Prøve GULL - Gratis
হাড়ের যত্ন কেন নেব
Sarir O Sasthya
|June 15, 2025
বোন ডেনসিটি পরীক্ষা করে তার স্কোর কত আসছে, তা দেখে বুঝতে হবে অস্টিওপোরোসিস কতটা আছে।
• মানুষ রক্ত, মাংস, হাড়, মজ্জা নিয়েই জন্মায়। তাহলে বয়স ৩০ পেরলেই আলাদা করে হাড়ের যত্নের প্রয়োজন কেন পড়ে? হাড় কি সকলের আগে বুড়িয়ে যায় ? •• যত বয়স বাড়ে, হাড় সত্যিই কিছুটা ভঙ্গুর হতে থাকে। হাড় থেকে ক্যালশিয়াম ও ভিটামিন ডি কমতে শুরু করে। তাই ছোটবেলা থকেই ক্যালশিয়াম সমৃদ্ধ ডায়েট, গায়ে রোদ লাগিয়ে শরীরে ভিটামিন ডি সংশ্লেষ করা ও সর্বোপরি শরীরচর্চা ভীষণ জরুরি। যত শরীরচর্চা করবেন, ততই হাড় সন্নিকটস্থ পেশি শক্তিশালী হবে। ফলে হাড়ের উপর দিনভর যত চাপ পড়ে, সব চাপ সওয়ার ক্ষমতা হাড়ের থাকবে। মজবুত হয়ে ওঠার কারণে সহজে ক্ষয় হবে না। যে হাড় জন্মের সময় নিয়ে আসেন, তা কিছুটা নরম ও ভঙ্গুরই থাকে। তাকে শরীরচর্চার মাধ্যমে মজবুত করে তুলতে হয়। শুয়েবসে থাকলে হাড়ের জোর বাড়ে না। আর হাড় ভালো না থাকলে, ভঙ্গুর হয়ে পড়লে সারাজীবন অথর্ব হয়ে পড়ে থাকতে হবে। স্বাভাবিক জীবনধারণ সম্ভব হবে না।
• এমন কেন হয়? বয়সের সঙ্গে সঙ্গে হাড় পরিণত ও মজবুত হয়। তাহলে জোর বাড়াতে বাড়তি কসরত কেন করতে হবে?
•• হাড়কে চালায় কার্টিলেজ ও মাসল বা পেশি। হাড়কে যত পরিশ্রম করানো হবে, ততই এই পেশি ও কার্টিলেজ শক্ত হবে। এরা মজবুত হলে হাড়ও নানা কঠিন স্ট্রেস সামলে নিতে পারবে। নারী-পুরুষ উভয়েরই হরমোনের কারণে ৩০ বছর বয়সের পর হাড় ক্ষয়ে যেতে শুরু করে। শুয়েবসে থাকলে এই ক্ষয়কার্য আরও দ্রুত ও বিনা বাধায় হয়। তাই হাড় মজবুত করতে বাড়তি কসরত করতেই হয়।
• জীবনের ঠিক কোন বয়স হাড়ের যত্ন নেওয়ার জন্য আদর্শ? •• যেহেতু ৩০ বছর বয়সের পর হাড় ক্ষয়ে যেতে শুরু করে, তাই অনেকেরই ধারণা, ৩০ হওয়ার পর থেকেই হয়তো হাড়ের যত্ন নিতে হবে। আদতে এই ধারণা ঠিক নয়। একেবারে শিশুকাল থেকেই হাড়ের যত্নের দিকে খেয়াল রাখা উচিত। যে বয়স থেকে শিশু স্কুল যাচ্ছে, তখন থেকেই তাকে দুধ, পনির, ছানা খাওয়ানো উচিত। ইদানীং বাচ্চারা বাইরে ছুটোছুটি করে খেলে না। চারপাশে মাঠ বা খেলার সঙ্গী না থাকলে স্থানীয় ক্লাবে নিয়ে যাওয়া বা কোনও স্পোর্টস কোচিংয়ে ভর্তি করানো প্রয়োজন। এত কিছুও না পারলে অন্তত ছাদে বা রোদ আসে এমন বারান্দায় বা উঠোনে বাবামায়ের সঙ্গে খেলাধুলার অভ্যেস তৈরি করতে হবে। এতেও অনেকটা কাজ হয়। রোদ গায়ে লাগলে তবেই শরীরে ভিটামিন ডি সংশ্লেষ হবে।
Denne historien er fra June 15, 2025-utgaven av Sarir O Sasthya.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Sarir O Sasthya
Sarir O Sasthya
প্যানিক কেন হয়?
কী কারণে হয় প্যানিক অ্যাটাক? প্রতিকারের উপায় কী? বিশদে জানালেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দিলীপ মণ্ডল।
3 mins
January 2026
Sarir O Sasthya
আলসার হলে কী করবেন?
পরামর্শে আরএন টেগোর হাসপাতালের বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং হেপাটোলজিস্ট ডাঃ সন্দীপ পাল
5 mins
January 2026
Sarir O Sasthya
স্পন্ডাইলোসিসে আর ভয় নয়
আলোচনায় এন আর এস মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ও পশ্চিমবঙ্গ স্পাইন সোসাইটির সভাপতি ডাঃ কিরণ মুখোপাধ্যায়
4 mins
January 2026
Sarir O Sasthya
টনসিলের ধাত থাকলে করবেন কী?
সারা বছর ধরে শিশু টনসিলে ভুগলে, পেরিটনসিলার অ্যাবসেস সহ নানা জটিলতা দেখা দিলে, সেপটিক টনসিল হলে অপারেশন ছাড়া আর কোনও পথ খোলা থাকে না।
3 mins
January 2026
Sarir O Sasthya
ছানি হলে করবেন কী?
পরামর্শে সুশ্রুত আই ফাউন্ডেশনের কনসালটেন্ট অপথ্যালমোলোজিস্ট ডাঃ হরিশঙ্কর নাগ
4 mins
January 2026
Sarir O Sasthya
অদম্য রোনাল্ডো
বয়স? ফ্যাক্টরই নয় তাঁদের কাছে। স্ট্রেস, টেনশনে দ্রুত বুড়িয়ে যাওয়ার সময়ে কীভাবে পারেন ফিট অ্যান্ড ফাইন থাকতে? টিপস দিচ্ছেন তারকারা। এবারের ব্যক্তিত্ব রোনাল্ডো৷ লিখেছেন সৌগত গঙ্গোপাধ্যায়।
3 mins
January 2026
Sarir O Sasthya
বেশি বয়সে মা? অসম্ভব নয় মোটেই
পরামর্শে স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারে প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ডাঃ দেবলীনা ব্রহ্ম
4 mins
January 2026
Sarir O Sasthya
কর্মরত মহিলাদের ডায়েট
অফিসের পাশাপাশি সংসারের ভারসাম্য রক্ষা করতে গিয়ে কতদিন যে মুখে কুটোটি কাটারও সময় হয় না মেয়েদের! কী করলে আর পুষ্টির অভাব হবে না তাদের? পরামর্শে পুষ্টিবিদ দেবাঞ্জলি ঘোড়ই।
3 mins
January 2026
Sarir O Sasthya
মাইগ্রেন কি সারে?
পরামর্শে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজি-এর নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ বিমানকান্তি রায়
4 mins
January 2026
Sarir O Sasthya
সিওপিডি এবং অ্যাজমার চিকিৎসায় হোমিওপ্যাথি
পরামর্শে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মৃণাল সরকার।
4 mins
January 2026
Listen
Translate
Change font size

