Prøve GULL - Gratis
খাবার দেখলে এখন নিজেকে শাসন করি
Sarir O Sasthya
|August 15, 2025
‘কিলবিল সোসাইটি’-তে তাঁকে দেখে বহু সমালোচক বলেছিলেন, এ ছবির সেরা প্রাপ্তি বিশ্বনাথ বসু-র অভিনয়। সিরিয়াস ডনের ভূমিকায় চমকে দিয়েছেন টলিউডের জনপ্রিয় এই অভিনেতা। সঙ্গে ওজন ঝরিয়ে ক্যামেরায় তিনি ঝকঝকে। স্থূলকায় অভিনেতার এই ট্রান্সফর্মেশনের রহস্য কী? শুনলেন মনীষা মুখোপাধ্যায়।
• শুনলাম, বিশ্বনাথ বসুর নাকি ফিটনেস নিয়ে চিন্তাভাবনা বদলেছে! চেহারা ঝরানো উচিত এটা কেন মনে হল হঠাৎ? •• ঝরানো উচিত এমন কথা কিন্তু মনে হয়নি জানেন। আসলে আমার চেহারায় যে স্থূলতা ছিল, সেটা যে খুব শারীরিকভাবে কষ্ট দিচ্ছিল বা নিজেকে বয়ে বেড়াতে কষ্ট হচ্ছিল, পারফর্ম্যান্সে প্রভাব পড়ছিল, এমন নয়। কারণ, গ্রামের ছেলে তো। বসিরহাটের আড়বেড়িয়া গ্রাম! প্রচুর হাঁটা, সাইকেল চালানো, পুকুরে সাঁতার কাটা এসব করেই ছোটবেলা কেটেছে। পড়তে যেতাম প্রায় ৬-৭ কিমি সাইকেল চালিয়ে। বাড়িতে কেউ এলে কিছু একটা কিনে আনতে গেলেও হয়তো ৫০০৭০০ মিটার হাঁটতে হতো। আমার এই চেহারার ধরনটা অনেকটাই পারিবারিক। সবাই একটু গোলগাল, ওই নাদুসনুদুস বাঙালির মতো। তবে এ যাবৎকালে একটা সমস্যা হচ্ছিল। রাতদিন শ্যুটিং, স্টেজ শো, বিজ্ঞাপন, গ্রামে গ্রামে রাত জেগে ফাংশন এসব তো লেগেই থাকে। তাই ঘুম হচ্ছিল না ভালো। রাতে রাস্তার খাবার। ধীরে ধীরে বুঝছিলাম, একটা গোলযোগ হচ্ছে, ক্লান্ত লাগছে খুব। বিরক্তি বাড়ছে, রাগ হচ্ছে। আমি সাধারণত বিরক্ত বা রাগত হই না। শরীরের সঙ্গে তো মনের যোগ থাকে। তখনই বুঝলাম, শরীরের দিকে এবার নজর দিতে হবে। একটা সময় ছিল, অনেকটা খেয়ে ফেলতাম, তবেই যেন স্বাদের পুরোটা পেলাম। সেই ভাবনায় রাশ টেনেছি।
• কী এমন বেশি খেতেন যে এভাবে বলছেন! •• আগে তো বাজার থেকে হয়তো তিন রকমের মাছ আনলাম, সব রান্না হল, সব খেলাম। সঙ্গে ছিল ভাত! বেড়াল ডিঙোতে পারবে না, এতটা ভাত খেতাম। গ্রামের ছেলে তো, এভাবেই অভ্যস্ত ছিলাম। ওখানে তো আলাদা করে খাবার গায়ে লাগে না। প্রচুর হাঁটা, সাইকেল চালানো, পুকুরে হুটোপাটি! আর এখন তো যা খাচ্ছি আমরা, তাতেও নানা ভেজাল। তাই সচেতন হলাম। সব মিলিয়েই গত ৩-৪ বছর ধরেই আস্তে আস্তে করে কমালাম খাওয়াটা।
Denne historien er fra August 15, 2025-utgaven av Sarir O Sasthya.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Sarir O Sasthya
Sarir O Sasthya
প্যানিক কেন হয়?
কী কারণে হয় প্যানিক অ্যাটাক? প্রতিকারের উপায় কী? বিশদে জানালেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দিলীপ মণ্ডল।
3 mins
January 2026
Sarir O Sasthya
আলসার হলে কী করবেন?
পরামর্শে আরএন টেগোর হাসপাতালের বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং হেপাটোলজিস্ট ডাঃ সন্দীপ পাল
5 mins
January 2026
Sarir O Sasthya
স্পন্ডাইলোসিসে আর ভয় নয়
আলোচনায় এন আর এস মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ও পশ্চিমবঙ্গ স্পাইন সোসাইটির সভাপতি ডাঃ কিরণ মুখোপাধ্যায়
4 mins
January 2026
Sarir O Sasthya
টনসিলের ধাত থাকলে করবেন কী?
সারা বছর ধরে শিশু টনসিলে ভুগলে, পেরিটনসিলার অ্যাবসেস সহ নানা জটিলতা দেখা দিলে, সেপটিক টনসিল হলে অপারেশন ছাড়া আর কোনও পথ খোলা থাকে না।
3 mins
January 2026
Sarir O Sasthya
ছানি হলে করবেন কী?
পরামর্শে সুশ্রুত আই ফাউন্ডেশনের কনসালটেন্ট অপথ্যালমোলোজিস্ট ডাঃ হরিশঙ্কর নাগ
4 mins
January 2026
Sarir O Sasthya
অদম্য রোনাল্ডো
বয়স? ফ্যাক্টরই নয় তাঁদের কাছে। স্ট্রেস, টেনশনে দ্রুত বুড়িয়ে যাওয়ার সময়ে কীভাবে পারেন ফিট অ্যান্ড ফাইন থাকতে? টিপস দিচ্ছেন তারকারা। এবারের ব্যক্তিত্ব রোনাল্ডো৷ লিখেছেন সৌগত গঙ্গোপাধ্যায়।
3 mins
January 2026
Sarir O Sasthya
বেশি বয়সে মা? অসম্ভব নয় মোটেই
পরামর্শে স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারে প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ডাঃ দেবলীনা ব্রহ্ম
4 mins
January 2026
Sarir O Sasthya
কর্মরত মহিলাদের ডায়েট
অফিসের পাশাপাশি সংসারের ভারসাম্য রক্ষা করতে গিয়ে কতদিন যে মুখে কুটোটি কাটারও সময় হয় না মেয়েদের! কী করলে আর পুষ্টির অভাব হবে না তাদের? পরামর্শে পুষ্টিবিদ দেবাঞ্জলি ঘোড়ই।
3 mins
January 2026
Sarir O Sasthya
মাইগ্রেন কি সারে?
পরামর্শে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজি-এর নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ বিমানকান্তি রায়
4 mins
January 2026
Sarir O Sasthya
সিওপিডি এবং অ্যাজমার চিকিৎসায় হোমিওপ্যাথি
পরামর্শে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মৃণাল সরকার।
4 mins
January 2026
Listen
Translate
Change font size
