Prøve GULL - Gratis
অস্টিওআথ্রাইটিসের চিকিৎসা কী?
Sarir O Sasthya
|June 15, 2025
পরামর্শে অ্যাপোলো হাসপাতালের অস্থিরোগ বিশেষজ্ঞ এবং রিউম্যাটোলজিস্ট ডাঃ দেবাঞ্জলি সিনহা
অস্টিওআথ্রাইটিস কথার অর্থ হল ক্ষয় সৃষ্টিকারী অস্থিসন্ধির রোগ। প্রশ্ন হল এই অসুখ হয় কেন? অস্থিসন্ধি শব্দটি থেকেই বোঝা যাচ্ছে, শরীরে যে সন্ধিস্থলে একাধিক হাড় যুক্ত হয়, তাই হল অস্থিসন্ধি। এমন অস্থিসন্ধির খুব ভালো কতকগুলি উদাহরণ হল, হাঁটু, কোমর, শিরদাঁড়া। এছাড়া কনুই, কাঁধ, আঙুলেও ছোট ছোট অস্থিসন্ধিও রয়েছে।
কেন হয় অস্টিওআথ্রাইটিস অস্থিসন্ধিতে একাধিক হাড় মিলিত হয় ও ওই অস্থিসন্ধিগুলিই আমাদের শরীর সচল রাখে। সেখানে হাড়ে হাড়ে ঘষা লাগে।
এভাবে একটানা ঘষা লাগলে হাড় দ্রুত ক্ষয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই ঘর্ষণ রোধ করার জন্য, অস্থিসন্ধিতে হাড়ের মাথায় থাকে কার্টিলেজ বা তরুণাস্থি। এই তরুণাস্থি, সেই অস্থিসন্ধির মধ্যে কুশনের মতো কাজ করে। অস্টিওআথ্রাইটিস হলে অস্থিসন্ধির মধ্যে থাকা এই কুশন বা তরুণাস্থি ক্ষয়ে যায়। সরাসরি হাড়ে হাড়ে ঘষা লাগে। যে অস্থিসন্ধিতে এমন সমস্যা হয়, সেখানে শুরু হয় প্রবল ব্যথা। একবার অস্টিওআথ্রাইটিস শুরু হলে যে শুধুই কার্টিলেজের ক্ষয় হয়, এমন নয়। হাড়েরও ক্ষয় হতে থাকে।
প্রাইমারি এবং সেকেন্ডারি অস্টিওআথ্রাইটিস অস্টিওআর্থ্রাইটিসকে মূলত দু'টি প্রধান ভাগে ভাগ করা যায়। প্রাইমারি এবং সেকেন্ডারি অস্টিওআথ্রাইটিস। এই দু'টি একই ধরনের রোগের প্রকাশ হলেও তাদের কারণ ভিন্ন।
প্রাইমারি অস্টিওআথ্রাইটিস— বয়সজনিত অস্থিসন্ধিতে ক্ষয় এবং অতিব্যবহারের কারণে এই ধরনের অস্টিওআথ্রাইটিস হয়। সময়ের সঙ্গে সঙ্গে অস্থিসন্ধির কার্টিলেজ বা তরুণাস্থি স্বাভাবিকভাবে ক্ষয় হতে থাকে, যার ফলস্বরূপ এই ধরণের অস্টিওআথ্রাইটিস দেখা দেয়।
সেকেন্ডারি অস্টিওআথ্রাইটিস— জয়েন্টে গুরুতর আঘাত, যেমন হাড় ভাঙা, লিগামেন্ট বা কার্টিলেজের ছিঁড়ে যাওয়া, অতিরিক্ত চাপ বা বারবার আঘাত, সংক্রমণ ইত্যাদি কারণে কম বয়সেই দেখা দিতে পারে অস্টিওআথ্রাইটিস।
Denne historien er fra June 15, 2025-utgaven av Sarir O Sasthya.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Sarir O Sasthya
Sarir O Sasthya
প্যানিক কেন হয়?
কী কারণে হয় প্যানিক অ্যাটাক? প্রতিকারের উপায় কী? বিশদে জানালেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দিলীপ মণ্ডল।
3 mins
January 2026
Sarir O Sasthya
আলসার হলে কী করবেন?
পরামর্শে আরএন টেগোর হাসপাতালের বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং হেপাটোলজিস্ট ডাঃ সন্দীপ পাল
5 mins
January 2026
Sarir O Sasthya
স্পন্ডাইলোসিসে আর ভয় নয়
আলোচনায় এন আর এস মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ও পশ্চিমবঙ্গ স্পাইন সোসাইটির সভাপতি ডাঃ কিরণ মুখোপাধ্যায়
4 mins
January 2026
Sarir O Sasthya
টনসিলের ধাত থাকলে করবেন কী?
সারা বছর ধরে শিশু টনসিলে ভুগলে, পেরিটনসিলার অ্যাবসেস সহ নানা জটিলতা দেখা দিলে, সেপটিক টনসিল হলে অপারেশন ছাড়া আর কোনও পথ খোলা থাকে না।
3 mins
January 2026
Sarir O Sasthya
ছানি হলে করবেন কী?
পরামর্শে সুশ্রুত আই ফাউন্ডেশনের কনসালটেন্ট অপথ্যালমোলোজিস্ট ডাঃ হরিশঙ্কর নাগ
4 mins
January 2026
Sarir O Sasthya
অদম্য রোনাল্ডো
বয়স? ফ্যাক্টরই নয় তাঁদের কাছে। স্ট্রেস, টেনশনে দ্রুত বুড়িয়ে যাওয়ার সময়ে কীভাবে পারেন ফিট অ্যান্ড ফাইন থাকতে? টিপস দিচ্ছেন তারকারা। এবারের ব্যক্তিত্ব রোনাল্ডো৷ লিখেছেন সৌগত গঙ্গোপাধ্যায়।
3 mins
January 2026
Sarir O Sasthya
বেশি বয়সে মা? অসম্ভব নয় মোটেই
পরামর্শে স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারে প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ডাঃ দেবলীনা ব্রহ্ম
4 mins
January 2026
Sarir O Sasthya
কর্মরত মহিলাদের ডায়েট
অফিসের পাশাপাশি সংসারের ভারসাম্য রক্ষা করতে গিয়ে কতদিন যে মুখে কুটোটি কাটারও সময় হয় না মেয়েদের! কী করলে আর পুষ্টির অভাব হবে না তাদের? পরামর্শে পুষ্টিবিদ দেবাঞ্জলি ঘোড়ই।
3 mins
January 2026
Sarir O Sasthya
মাইগ্রেন কি সারে?
পরামর্শে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজি-এর নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ বিমানকান্তি রায়
4 mins
January 2026
Sarir O Sasthya
সিওপিডি এবং অ্যাজমার চিকিৎসায় হোমিওপ্যাথি
পরামর্শে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মৃণাল সরকার।
4 mins
January 2026
Listen
Translate
Change font size

