশ্চিমবঙ্গ স্পাইন সোসাইটির সভাপতি ডাঃ কিরণ মুখোপাধ্যায়
4 mins
January 2026
Sarir O Sasthya
টনসিলের ধাত থাকলে করবেন কী?
সারা বছর ধরে শিশু টনসিলে ভুগলে, পেরিটনসিলার অ্যাবসেস সহ নানা জটিলতা দেখা দিলে, সেপটিক টনসিল হলে অপারেশন ছাড়া আর কোনও পথ খোলা থাকে না।
3 mins
January 2026
Sarir O Sasthya
ছানি হলে করবেন কী?
পরামর্শে সুশ্রুত আই ফাউন্ডেশনের কনসালটেন্ট অপথ্যালমোলোজিস্ট ডাঃ হরিশঙ্কর নাগ
4 mins
January 2026
Sarir O Sasthya
অদম্য রোনাল্ডো
বয়স? ফ্যাক্টরই নয় তাঁদের কাছে। স্ট্রেস, টেনশনে দ্রুত বুড়িয়ে যাওয়ার সময়ে কীভাবে পারেন ফিট অ্যান্ড ফাইন থাকতে? টিপস দিচ্ছেন তারকারা। এবারের ব্যক্তিত্ব রোনাল্ডো৷ লিখেছেন সৌগত গঙ্গোপাধ্যায়।
3 mins
January 2026
Sarir O Sasthya
বেশি বয়সে মা? অসম্ভব নয় মোটেই
পরামর্শে স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারে প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ডাঃ দেবলীনা ব্রহ্ম
4 mins
January 2026
Sarir O Sasthya
কর্মরত মহিলাদের ডায়েট
অফিসের পাশাপাশি সংসারের ভারসাম্য রক্ষা করতে গিয়ে কতদিন যে মুখে কুটোটি কাটারও সময় হয় না মেয়েদের! কী করলে আর পুষ্টির অভাব হবে না তাদের? পরামর্শে পুষ্টিবিদ দেবাঞ্জলি ঘোড়ই।
3 mins
January 2026
Sarir O Sasthya
মাইগ্রেন কি সারে?
পরামর্শে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজি-এর নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ বিমানকান্তি রায়
4 mins
January 2026
Sarir O Sasthya
সিওপিডি এবং অ্যাজমার চিকিৎসায় হোমিওপ্যাথি
পরামর্শে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মৃণাল সরকার।
4 mins
January 2026
Listen
Translate
Change font size

